Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • স্বস্তি ফিরেছে পেঁয়াজের বাজারে, শীতের সবজির দামও কম
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০ ১৫:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০ ১৫:২৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    স্বস্তি ফিরেছে পেঁয়াজের বাজারে, শীতের সবজির দামও কম

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০ ১৫:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০ ১৫:২৬

    স্বস্তি ফিরেছে পেঁয়াজের বাজারে, শীতের সবজির দামও কম

    দাম কমায় স্বস্তি ফিরে এসেছে পেঁয়াজের বাজারে। রাজধানীর কাঁচাবাজারগুলোতে পাওয়া যাচ্ছে পাতা পেঁয়াজ। প্রতিকেজি পাতা পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ৬০-৭০ টাকায়। আগামী দুই সপ্তাহের মধ্যে বাজারে আসবে নতুন মুড়িকাটা পেঁয়াজ। এছাড়া আমদানিকৃত পেঁয়াজে বাজার সয়লাব হয়ে গেছে। টিসিবির ট্রাকগুলো ৫ কেজির প্যাকেট বিক্রি করছে মাত্র ১৫০ টাকায়। সেখানেও পেঁয়াজ কেনার ক্রেতা পাওয়া যাচ্ছে না। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। দাম কমে প্রতিকেজি আমদানিকৃত পেঁয়াজ ৩০-৪০ টাকায় নেমে এসেছে। টিসিবির ট্রাকগুলোতে ভিড় না থাকায় নগরীর মধ্যবিত্তরা এখন ইচ্ছেমতো কম দামের পেঁয়াজ কিনতে পারছেন। পেঁয়াজের দাম কমে যাওয়ায় ভোক্তারাও খুশি।

    জানা গেছে, চাহিদার তুলনায় এবার পেঁয়াজ বেশি আমদানি হয়েছে। অতিরিক্ত মুনাফা লাভের আশায় এবার রেকর্ড সংখ্যক প্রায় ৫ শতাধিক আমদানিকারক পেঁয়াজ আমদানির জন্য সরকারী অনুমতি নেন। আগামী বছরের মার্চ পর্যন্ত ১১ লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি রয়েছে। কিন্তু সরকারী বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা টিসিবি সরাসরি আমদানির পাশাপাশি আরও চারটি প্রতিষ্ঠান থেকে পেঁয়াজ নিচ্ছে। ফলে দাম কমে যাওয়ায় কিছুটা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। তবে এসব ব্যবসায়ী দাম বাড়ার প্রথম পর্যায়ে বেশি মুনাফা করে নিয়েছেন। ফলে আমদানিকৃত পেঁয়াজ কিছুটা ছাড়ে বিক্রি করলেও সাধারণ মানুষ কিছুটা কম দামে পেঁয়াজ কিনতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    এ প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের এক উর্ধতন কর্মকর্তা বলেন, অনেক ব্যবসায়ী মানহীন ও নিম্নমানের পেঁয়াজ আমদানি করেছেন। তারা বেশি মুনাফা করার আশায় আমদানি করেন। কিন্তু এখন বাজারে পেঁয়াজের দাম কম। এছাড়া আগামী দুই সপ্তাহের মধ্যে মুড়িকাটা পেঁয়াজ আসবে বাজারে। তিনি বলেন, ইতোমধ্যে বাজারে পাতা পেঁয়াজ উঠে গেছে। দামও কম। মাঠ পর্যায়ে খোঁজখবর নিয়ে দেখা গেছে এবার পেঁয়াজের ফলন ভাল হবে। এছাড়া দেশী পেঁয়াজের চাহিদা ও দাম ভাল হওয়ায় কৃষকরা পেঁয়াজ চাষে এগিয়ে আসছেন। ফলে আগাম পেঁয়াজ আসবে বাজারে।

    এছাড়া মাঠ পর্যায়ের কৃষকরাও এবার আগাম পেঁয়াজ উঠার খবর দিচ্ছেন। ফরিদপুরের সদরপুরের শৈলডুবির পেঁয়াজ চাষী আবুল হাশেম বলেন, দাম ভাল হওয়ায় এবার কৃষকরা আগাম পেঁয়াজ চাষ করেছেন। ফলে আগামী দুই সপ্তাহের মধ্যেই নতুন পেঁয়াজ পাওয়া যাবে সারাদেশের বাজারে। তিনি বলেন, বেশিরভাগ চাষী ফসল পরিবর্তন করে পেঁয়াজ চাষাবাদে এগিয়ে আসছেন। এখন ন্যায্য দাম পাওয়ার বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে।

    রাজধানীর বাজারে শুক্রবার প্রতিকেজি দেশী পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০-৭০ টাকায়। এছাড়া আমদানিকৃত পেঁয়াজ ৩০-৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এতে করে পেঁয়াজ নিয়ে ভোক্তাদের আর কোন উদ্বেগ নেই।

    পেঁয়াজ দ্রুত খালাস করে বাজারে নিয়ে আসার পরামর্শ ॥ আমদানিকৃত পেঁয়াজ দ্রুত খালাস করে সেগুলো বাজারে নিয়ে আসার পরামর্শ দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে আমদানিকারকরা টিসিবিকে পেঁয়াজ কেনার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে সরকারকে। কিন্তু এবার সরাসরি টিসিবি আমদানি কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়া আরও চারটি বেসরকারী প্রতিষ্ঠান থেকে পেঁয়াজ কিনছে সরকার। ওই পেঁয়াজ টিসিবির মাধ্যমে বিক্রি করা হচ্ছে। অন্যদিকে পেঁয়াজবাহী জাহাজের কারণে বন্দরে জট তৈরি হচ্ছে। জাহাজেই পেঁয়াজ নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন আমদানিকারকরা।

    শীতের সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে ॥ সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে শীতের সবজির। ফুলকপি-বাঁধাকপি, লাউ, শিম ও মুলাসহ প্রতিকেজি সবজি গড়ে ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আলুর দাম এখনও কমেনি। প্রতিকেজি গোল আলু ৪৫-৫০ টাকায় বিক্রি হচ্ছে।

    খবর: দৈনিক জনকণ্ঠ

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬