Journalbd24.com

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী   মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ভারত-বাংলাদেশ সীমান্তে ২০০ মিটার লম্বা সুড়ঙ্গের সন্ধান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২১ ১৬:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২১ ১৬:৩০

    আরো খবর

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা

    ভারত-বাংলাদেশ সীমান্তে ২০০ মিটার লম্বা সুড়ঙ্গের সন্ধান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২১ ১৬:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২১ ১৬:৩০

    ভারত-বাংলাদেশ সীমান্তে ২০০ মিটার লম্বা সুড়ঙ্গের সন্ধান

    ভারত ও বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় ২০০ মিটার লম্বা এক সুড়ঙ্গপথের সন্ধান মিলেছে। সুড়ঙ্গপথটি এপাড়ে বাংলাদেশ আর ওপাড়ে ভারতের আসাম রাজ্যকে যুক্ত করেছে।

    আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার বালিয়ায় এক অপহরণকাণ্ডের তদন্তে নেমে রাজ্য পুলিশ এ সুড়ঙ্গপথের সন্ধান পেয়েছে বলে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে  জানানো হয়েছে। 

    আসাম রাজ্য পুলিশের দাবি, অপরহণসহ নানা অপরাধ কর্মকাণ্ডের আন্তর্জাতিক চোরাকারবারি আর দুষ্কৃতকারীরা সুরঙ্গটি খনন করেছে।

    প্রতিবেদনে বলা হয়, গত রোববার নিলামবাজার থানার শিলুয়া গ্রামের বাসিন্দা দিলোয়ার হোসেনকে তুলে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। পরে তার বাড়িতে ফোন করে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। পার্শ্ববর্তী নয়াগ্রামের এলিম উদ্দিনের কাছে মুক্তিপণের টাকা দিতে বলা হয়। 

    পরে দেখা যায়, বাংলাদেশের একটি নম্বর থেকে ফোন করে বারবার টাকা চাওয়া হয়েছে। 

    এরপরই দিলোয়ার হোসেনের বড় ভাই ছুটে যান নিলামবাজার থানায়। গত বুধবার অপহরণের অভিযোগ করেন। পুলিশ তদন্ত শুরু করে। দিলোয়ারের পরিবারও পুলিশের পরামর্শে বারবার মুক্তিপণের টাকা কমানোর আবেদন করলেও তাতে সায় দেয়নি অপহরণকারীরা।

    অবশেষে তদন্তে নামেন করিমগঞ্জ জেলার পুলিশ সুপার ময়ঙ্ক কুমার ঝাঁ। এর আগেই গ্রেফতার করা হয় এলিম উদ্দিনকে। তাকে জেরা করে জানা যায় এ সুড়ঙ্গপথের কথা।

    এলিম উদ্দিনের গ্রেফতারের খবরটি এপারের দুষ্কৃতকারীদের কানে চলে যাওয়ার পর তারা দিলোয়ারকে ছেড়ে দেয়। পরে দিলোয়ার হোসেন ছাড়া পেয়ে পুলিশকে সব ঘটনা জানান। 

    জঙ্গলে ২০০ মিটার লম্বা সুড়ঙ্গপথের কথা জেনে পুলিশও তাজ্জব হয়ে যায়। কারণ একেবারে জঙ্গলের মধ্যে অবস্থান ছিল এ সুড়ঙ্গপথের। একটু দূরেরই ছিল সীমান্তের কাঁটাতারের বেড়া। 

    অপহরণের শিকার দিলোয়ার জানিয়েছেন, বাংলাদেশ প্রান্তেও সুরঙ্গটির একই রকম চেহারা। এ পথে দুষ্কৃতকারীরা নিয়মিত যাতায়াত করে। চলে পাচার বাণিজ্যও।

    করিমগঞ্জ জেলার পুলিশ সুপার ময়ঙ্ক কুমার ঝাঁ জানান, সুড়ঙ্গটির ভারতের প্রান্তের মুখ বন্ধ করতে বিএসএফকে বলা হয়েছে। তিনি বিএসএফ কমান্ডান্টের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছেন। 

    তিনি আরও জানান, আন্তর্জাতিক অপহরণকারী চক্রের ভারতের প্রান্তের সবাইকে শিগগিরই গ্রেফতার করা হবে। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে।

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী
    2. গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন
    3. ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ
    4. নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    5. ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    6. মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    7. নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল 
সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী

    ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী

    গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন

    গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন

    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ

    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬