Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ভারত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০ ১৬:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০ ১৬:০২

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ভারত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০ ১৬:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০ ১৬:০২

    রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ভারত

    রোহিঙ্গা প্রত্যাবাসনকে ত্বরান্বিত করতে প্রয়োজনীয় সহযোগিতায় প্রস্তুত ভারত। দেশটির হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী রোববার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ কথা জানিয়েছেন।

    তিনি বলেন, মিয়ানমারের রাখাইন থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের উদারতার প্রতি আমাদের শ্রদ্ধা। আমাদের অবস্থান বাংলাদেশের মতোই। আমরা প্রত্যেকের নিরাপদ, দ্রুত এবং টেকসই প্রত্যাবাসন চাই। আমরা জানি এটা বাংলাদেশের জন্য কতটা কঠিন। আমরা প্রত্যাবাসনকে ত্বরান্বিত করতে প্রয়োজনীয় সহযোগিতায় প্রস্তুত। সবচেয়ে কার্যকরি হলো আগে সেখানে ইতিবাচক প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি করা। সুতরাং আমরা রাখাইন প্রদেশে সামাজিক, অর্থনৈতিক অবকাঠামো তৈরি করতে বিনিয়োগ করছি। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সহযোগিতা করতে পেরে আমরা খুশি।

    সীমান্তে হত্যা প্রসঙ্গে দোরাইস্বামী বলেন, সীমান্ত হত্যা নিয়ে আমরা বাংলাদেশীদের উদ্বেগের বিষয়ে অবগত। আমি নিশ্চিত করে বলতে পারি, ভারতের কেউ এ ধরনের একটি মৃত্যুও চায় না। আমরা শান্তিপূর্ণ সীমান্ত চাই, সেটির জন্য কাজ করে যাচ্ছি। এ লক্ষ্যেই সীমান্তে বৈধ বাণিজ্য বাড়াতে সীমান্ত হাটসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। একজনও হতাহত হোক সেটি আমরা চাই না। আমরা আপনাদের সবচেয়ে নিকটের প্রতিবেশি, আমরা কেন আপনাদের অনুভূতিতে আঘাত দেব? এটা আমাদের অভিপ্রায় নয়। আমি নিশ্চিত করে বলতে পারি, এ ধরনের ঘটনা কেবল আত্মরক্ষার্থে ঘটছে। তারা সীমান্তের এপারে (বাংলাদেশ) কখনো গুলি করে না। দুই পাশেই একই মানুষ, সীমান্তে কে কোন দেশি তা পৃথক করা কঠিন।

    তিনি আরো বলেন, সমস্যা হলো, সীমান্তে দুর্ঘটনার ৮৭ শতাংশ হয় রাত ১০টা থেকে ভোর ৫টার মধ্যে। আর ৯০ শতাংশ আমাদের সাইডে (ভারতে)। এটি এমন নয় যে কেবল বাংলাদেশীরাই দুঃখজনকভাবে আহত হচ্ছে। বিএসএফসহ বহু ভারতীয়ও কিন্তু আহত হচ্ছে। অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে এই ধরনের ঘটনা ঘটছে। মানুষ তার অর্থনৈতিক চাহিদা থেকেই এ ধরনের কর্মকান্ডে লিপ্ত। এই অবস্থায় সীমান্তে যৌথ প্রচেষ্টা প্রয়োজন এ ধরনের ঘটনা বন্ধে এবং লোকদের অবৈধ যাতায়াত বন্ধে, সব অবৈধ কর্মকা- বন্ধে।

    চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় চেম্বারের পরিচালক এস এম আবু তৈয়ব, অঞ্জন শেখর দাশ, নাজমুল করিম চৌধুরী শারুন ও সৈয়দ মোহাম্মদ তানভীর বক্তব্য রাখেন।

    খবর: ভোরের কাগজ

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬