Journalbd24.com

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ   মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ৫ শর্তে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়েও লটারিতে ভর্তি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২০ ১৪:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২০ ১৪:০২

    আরো খবর

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা

    ৫ শর্তে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়েও লটারিতে ভর্তি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২০ ১৪:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২০ ১৪:০২

    ৫ শর্তে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়েও লটারিতে ভর্তি

    বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য পাঁচ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। সরকারি মাধ্যমিকের মতো বেসরকারিতেও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করতে হবে। আবেদনের তারিখ নির্ধারণ করবে বিদ্যালয় কর্তৃপক্ষ, ফি ধরা হয়েছে ১৫০ টাকা।

    নির্দেশনাগুলো হচ্ছে করোনা পরিস্থিতির কারণে জনসমাগম এড়াতে লটারি কার্যক্রম ফেসবুক লাইভ বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে হবে। লটারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে সরকারি প্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধির উপস্থিতি থাকতে হবে। লটারির তারিখ নির্ধারণ করে সরকারের ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটিকে অবহিত করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে লটারি কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া যাতে প্রশ্নবিদ্ধ না হয় তা নিশ্চিত করতে হবে।

    এদিকে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি অধিদপ্তর। এতে বলা হয়েছে, ২০২১ শিক্ষাবর্ষের জন্য ঢাকা মহানগরীর ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

    আগামী মঙ্গলবার থেকে https://gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। আবেদন ফি ১১০ টাকা। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ থাকবে। ৩০ ডিসেম্বর একযোগে সব শ্রেণিতে ভর্তি লটারি অনুষ্ঠিত হবে।

    গতকাল শনিবার মাউশি অধিদপ্তরের ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি প্রকাশ ও একইসঙ্গে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য উল্লেখিত নির্দেশনা জারি করা হয়। তবে অধিদপ্তরের ওয়েবসাইটে কারিগরি ত্রুটির কারণে গত রাত পর্যন্ত এই বিজ্ঞপ্তি আপলোড করা সম্ভব হয়নি।

    এবার সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে তিনটি গুচ্ছে ভাগ করা হয়েছে। প্রতিটি গুচ্ছে পৃথক আবেদন করতে হবে। তবে একটি গুচ্ছ থেকে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দ করতে পারবে শিক্ষার্থীরা। এ ছাড়া প্রতিটি বিদ্যালয়ের জন্য ৫০ শতাংশ 'এলাকা কোটা' নির্ধারণ করা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ
    2. নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    3. ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    4. মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    5. নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    6. নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান
    7. নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত
    সর্বশেষ সংবাদ
    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ

    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

    নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত

    নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬