Journalbd24.com

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী   মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • প্রথম ধাপে ২৪ পৌরসভায় ভোটগ্রহণ চলছে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০ ১৩:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০ ১৩:৫৩

    আরো খবর

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা

    প্রথম ধাপে ২৪ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০ ১৩:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০ ১৩:৫৩

    প্রথম ধাপে ২৪ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

    প্রথম ধাপে দেশের ২৩ জেলার ২৪ পৌরসভায় ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

    পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো এবারই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

    গত ২২ নভেম্বর প্রথম ধাপে ২৫টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। গাজীপুরের শ্রীপুরে একজন মেয়র প্রার্থীর মৃত্যু হলে এই ধাপ থেকে শ্রীপুর পৌরসভার ভোট স্থাগিত করে ইসি।

    ভোট উপলক্ষে শনিবার দিবাগত মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া রোববার মধ্যরাত থেকে সোমবার দিবাগত মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিকআপ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে গাড়ি ও হাইওয়ে নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

    ২৪ পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (জাপা), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীসহ মেয়র পদে ৯৩, সংরক্ষিত নারী ওয়ার্ডে ২৬৫ ও সাধারণ ওয়ার্ড কমিশনার পদে ৮০১ জনসহ তিন পদে মোট ১ হাজার ১৬০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    বর্তমানে দেশে ৩২৯টি পৌরসভা রয়েছে। এর মধ্যে ২৮ ডিসেম্বর, পঞ্চগড় পৌরসভা, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গা, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালীর কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনার মদন, মানিকগঞ্জ, ঢাকার ধামরাই, সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

    কমিশন সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী পৌরসভায় নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের মেয়াদ শেষ হওয়ার আগে ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি প্রায় ২৫০টিরও বেশি পৌরসভার মেয়র-কাউন্সিলরদের মেয়াদ শেষ হচ্ছে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর একযোগে ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী
    2. গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন
    3. ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ
    4. নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    5. ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    6. মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    7. নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল 
সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী

    ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী

    গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন

    গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন

    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ

    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬