Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • গতি ফিরছে খুলনার বড় দুই প্রকল্পে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০ ২১:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০ ২১:১৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    গতি ফিরছে খুলনার বড় দুই প্রকল্পে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০ ২১:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০ ২১:১৬

    গতি ফিরছে খুলনার বড় দুই প্রকল্পে

    করোনার প্রভাব দীর্ঘ মেয়াদে বৃষ্টিসহ নানা প্রতিকূলতায় খুলনার জলাবদ্ধতা নিরসন ও সড়ক সংস্কার কাজ বাধাগ্রস্ত হয়েছে। এতে একদিকে উন্নয়নের কাজে কালভার্ট ড্রেন খোঁড়াখুঁড়ি, অন্যদিকে সড়কে ছোট-বড় গর্ত, খানা-খন্দে সৃষ্টি হয়েছে নাগরিক ভোগান্তি। তবে এ অবস্থার নিরসনে বড় ধরনের সংস্কার কাজের পরিকল্পনা হাতে নিয়েছে খুলনা সিটি করপোরেশন। আগামী নভেম্বরে একই সাথে ১৮০ কোটি টাকার সড়ক-ড্রেন নির্মাণ ও সংস্কার কাজ শুরু হচ্ছে। সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, আবহাওয়া অনুকূলে না থাকায় গত অর্থবছরের অনেক কাজ এখনো শেষ হয়নি। সর্বশেষ গত ২৩ ও ২৪ অক্টোবর বৃষ্টি হওয়ায় চলমান প্রায় ১০০টি সংস্কার কাজ বন্ধ হয়ে যায়। তিনি বলেন, কার্পেটিং দেওয়ার আগে ১০ থেকে ১৫ দিন সড়ক শুকনা অবস্থায় রাখতে হয় কিন্তু এবার দীর্ঘ মেয়াদে বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। তারপরও চলতি অর্থবছরের সংস্কার কাজে দরপত্র দেওয়া হয়েছে। জানা যায়, এ বছর সড়ক সংস্কার কাজে ১০০ কোটি ও ড্রেন নির্মাণ কাজে ৮০ কোটি টাকা সরকারি বরাদ্দ পাওয়া গেছে। আগামী নভেম্বর মাস থেকে শুরু করে ২০২১ সালের ফেব্রুয়ারির মধ্যে সব কাজ শেষ করার পরিকল্পনা করা হয়েছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে ৮২৩ কোটি টাকা এবং সড়ক মেরামত ও উন্নয়নে ৬০৮ কোটি টাকার বড় দুটি প্রকল্পে বদলে যাবে খুলনা মহানগরী। প্রকল্প দুটি একনেকে অনুমোদনের পর দুই কিস্তির টাকা হাতে পেয়েছে সিটি করপোরেশন। কিন্তু ১ম বছরে করোনার কারণে কাজ করতে না পারায় এখন দুই বছরের কাজ একসঙ্গে করা হবে।  বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ মোশারফ হোসেন বলেন, নগরীর উন্নয়নে পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। অপরিকল্পিত উন্নয়নে সুবিধার চেয়ে ভোগান্তি বেশি হচ্ছে। যদিও সার্ভে যাচাই বাছাই করে প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কেসিসির কর্মকর্তারা। জানা যায়, সড়ক মেরামত প্রকল্পে প্রথম দফায় প্রায় ৭৮ কিলোমিটার সড়ক কার্পেটিং, ১৫১ দশমিক ৯২ কিলোমিটার সড়ক আরসিসি ঢালাই ও ৩৩ কিলোমিটার সড়ক সিসি ঢালাই দেওয়া হবে। এসব নির্মাণ ও সংস্কার কাজে নগরবাসীকে দায়িত্ব নিয়ে নজরদারি করার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র।  তিনি বলেন, ‘যদি ড্রেন ও সড়কে নিম্নমানের কাজ হয়, আমাকে মোবাইলে জানাবেন। তারপরের দায়িত্ব আমার। কারো ভয়ে নিম্নমানের কাজ চলবে না। যার বাড়ির সামনের কাজ নিজেরা বুঝে নেবেন। নিম্নমানের কাজ হলে আপনাকেই পরে ভোগান্তিতে পড়তে হবে। কাউকে ভয় পেয়ে চলা যাবে না।’

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬