Journalbd24.com

শনিবার, ২০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • নারীর সাইবার নিরাপত্তায় পুলিশের নতুন ইউনিট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০ ১৪:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০ ১৪:৩৩

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    নারীর সাইবার নিরাপত্তায় পুলিশের নতুন ইউনিট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০ ১৪:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০ ১৪:৩৩

    নারীর সাইবার নিরাপত্তায় পুলিশের নতুন ইউনিট

    সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাইবার জগতের নানা ক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে চালু হলো পুলিশের নতুন ইউনিট 'সাইবার সাপোর্ট ফর উইমেন'। পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার অধীনে এ সেবা পরিচালিত হবে। সোমবার সকালে রাজধানীর রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, সাইবার ক্রাইম একটি বৈশ্বিক সমস্যা। দেশে ১৬ থেকে ২৪ বছর বয়সী নারীরা এ অপরাধের শিকার হন সবচেয়ে বেশি। সাইবার জগতের ৬৮ শতাংশ নারীই সাইবার অপরাধের শিকার হন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ও সাইবার স্পেস নিরাপদ রাখতে পুলিশের এ উদ্যোগ। নতুন এ ইউনিটের বিশেষত্ব হলো এখানে যারা সেবা দেবেন ও তদন্ত করবেন, তারা সবাই পুলিশের নারী সদস্য। ফলে ভুক্তভোগীরা নির্দি্বধায় তাদের সমস্যাগুলো বলতে পারবেন। ভুক্তভোগী চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

    পুলিশপ্রধান বলেন, সাইবার অপরাধ দিন দিন বেড়েই চলছে। এখন পর্যন্ত সাইবার অ্যাক্টে ছয় হাজার ৯৯টি মামলা হয়েছে। এই অপরাধগুলো নিয়ে ডিএমপি, ডিবি, সিআইডি ও পিবিআই কাজ করছে।

    পুলিশ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট কিছু অপরাধের ক্ষেত্রে এ ইউনিটে অভিযোগ জানানো যাবে। তা হলো- ব্যক্তিগত ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়া, সোশ্যাল মিডিয়ার আইডি হ্যাক করা বা হ্যাক করার মাধ্যমে প্রতারণা, ছবি বা ভিডিও এডিট করে ছড়িয়ে দেওয়ার হুমকি, কারও ছবি ব্যবহার করে আপত্তিকর কনটেন্ট দিয়ে ভুয়া আইডি তৈরি করা, ফোন নম্বর বিভিন্ন খারাপ পোস্টে/সাইটে ছড়িয়ে দেওয়া, সাইবার বুলিং ও হ্যারেজমেন্ট, অনলাইনে আপত্তিকর ছবি/ভিডিও/তথ্য ফাঁস করার হুমকি দিয়ে অর্থ দাবি করা এবং যৌন হয়রানিমূলক মেসেজ/মেইল/লিঙ্ক পাঠানো।

    নতুন এই কার্যক্রমের সেবা দেওয়ার জন্য একটি হটলাইন নম্বর (০১৩২০০০০৮৮৮) চালু করা হয়েছে। এ ছাড়াও ই-মেইল (cybersupport.women@police.gov.bd) ও ফেসবুক পেজে (https://m.facebook.com/PCSW.PHQ/) মেসেজ করে ভুক্তভোগীরা তাদের অভিযোগ জানাতে পারবেন।

    অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এঅ্যান্ডও) ড. মইনুর রহমান চৌধুরী, এসবির প্রধান অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬