Journalbd24.com

শনিবার, ২০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বস্তিবাসীদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতে কাজ করছে ঢাকা ওয়াসা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২০ ১৬:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২০ ১৬:১০

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বস্তিবাসীদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতে কাজ করছে ঢাকা ওয়াসা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২০ ১৬:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২০ ১৬:১০

    বস্তিবাসীদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতে কাজ করছে ঢাকা ওয়াসা

    বস্তিবাসীসহ রাজধানীর অন্যান্য অধিবাসীদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ শুরু করেছে ঢাকা ওয়াসা। ২০৩০ সাল নাগাদ সাত কোটি ২০ লাখ মানুষকে উন্নত স্যানিটেশন সেবা দেওয়ার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করছে ইউনিসেফ। এর অংশ হিসেবে ঢাকা ওয়াসা কাজ শুরু করছে।
     

    এ বিষয়ে ঢাকা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বলেন বস্তিবাসীসহ রাজধানীর অন্যান্য অধিবাসীদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা একটি প্রকল্পের কাজ শুরু করেছি। এরই মধ্যে উসাপ বাংলাদেশ এর সঙ্গে চুক্তি হয়েছে। উসাপ বাংলাদেশ মোট ৫টি ভ্যাকু ট্যাংক ঢাকা ওয়াসাকে হস্তান্তর করেছে। যা দিয়ে উল্লেখিত তিনটি এনজিও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সেবা নিশ্চিতের কাজ করবে।
     

    ঢাকা ওয়াসার উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা এ. এম. মোস্তফা তারেক বলেন, ঢাকা ওয়াসা ভবনের কনফারেন্স সেন্টার’র বুড়িগঙ্গা হল-এ ঢাকা ওয়াসা এবং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবান পুউর (উসাপ) এর মধ্যে ভ্যাকুয়াম ট্যাঙ্ক হ্যান্ডওভার অ্যান্ড লিজ এগ্রিমেন্ট সাইনিং শিরোনামে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। এটি বাস্তবায়ন হলেন বস্তিবাসীসহ রাজধানীর অন্যান্য অধিবাসীদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সেবা পাবে।
     

    জানা গেছে, ২০৩০ সাল নাগাদ সাত কোটি ২০ লাখ মানুষকে উন্নত স্যানিটেশন সেবা দেওয়ার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করছে ইউনিসেফ। শিশু, বিশেষ করে সবচেয়ে ঝুঁকিতে থাকা শিশুদের অধিকার রক্ষায় সরকার ও অংশীদারদের সঙ্গে কাজ করে। জরুরি পরিস্থিতিতে যখন শিশু ও কিশোর-কিশোরীরা সবচেয়ে নাজুক ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে তখন তাদের নিরাপদ স্যানিটেশন ও হাইজিন সেবা দিতে কাজ করে এই জাতিসংঘ সংস্থা। টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য বিধান করে বহুমুখী পদক্ষেপ নিয়েছে ঢাকা ওয়াসা। পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপদ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও হাইজিন সেবার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে ঢাকা ওয়াসা। এর অংশ হিসেবে অনিরাপদভাবে আশপাশে মল ছড়ানো রোধ এবং অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও সবাই সমান সুযোগ পায়, এমন পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে স্যানিটেশন ম্যানেজমেন্ট চেইনজুড়েই কাজ শুরু করবে ওয়াসা। স্কুলগুলোতে নিরাপদ পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতার জন্য প্রয়োজনীয় অবকাঠামো থাকলে শিক্ষার্থী ভর্তি, উপস্থিতি, লেখাপড়া শেষ করার হার এবং প্রকৃত শিক্ষা গ্রহণের দিক দিয়ে উন্নতি হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হয়। ঢাকা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা ওয়াসার পক্ষে বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তম কুমার রায় এবং উসাপ বাংলাদেশ এর কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার আবদুস শাহীন স্বাক্ষর করেন। এছাড়াও অনুষ্ঠানে আরও তিনটি আলাদা চুক্তি স্বাক্ষরিত হয় সেখানে ঢাকা ওয়াসার পক্ষে সিনিয়র কমিউনিটি অফিসার মীর মেহেদী হোসেন এবং দুস্থ স্বাস্থ্য কেন্দ্র এর নির্বাহী পরিচালক ড. দিবালোক সিংহ, হেলদি ট্যাংক বিডি এর প্রেপ্রাইটর শাহামিনা আলম এবং লিলি’স ফ্যামিলি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রবীর দত্ত আলাদা আলাদাভাবে চুক্তিতে স্বাক্ষর করেন। উসাপ বাংলাদেশ মোট ৫টি ভ্যাকু ট্যাংক ঢাকা ওয়াসাকে হস্তান্তর করেছে, যা দিয়ে উল্লেখিত তিনটি এনজিও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সেবা নিশ্চিতের লক্ষ্যে কাজ করবে।

    খবর: দৈনিক ইনকিলাব

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬