Journalbd24.com

শনিবার, ২০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • পানিসম্পদ মন্ত্রণালয়ের ১৬২ সেবা এখন অনলাইনে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২০ ১৪:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২০ ১৪:৫০

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    পানিসম্পদ মন্ত্রণালয়ের ১৬২ সেবা এখন অনলাইনে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২০ ১৪:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২০ ১৪:৫০

    পানিসম্পদ মন্ত্রণালয়ের ১৬২ সেবা এখন অনলাইনে

    পানিসম্পদ মন্ত্রণালয় এবং অধীন বিভিন্ন সংস্থার ১৬২টি সেবা এখন থেকে অনলাইনে পাওয়া যাবে। গতকাল রোববার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের ডিজিটাইলাজেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এ তথ্য জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং অনলাইনে সংযুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এম জিয়াউল আলম।

    অনুষ্ঠানে জানানো হয়, মাইগভ প্ল্যাটফর্ম ব্যবহার করে মাত্র দুই সপ্তাহে পানিসম্পদ মন্ত্রণালয়ে ৩৩টি এবং এর আওতাধীন সংস্থাগুলোর ১২৯টি অর্থাৎ মোট ১৬২টি সেবার ডিজিটাল সেবা রূপান্তর করে পানিসম্পদ মন্ত্রণালয়কে ডিজিটাল মন্ত্রণালয়ে রূপান্তর করা সম্ভব হয়েছে। এর ফলে অত্যন্ত সহজেই ডিজিটাল পদ্ধতিতে সেবার আবেদন, সেবা সংশ্লিষ্ট পেমেন্ট, সেবার অগ্রগতি, প্রয়োজনীয় কাগজপত্র দাখিল এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম গ্রহীতা নিজে ৩৩৩ কল সেন্টারে কল করে অথবা ডিজিটাল সেন্টারের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করে সেবা নিতে পারবেন। প্রশাসনিক সেবা কাঠামোয় বেশকিছু জটিলতা আছে যেমন- সেবা নেয়ার জন্য একাধিকবার একই স্থানে যাওয়া, অত্যধিক দলিল-দস্তাবেজের ব্যবহার ও সেবাগ্রহীতা শনাক্তকরণে জটিলতা ইত্যাদি। এছাড়া অনেক ক্ষেত্রেই দেখা যায়, সেবাগ্রহীতারা জানেন না কোথায় কীভাবে কখন সেবাটি পাওয়া যাবে। সেবাসংক্রান্ত তথ্যের অপ্রতুলতা এবং সেবা মাধ্যমগুলো নাগরিকবান্ধব না হওয়ার কারণে সেবাগ্রহীতা এবং প্রদানকারী উভয়ের সময় ও অর্থের অপচয় হয়।

    এই ব্যবস্থায় ছুটির আবেদন, তথ্যপ্রাপ্তির আবেদন, পিআরএল এবং ল্যাম্পগ্র্যান্ট অনুমোদনের জন্য আবেদন, মাতৃত্বকালীন ছুটি, গাড়ী রিকুইজিশন, লিয়েন, চাকরি স্থায়ীকরণ, বিভাগীয় মামলা, ইউটিলিটি বিল, নাগরিক অভিযোগ/সাধারণ আবেদন, বেসরকারি প্রতিষ্ঠানের আবেদন, আধা-সরকারিপত্র, শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা মঞ্জুরির আবেদন, গাড়ি মেরামতের আবেদনসহ ১৬২টি সেবা অনলাইনে পাওয়া যাবে। অধীন সংস্থাগুলোর মধ্যে পানি উন্নয়ন বোর্ডের ৩১টি, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদফতরের ২১টি, পানিসম্পদ পরিকল্পনা সংস্থার ২৬টি, নদী গবেষণা ইনস্টিটিউটের ৩০টি এবং বাংলাদেশের যৌথ নদী কমিশনের ২১টি সেবা ডিজিটালাইজড করা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    2. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    3. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    4. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    5. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    6. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    7. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    সর্বশেষ সংবাদ
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬