Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বগুড়া প্রেসক্লাবের নিবাহী কমিটির মেয়াদ এক বছর বাড়লো
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০ ১৯:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০ ১৯:০৭

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বগুড়া প্রেসক্লাবের নিবাহী কমিটির মেয়াদ এক বছর বাড়লো

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০ ১৯:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০ ১৯:০৭

    বগুড়া প্রেসক্লাবের নিবাহী কমিটির মেয়াদ এক বছর বাড়লো

    আজ মঙ্গলবার বেলা ১১টায় করোনা স্বাস্থ্যবিধি মেনে বগুড়া প্রেসকাবের সাধারণ সভা সংগঠনের সভাপতি মাহমুদল আলম নয়নের সভাপতিত্বে জলেশ্বরীতলার করতোয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় বলা হয়,করোনা পরিস্থিতিতে এ মুহুর্তে সংগঠনের নির্বাচন করা সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ঝুঁকিপূর্ন। একারনে কার্যনির্বাহী পরিষদের মেয়াদ সর্বস্মতিক্রমে আগামী এক বছরের জন্য বাড়ানোর সিন্ধান্ত নেয়া হয়। এছাড়াও কাব সদস্য জিয়া শাহীন ও মোস্তফা মোঘল সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন করায় সদস্য পদ বাতিল সংক্রান্ত কার্যনির্বাহী কমিটির সুপারিশ সভায় উথ্থাপন ও অনুমোদন করা হয়।সভায় বিগত এক বছরের সাংগঠনিক কর্মকান্ড উপস্থাপন করেন বগুড়া প্রেসকাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, আর্থিক বিষয় তুলে ধরেন কোষাধ্যক্ষ কমলেশ মোহন্ত সানু।

    সভায় বক্তব্য রাখেন দৈনিক করতোয়া সম্পাদক ও বগুড়া প্রেসকাবের সাবেক সভাপতি মো: মোজাম্মেল হক, দৈনিক বগুড়ার সম্পাদক রেজাউল করিম বাদশা, দৈনিক কালের খবরের প্রধান সম্পাদক আব্দুল মোত্তলিব মানিক, দৈনিক চাঁদনী বাজার সম্পাদক সুমনা রায়, দৈনিক উত্তরের দর্পন সম্পাদক আব্দুস সালাম বাবু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মুরশীদ আলম, মির্জা সেলিম রেজা, বাদল চৌধুরী, জে এম রউফ, চপল সাহা, মমিনুর রশিদ সাইন, জি.এম. সজল প্রমুখ।
    সভায় বগুড়া প্রেসকাবের  সদস্য বগুড়া -১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ মো: আব্দুল মান্নান, দৈনিক উত্তরকোন সম্পাদক মোজ্জাম্মেল হক, দৈনিক বগুড়ার বার্তা সম্পাদক ওয়াসিউর রহমান রতন, সাপ্তাহিক হাতিয়ার নির্বাহী সম্পাদক মুক্তিযোদ্ধা সাইদুজ্জামান সরকার তারা ও  সদস্য শফিউল ইসলাম খোকন খোকনের মৃত্যুতে শোক প্রস্তাব পাশ করা হয়। এছাড়াও  প্রয়াত সদস্য এবং ১৯৭১ এর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়।
    সভায় মোজাম্মেল হক বলেন, বগুড়া প্রেসকাব সারাদেশের মধ্যে এবার করোনাকালে মানবিক কর্মকান্ড পরিচালনা করে উদহারণ সৃষ্টি করেছে। বগুড়া প্রেসকাবের ঐতিহ্য এবং সাংবাদিকদের ঐক্য ধরে রাখতে হবে। তিনি আগামীতেও যেকোন পরিস্তিতি মোকাবিলার সাংবাদিকদের ঐকবব্ধ থাকার আহবান জানান।
     সভাপতি বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য এবং মর্যাদা সুমন্নত রাখতে বর্তমান কমিটি কাজ করেছে। এছাড়াও সাংবাদিক নির্যাতন, মামলা, হামলার বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিল। করোনাকালে সদস্যদের মানবিক সহায়তা দেয়া হয়েছে। তিনি প্রেসকাবের কর্মকান্ড পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
    সভায় সাধারণ সম্পাদক বলেন, বগুড়া প্রেসকাব করোনাকালীন গত কয়েক মাস মানবিক কর্মকান্ড পরিচালনা করেছে। সদস্যদের করোনা পরীক্ষার ব্যবস্থা, চিকিৎসা সহায়তা, খাদ্য সহায়তা,সুরক্ষা সামগ্রী প্রদানসহ বিভিন্ন সহায়তা প্রদান করেছে। করোনা ঝুঁিক নিয়েও সবগুলো জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দু’জন সাংবাদিককে কাব ফান্ড থেকে চিকিৎসা ক্ষেত্রে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। খবর বিজ্ঞপ্তির।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬