Journalbd24.com

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই   মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ম্যারাডোনার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০ ১৪:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০ ১৪:১৪

    আরো খবর

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা

    ম্যারাডোনার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০ ১৪:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০ ১৪:১৪

    ম্যারাডোনার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই আর্জেন্টাইন খেলোয়াড় বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন এবং যুগে যুগে তার ক্রীড়া নৈপুণ্য ভবিষ্যত ফুটবল খেলোয়াড়দের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

    প্রধানমন্ত্রী এই ফুটবল মহানায়কের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

    কয়েক সপ্তাহ আগে অবসাদ, অ্যানিমিয়া এবং ডিহাইড্রেশনের লক্ষণ নিয়ে লা প্লাতা একটি ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। কিন্তু কয়েকদিন পর দেখা গিয়েছিল, তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। সেজন্য বিশ্বকাপজয়ী অধিনায়ককে বুয়েনস আয়ার্সের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। চলতি মাসের গোড়ার দিকে সেখানেই ম্যারাডোনার জটিল অস্ত্রোপচার হয়েছিল।

    অস্ত্রোপচার সফল হয়েছিল। তারপর থেকেই বাড়ি যাওয়ার জেদ ধরেছিলেন। কিন্তু ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা। কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সেই অস্ত্রোপচার এতটাই জটিল ছিল যে ম্যারাডোনার ম্যানেজার মাতিয়াস মোরলা জানিয়েছিলেন, সেই সময়টা সম্ভবত ম্যারাডোনার জীবনের ‘কঠিনতম মুহূর্ত’ ছিল। তিনি বলেছিলেন, ‘এটা (অস্ত্রোপচার) তার জীবন নিয়ে নিতে পারত।’

    আর্জেন্টিনার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার হৃদরোগে আক্রান্ত হন ম্যারাডোনা। খবর দেওয়া হয় হাসপাতালে। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স পৌঁছেও যায়। কিন্তু শেষরক্ষা হয়নি। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবলের রাজপুত্র। সে কথা নিশ্চিত করেছেন তার এজেন্ট মাতিয়াস মোরলা। অথচ সপ্তাহদুয়েক আগেই তিনি জানিয়েছিলেন, ম্যারাডোনা ভালো ছিলেন। নিজের রোগের বিরুদ্ধে লড়াইয়ে ইচ্ছুক ছিলেন ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক।

    কিংবদন্তির প্রয়াণে গভীরভাবে শোকপ্রকাশ করেছেন জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া। তিনি বলেন, ‘ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা…আপনি সর্বদা আমাদের হৃদয়ে থাকবেন।’

    সর্বশেষ সংবাদ
    1. নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    2. ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    3. মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    4. নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    5. নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান
    6. নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত
    7. নন্দীগ্রামে মানববন্ধনে মিলন হত্যার বিচার চেয়ে ছাত্রদলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
    সর্বশেষ সংবাদ
    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

    নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত

    নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত

    নন্দীগ্রামে মানববন্ধনে মিলন হত্যার বিচার চেয়ে ছাত্রদলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

    নন্দীগ্রামে মানববন্ধনে মিলন হত্যার বিচার চেয়ে ছাত্রদলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬