Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • টিকা কিনতে ৭৩৬ কোটি টাকা ছাড়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০ ১৬:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০ ১৬:০০

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    টিকা কিনতে ৭৩৬ কোটি টাকা ছাড়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০ ১৬:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০ ১৬:০০

    টিকা কিনতে ৭৩৬ কোটি টাকা ছাড়

    করোনাভাইরাসের টিকা কিনতে স্বাস্থ্যসেবা বিভাগ আনুষঙ্গিক বিভিন্ন বিষয়ে যে ‘অতিরিক্ত অর্থ’ দাবি করছিল, এর বেশির ভাগ বাদ দিয়ে গতকাল রবিবার ৭৩৬ কোটি টাকা ছাড় করেছে অর্থ বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

    অর্থ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “স্বাস্থ্যসেবা বিভাগ থেকে টিকা কেনার অর্থের জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা ‘অস্বাভাবিক’। কারণ কিছু খাতে ব্যয়ের কোনো প্রয়োজনই নেই। এর পরও স্বাস্থ্যসেবা বিভাগ তাতে অর্থ দাবি করেছে। আবার কিছু খাতে অর্থ দাবি আমাদের কাছে অতিরিক্ত মনে হয়েছে। আমরা সব কিছু যাচাই-বাছাই করে প্রয়োজনীয় অর্থ ছাড় করতে অনুমোদন দিয়েছি।’

    স্বাস্থ্যসেবা বিভাগ টিকা কিনতে এক হাজার ৫৮৯ কোটি টাকা বরাদ্দের দাবি করেছিল। এর মধ্যে করোনার টিকা কেনার জন্য যাঁরা কাজ করবেন, তাঁদের আপ্যায়ন ব্যয়ের বরাদ্দ চাওয়া হয় ৮৯ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা। অর্থ মন্ত্রণালয় মনে করছে, এই টাকা চাওয়ার কোনো যৌক্তিকতা নেই। তাই এই খাতে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। স্বাস্থ্যসেবা বিভাগ টিকার জন্য প্রচার ও বিজ্ঞাপন দিতে চায়। এ জন্য তারা ১৪ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার টাকা চেয়েছে। অর্থ বিভাগ এই খাতেও কোনো টাকা দেয়নি। পণ্যের ভাড়া ও পরিবহন ব্যয় বাবদ স্বাস্থ্যসেবা বিভাগ ৯৩ কোটি ৩০ লাখ ৯৮ হাজার টাকা চেয়েছিল। বিপরীতে অর্থ বিভাগ মাত্র দুই কোটি ৯৮ লাখ ৪৪ হাজার টাকা অনুমোদন দিয়েছে। টিকা কিনতে ভ্রমণ ব্যয় বাবদ স্বাস্থ্যসেবা বিভাগ ছয় কোটি ৭৬ লাখ ১৯ হাজার টাকা চেয়েছে। অর্থ বিভাগ এই ক্ষেত্রে কোনো টাকা দেয়নি। স্বাস্থ্যবিধান সামগ্রী কিনতে তিন কোটি ৩৮ লাখ ৬৪ হাজার টাকা চেয়েছিল বিভাগটি। কোনো টাকা দেয়নি অর্থ বিভাগ।

    টিকা কিনতে জরিপ চালানোর জন্য ৯৫ লাখ টাকা চাওয়া হয়েছিল। অর্থ বিভাগ এতেও সম্মতি দেয়নি। এগুলো ছাড়াও অন্যান্য খাতেও অর্থ বরাদ্দ চেয়েছিল স্বাস্থ্যসেবা বিভাগ, যার বেশির ভাগই কাটছাঁট করে ছাড় কিংবা সম্মতি দেয়নি অর্থ বিভাগ। সব মিলিয়ে অর্থ বিভাগ গতকাল ৭৩৫ কোটি ৭৫ লাখ ৮২ হাজার টাকা ছাড়ের অনুমোদন দিয়েছে।

    সরকার দেশের মানুষকে টিকা দিতে এরই মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা ভারতে জরুরি ব্যবহারের অনুমোদন পেলে তা বাংলাদেশের মানুষও পাবে। চুক্তি অনুযায়ী, বাংলাদেশকে অক্সফোর্ডের তিন কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে সেরাম ইনস্টিটিউট। সেরামের উৎপাদিত ভ্যাকসিনের পরিবহন ব্যয়সহ প্রতি ডোজের মূল্য নির্ধারণ করা হয় পাঁচ মার্কিন ডলার। ভ্যাকসিনের আনুষঙ্গিক উপকরণের জন্য ব্যয় ১.২৫ ডলার ধার্য করা হয়। সব মিলিয়ে প্রতি ডোজ ভ্যাকসিন বাবদ খরচ দাঁড়ায় ছয় ডলার ২৫ সেন্ট।

    খবর: কালের কণ্ঠ

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬