Journalbd24.com

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ   মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আল্লামা শফীকে হত্যার অভিযোগে ৩৬ জনের বিরুদ্ধে মামলা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০ ১৪:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০ ১৪:০৪

    আরো খবর

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা

    আল্লামা শফীকে হত্যার অভিযোগে ৩৬ জনের বিরুদ্ধে মামলা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০ ১৪:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০ ১৪:০৪

    আল্লামা শফীকে হত্যার অভিযোগে ৩৬ জনের বিরুদ্ধে মামলা

    হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা আহমদ শফীকে হত্যার অভিযোগে দলটির যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

    বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলা করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মাইনুদ্দিন। বাদির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    তিনি জানান, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন।

    এর আগে বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে প্রয়াত শাহ আহমদ শফীর জীবনকর্ম, অবদান শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় আল্লামা শফিকে হত্যার অভিযোগ তুলেছিলেন হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাইনুদ্দীন রুহী। তিনি বলেন, ‘হুজুরের জীবদ্দশায় হাটহাজারী মাদরাসায় হামলা, ভাংচুর করা হয়। হুজুরের ওপর নির্যাতন করা হয়। গৃহবন্দী করে উনার খাবার-ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছিল। হুজুর অসুস্থ হয়ে পড়লে উনাকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসতে বাধা দেওয়া হয়। এভাবে নির্যাতন করে আহমদ শফী হুজুরকে শাহাদাত বরণ করতে বাধ্য করা হয়েছে। উনাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং রাতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’

    মৃত্যুর আগে জুনাইদ বাবুনগরীও শফীকে অসম্মান করেন জানিয়ে তিনি বলেন, ‘বাবুনগরী ক্ষমতার লোভে অনেকের কাছে বলেছেন- এই বুড়া (শফী) এখনও মরছে না কেন, আমরা কখন আমীর হব? বাবুনগরী আরও অনেকবার অনেকের সামনে হুজুরকে অসম্মান করে কথা বলেছেন। জালেমরা জুলুম-অত্যাচার চালিয়েছে শফী হুজুরের ওপর। হুজুরের সঙ্গে বেয়াদবি করেছে। এমনকি তাকে নির্মমভাবে আহতও করা হয়েছে।’

    বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শফীর হত্যাকারী ও হত্যার পরিকল্পনাকারীদেরও চিহ্নিত করার আহ্বান জানিয়ে রুহী বলেন, ‘আহমদ শফী হুজুরকে হত্যার সাথে যারা জড়িত তাদেরকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে চিহ্নিত করা এবং বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব। তদন্ত হোক, অসুবিধা কি? তদন্ত হলে কাদের এত ভয় ! সমস্যাটা কোথায়?’

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ
    2. নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    3. ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    4. মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    5. নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    6. নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান
    7. নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত
    সর্বশেষ সংবাদ
    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ

    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

    নন্দীগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

    নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত

    নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় দুই চালক গুরুতর আহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬