Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • চলে গেলেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০ ১৫:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০ ১৫:২২

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    চলে গেলেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০ ১৫:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০ ১৫:২২

    চলে গেলেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম

    দেশের শীর্ষ সারির শিল্পপতি পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাশেম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনায় আক্রান্ত হয়ে গত রাত সোয়া ১টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি। এভারকেয়ার হাসপাতালের হেড অব মেডিক্যাল সার্ভিসেস ডা. আরিফ মাহমুদ কালের কণ্ঠকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

    এর আগে গতকাল রাত ৯টায় ডা. আরিফ কালের কণ্ঠকে বলেন, ‘এম এ হাশেমের চিকিৎসা চলছে, তবে অবস্থা ক্রিটিক্যাল।’ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

    ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে আজিজ আল কায়সার কালের কণ্ঠকে বলেন, ‘কভিড-১৯ পজিটিভ হওয়ার পর বাবাকে ১১ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ১৬ ডিসেম্বর তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।’

    তামাক ও ভোগ্য পণ্যের ব্যবসা দিয়ে শুরু করে দেশের শীর্ষ ব্যবসায়ীর কাতারে উঠে আসেন এই শিল্পপতি। পারটেক্স গ্রুপের মাধ্যমে তিনি নেতৃত্ব দিয়েছেন ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, ট্রেডিংসহ বহু প্রতিষ্ঠানে। ড্যানিশ কনডেন্সড মিল্কের মাধ্যমে দেশে তিনিই প্রথম কনডেন্সড মিল্ক কারখানা গড়ে তোলেন।

    পারটেক্স গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান। এই গ্রুপের অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—ড্যানিশ ফুড লিমিটেড, পারটেক্স টিস্যু লিমিটেড, পারটেক্স কোলা, স্টার পার্টিক্যাল বোর্ড মিলস লিমিটেড, পারটেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পারটেক্স পিভিসি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পারটেক্স এডহেসিভ লিমিটেড, পারটেক্স কেবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্টার জিপসাম বোর্ড মিলস লিমিটেড, পারটেক্স বোর্ডস অ্যান্ড ডোরস, পারটেক্স ফার্নিচার, পারটেক্স বেভারেজ, পারটেক্স প্লাস্টিকস, পারটেক্স লেমিনেটস লিমিটেড, অ্যাম্বার পাল্প অ্যান্ড পেপার, অ্যাম্বার কটন, করভি মেরিটাইম কম্পানি লিমিটেড প্রভৃতি।

    শিল্পপতি এম এ হাশেম ২০০১ সালের জাতীয় নির্বাচনে নোয়াখালীর বেগমগঞ্জ আসন থেকে ধানের শীষের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে বিএনপির রাজনীতি থেকে সরে আসার ঘোষণা দেন তিনি।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬