Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • শিক্ষাকে আনন্দময় করে তুলতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২১ ১৪:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২১ ১৪:৩০

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    শিক্ষাকে আনন্দময় করে তুলতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২১ ১৪:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২১ ১৪:৩০

    শিক্ষাকে আনন্দময় করে তুলতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া রোধে শিক্ষাকে আনন্দময় করে তুলতে হবে।

    শুক্রবার মেহেরপুরে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির ব্যক্তবে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, অনেক সময় বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষকদের আচরণ প্রভৃতি কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে নিরুৎসাহিত হয় । এজন্য শিক্ষার্থীদের পড়াশোনার পদ্ধতি আনন্দময় করতে হবে। বিদ্যালয়ের পরিবেশে যাতে শিক্ষার্থীরা আনন্দ পায় সেজন্য বিদ্যালয়ের ভবন, আঙিনা সমূহ আকর্ষণীয় করতে হবে।

    জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, শিশুরা পড়ালেখায় পিছিয়ে থাকলে বা অমনোযোগী হলে তাদেরকে ভৎসনা করা থেকে বিরত থাকতে হবে। এতে তাদের মনের ওপর বিরূপ প্রভাব পড়ে। তাদেরকে আনন্দের সাথে শিক্ষা প্রদান করতে হবে।

    প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের আচরণ দেখে শিক্ষার্থীরা অনেক কিছু শিখে থাকে। তাই শিক্ষার্থীদের সামনে প্রতিটি শিক্ষককে আদর্শ হিসেবে উপস্থাপন করতে হবে। শিশুরা যা দেখে, সেটাই অনুকরণ করে । তাই, তাদের সামনে কারো সাথে দুর্ব্যবহার করা যাবে না।

    ফরহাদ হোসেন বলেন, শিক্ষা খাতকে আরও উন্নত করতে বর্তমান সরকার এই খাতে গুরুত্ব প্রদান করেছে। শিক্ষাকে মানসম্মত করতে এবং শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া রোধে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার প্রতিবছর বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। এই করোনা পরিস্থিতির মাঝেও যথাসময়ে কোটি কোটি শিক্ষার্থীর হাতে বই বিতরণ করা হচ্ছে। যা শিক্ষাখাতকে উন্নত করতে বর্তমান সরকারের আন্তরিকতার প্রকাশ। কেউ যাতে শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত না হয় সেজন্য ক্ষুদ্র নৃগোষ্ঠী, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য পৃথকভাবে পাঠ্য বই ছাপানো হয়েছে।

    প্রতিমন্ত্রী এ সময় বলেন, শিশুদের আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলতে হবে। এজন্য পাঠ্য ক্রমের পাশাপাশি মননশীল বই পড়তে উৎসাহ দিতে হবে। পাশাপাশি শিশুদের মানসিক বিকাশের জন্য খেলাধুলা সহ বিভিন্ন সূজনশীল কাজে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করতে হবে।

    তিনি আরও বলেন, মেহেরপুরকে শিক্ষাক্ষেত্রে মডেল অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। এজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও আন্তরিকভাবে কাজ করতে হবে।

    মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। মেহেরপুরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

    প্রতিমন্ত্রী এরপর মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণের উদ্বোধন করেন। মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন স্বাগত বক্তব্য রাখেন।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬