Journalbd24.com

শনিবার, ২০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ভবিষ্যতে বাংলাদেশ জাহাজ রফতানি করবে: প্রধানমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২০ ১৪:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২০ ১৪:১৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ভবিষ্যতে বাংলাদেশ জাহাজ রফতানি করবে: প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২০ ১৪:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২০ ১৪:১৮

    ভবিষ্যতে বাংলাদেশ জাহাজ রফতানি করবে: প্রধানমন্ত্রী

    বাংলাদেশের নিজস্ব ডকইয়ার্ড ও শিপইয়ার্ডে জাহাজ শিল্পের অগ্রগতির কথা তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা নিজেরাও পারি, আমরাই তৈরি করতে পারি, সেটা আমরা প্রমাণ করলাম। আজকে আমাদের কাজে লাগলো, আগামীতে আমরা রফতানিও করব ইনশাল্লাহ।

    রোববার সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের ২টি অফশোর প্যাট্রল ভেসেল (ওপিভি), ৫টি ইনশোর প্যাট্রল ভেসেল (আইপিভি), ২টি ফাস্ট প্যাট্রল বোট (এফপিভি), ও বিসিজি বেইজ ভোলা- এর কমিশনিং অনুষ্ঠানে তিনি একথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে তিনি অংশ নেন।

    প্রধানমন্ত্রীর পক্ষে কোস্ট গার্ডের মহা-পরিচালক অধিনায়কদের হাতে কমিশনিং ফরমান হস্তান্তর করেন। এরপর কোস্ট গার্ডের মহা-পরিচালক একে একে জাহাজের ক্যাপ্টেনদের কাছে কমিশনিং ফরমান হস্তান্তর করেন। পরে ঘাঁটি সমূহের নাম ফলক উন্মোচন করা হয় এবং কমিশনিং ঘণ্টা বাজানোর মাধ্যমে এর যাত্রা শুরু হয়। কমিশনিং শেষে জাহাজগুলোর সফল ও নিরাপদ যাত্রার জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

    প্রধানমন্ত্রী বলেন, দেশ পরিচালনা করতে গেলে অনেক সময় অনেকের অনেক উপদেশ শুনতে হয়। ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশ ছিল আমাদের খুলনা শিপইয়ার্ড লাভজনক হচ্ছে না, ওটা বন্ধ করে দিতে হবে। কিন্তু আমি ১৯৯৬ সালে সরকারে আসি তখন বলি এটা বন্ধ করবো কেন? কারণ আমাদের সমুদ্রসীমা অর্জন করতে হবে, এটা আর কেউ না জানুক আমি জানতাম এবং আমাদের পরিকল্পনা ছিল।

    তাছাড়া নদীমাতৃক বাংলাদেশ আমাদের। একটা শিপইয়ার্ড একান্তভাবে দরকার। এক সময় বাংলাদেশে সেই আদি যুগেরও কিন্তু জাহাজ শিল্প ছিল। তারা এখান থেকে জাহাজ রফতানি করত বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, এই কথা চিন্তা করে আমি তখন বাংলাদেশ নেভিকে এই শিপইয়ার্ডের দায়িত্ব দিয়েছিলাম। এটা সম্পূর্ণ তাদের হাতে। কাজেই আজকে আমরা সেখানে আমাদের জাহাজগুলি তৈরি করতে পারছি।

    দেশীয় শিপইয়ার্ডে তৈরি জাহাজগুলো অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রাখবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করার পাশাপাশি দক্ষিণাঞ্চলের নদীপথে ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বলেও অবহিত করেন তিনি।

    এছাড়া কোস্ট গার্ডের সক্ষমতা বাড়ানোর জন্য রোভার ক্রাফট, ড্রোন এবং সকল আবহাওয়া আবহাওয়া চলাচল ৩,৫০০ টন ক্ষমতা বিশিষ্ট জাহাজ সংগ্রহ করার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

    শেখ হাসিনা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। আমাদের অনবরত দুর্যোগ মোকাবিলা করতে হয়। কাজেই দুর্যোগ মোকাবিলা করে মানুষের জানমাল বাঁচানো এবং সেদিকে লক্ষ্য রেখেই আমাদের দৃষ্টি দিতে হবে। দুর্যোগের সঙ্গেই আমাদের বসবাস করতে হবে। তাই সেই প্রস্তুতিও আমাদের থাকতে হবে।

    মুন্সীগঞ্জের গজারিয়ায় আরেকটি ডকইয়ার্ড নির্মাণ ও ২০০৯ সাল থেকে তার সরকারের আমলে কোস্ট গার্ডের জনবল বৃদ্ধি করাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা তুলে ধরেন তিনি।

    তিনি বলেন, গভীর সমুদ্র নির্ভর অর্থনীতি কার্যক্রমকে গতিশীল এবং নিরাপদ রাখা, ব্লু ইকোনমির সাথে সংশ্লিষ্ট প্রকল্পসমূহ ও ব্যক্তিগত জানমালের নিরাপত্তা বিধানে আজকের কমিশনকৃত জাহাজসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। কোস্ট গার্ডের বিভিন্ন জাহাজ এবং ঘাঁটি কমিশনের মাধ্যমে এই বাহিনীর সক্ষমতা আরো একধাপ এগিয়ে গেল। পেশাগত উৎকর্ষতা মানসিক বিকাশ ও উন্নত মনোবল অর্জনের যুগান্তকারী ভূমিকা রাখবে বলেও দৃঢ়ভাবে বিশ্বাস করি।

    কোস্ট গার্ডের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা দায়িত্ব দেশপ্রেম, সততা ও ঈমানের সাথে পালন করবেন। কোস্ট গার্ডের সুনাম যেন বজায় থাকে সেদিকে বিশেষ দৃষ্টি দেবেন। এই বাহিনীর ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা আমাদের সরকার দিয়ে যাবে এই আশ্বাস আমি আপনাদের দিতে পারি।

    এছাড়া বন্ধু প্রতিম দেশগুলোর প্রতি ধন্যবাদ জানান তিনি। যাদের সহযোগিতায় কোস্ট গার্ডের আধুনিকায়নে আজকের জাহাজগুলি কমিশনিং করা সম্ভব হয়েছে।

    করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে। সেজন্য সকলকে সাবধানে থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি অপরকেও সুরক্ষার দিকে নজর দেয়ার আহ্বান জানান।

    জাতির পিতার স্বপ্নের ক্ষুদামুক্ত দারিদ্রমুক্ত উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণেরও অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬