Journalbd24.com

শনিবার, ২০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ভূমি জরিপের নামে হয়রানি বন্ধ হচ্ছে চিরতরে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২০ ১৬:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২০ ১৬:০৫

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ভূমি জরিপের নামে হয়রানি বন্ধ হচ্ছে চিরতরে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২০ ১৬:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২০ ১৬:০৫

    ভূমি জরিপের নামে হয়রানি বন্ধ হচ্ছে চিরতরে

    ঢেলে সাজানো হচ্ছে দেশের ভূমি ব্যবস্থাপনা। অনলাইনে মিলবে সকল তথ্য। ভূমি জরিপের নামে হয়রানি বন্ধ হচ্ছে চিরতরে। নতুন করে আর কোন মাঠ জরিপ হবে না। ভূ-উপগ্রহের (স্যাটেলাইটের) মাধ্যমে জরিপ করে তৈরি ম্যাপ থাকবে অনলাইনে। মুজিববর্ষ উপলক্ষে আগামী ২০২১ সালের মে মাসের মধ্যে সারাদেশের ভূ-উপগ্রহের মাধ্যমে জরিপ কাজ সম্পন্ন হবে বলে ভূমি সচিব মোঃ মাক্দুর রহমান পাটওয়ারী জনকণ্ঠকে বলেছেন।

    জমি রেজিস্ট্রেশনের মাত্র আটদিনের মধ্যে অটো নামজারির পাশাপাশি ভূমি ব্যবস্থপনায় আরও নতুন উদ্যোগ সরকারের যুগান্তকারী উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে জমি সংক্রান্ত প্রায় সকল হয়রানি থেকে দেশের মানুষ মুক্তি পাবে। এর সুফল পড়বে আদালতেও। আদালতের মামলা কমে আসবে। দেশের বিভিন্ন আদালতের চলমান মামলার প্রায় ৮০ শতাংশই জমি-জমাকে কেন্দ্র করে।

    তিনি বলেন, সিএস জরিপের ওপর ভিত্তি করে আমরা অগ্রসর হচ্ছি। ভূ-উপগ্রহের মাধ্যমে সর্বশেষ জরিফের জমির ‘ইমেজ’ নেয়া হবে। মৌজা ম্যাপের ওপর ফেলে তথ্য উপাত্যের ভিত্তিতে নির্ভুল ম্যাপ তৈরি করা হবে। এই ম্যাপ অনলাইনে থাকবে। ওয়েবসাউটে গিয়ে যে কেউ এই অনলাইনে গিয়ে ম্যাপ দেখতে পারবেন। তিনি বলেন, এই কাজে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। যাতে কোন প্রকার ভুল-ভ্রান্তি না হয়। তারপরও কোন প্রকার ভুল হলে তা সংশোধনের জন্য ল্যান্ড সার্ভিস ট্রাইব্যুনালে মামলা করে তা সংশোধন করা যাবে।

    তিনি বলেন, আগামী মার্চ মাসে এই কার্যক্রম শুরু হচ্ছে। প্রথমে পটুয়াখালী ও বরগুনা জেলায় পরীক্ষামূলকভাবে এটি শুরু করা হবে। এর মাধ্যমে কোথাও কোন ভুলত্রুটি হলে সংশোধন করে পরে সারাদেশে কার্যক্রম চালানো হবে। আগামী ২০২১ সালের মে মাসের মধ্যে ভূ-উপগ্রহ কেন্দ্রের মাধ্যমে সারাদেশের জরিপ কাজ সম্পন্ন হয়ে যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন করে ‘ম্যানুয়ালি’ আর কোন মাঠ জরিপ করা হবে না।

    এদিকে মঙ্গলবার ভূমি সচিব মোঃ মাক্দুর রহমান পাটওয়ারী বলেছেন দেশব্যাপী নামজারি ও নিবন্ধন কার্যক্রম সমন্বয়সেবা চালু হলে বছরে এক কোটির বেশি মানুষ উপকৃত হবে। তিনি বলেন, জমির নামজারি ও নিবন্ধনসেবা সমন্বয় কার্যক্রম দেশব্যাপী চালু হলে প্রতিবছর প্রদত্ত ২০ থেকে ২২ লাখ নামজারিসেবা আরও দ্রুততা ও দক্ষতার সঙ্গে দেয়া যাবে। ফলে বছরে সংশ্লিষ্ট এক কোটির অধিক মানুষ এ সেবার মাধ্যমে সরাসরি উপকৃত হবেন। মানুষের ভূমি-সংক্রান্ত হয়রানি কমবে। মঙ্গলবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় ভূমি সচিব মোঃ মাক্দুর রহমান পাটওয়ারী কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

    এ সময় ভূমি সচিব জমির নামজারি ও নিবন্ধন সমন্বয় কার্যক্রমের সদয় অনুমোদন দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে প্রযুক্তিমুখী মন্ত্রী আখ্যায়িত করে ভূমি সচিব বলেন, তার নেতৃত্বে ভূমি মন্ত্রণালয় সরকারের রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    ভূমি সচিবের সভাপতিত্বে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠিত সভায় ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সোমবার ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে জমির নিবন্ধন করার পর স্বয়ংক্রিয়ভাবে উক্ত জমির নামজারি ও রেকর্ড সংশোধন প্রক্রিয়ার ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। এটুআই-এর সহযোগিতায় ভূমি মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের ফসল। এ প্রক্রিয়ায় জমির নিবন্ধন শেষ হওয়ার আটদিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নামজারি হয়ে যাবে। এখন দেশের ১৭টি উপজেলায় এ কাজ চলছে। পর্যায়ক্রমে সারাদেশে এটি চালু হবে।

    সর্বশেষ সংবাদ
    1. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    2. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    3. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    4. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    5. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    6. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    7. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    সর্বশেষ সংবাদ
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬