Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • গুচ্ছ পদ্ধতির পরীক্ষা নিয়ে বুয়েটের প্রস্তাব ইউজিসিতে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২০ ১৩:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২০ ১৩:৩৯

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    গুচ্ছ পদ্ধতির পরীক্ষা নিয়ে বুয়েটের প্রস্তাব ইউজিসিতে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২০ ১৩:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২০ ১৩:৩৯

    গুচ্ছ পদ্ধতির পরীক্ষা নিয়ে বুয়েটের প্রস্তাব ইউজিসিতে

    দেশের প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট, কুয়েট ও রুয়েটকে নিয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করবে বুয়েট। দুটি ধাপে ভর্তি পরীক্ষা হবে। সম্প্রতি এ প্রস্তাব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠিয়েছে বুয়েট কর্তৃপক্ষ।

    প্রস্তাবে বলা হয়েছে, করোনা পরিস্থিতির মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করবে বুয়েট। চারটি প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে এ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজন করার প্রস্তাব করা হয়েছে। বুয়েট একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    প্রস্তাবে বলা হয়েছে, বিশেষ বিশ্ববিদ্যালয়ে আবেদন করা শিক্ষার্থীদের দুটি ধাপে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। প্রথম ধাপে চারটি বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা আয়োজন করা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের নিয়ে পরের ধাপে শুধুমাত্র বুয়েট ক্যাম্পাসে চূড়ান্ত পরীক্ষা আয়োজন করা হবে। এ পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের ফলাফল অনুসারে এ চার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

    এ বিষয়ে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন বলেন, ‘ভর্তি পরীক্ষা নিয়ে অ্যাকাডেমিক কাউন্সিল একটি সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আমরা গত ২৯ নভেম্বর ইউজিসিকে চিঠি দিয়ে জানিয়েছি।’

    রেজিস্ট্রার আরও বলেন, ‘চার প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিলে আলোচনা করে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনে পরবর্তী প্রস্তুতি শুরু করা হবে।’

    জানা গেছে, প্রস্তাবিত চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এভাবে গুচ্ছ ভর্তি পরীক্ষা হলেও সেখানে নেতৃত্বে থাকতে চায় বুয়েট। এ ভর্তি পরীক্ষার সিংহভাগ হতে হবে বুয়েট ক্যাম্পাসে। এ সিদ্ধান্তে অন্য বিশ্ববিদ্যালয় রাজি না হলে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে বুয়েট কর্তৃপক্ষ।

    এ বিষয়ে জানতে চাইলে ইউজিসি সদস্য ড. মুহাম্মদ আলমগীর বলেন, ‘প্রকৌশলী ও তথ্য বিশ্ববিদ্যালয়গুলোকে দিয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করবে বুয়েট। দুটি ধাপে তারা ভর্তি পরীক্ষা আয়োজন করবে বলে লিখিতভাবে আমাদেরকে জানিয়েছে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভোগান্তি কমাতে আমরা চাই সকল বিশ্ববিদ্যালয়গুলো মিলে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করুক। আমরা কারো ওপর কিছু চাপিয়ে দিতে চাই না, তারা নিজেরা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিবে।’

    জানা গেছে, এবার দেশের আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে গুচ্ছ পদ্ধতিতে একটি পরীক্ষা আয়োজন করা হবে। সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এমন ১৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে চারটি ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। আগামী ১৯ ডিসেম্বর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার পরবর্তী ধাপের কার্যক্রম শুরু করতে উপাচার্যদের বৈঠক করার কথা রয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬