Journalbd24.com

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী   মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • দেশে কোন গণতন্ত্র নেই: মির্জা ফখরুল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২১ ১৯:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২১ ১৯:২২

    আরো খবর

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা

    দেশে কোন গণতন্ত্র নেই: মির্জা ফখরুল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২১ ১৯:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২১ ১৯:২২

    দেশে কোন গণতন্ত্র নেই: মির্জা ফখরুল

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্র এখন একটা শঙ্কর গণতন্ত্রে পরিণত হয়েছে। দেশে গণতন্ত্রের কথা বলা হয় কিন্তু গণতন্ত্র নেই। আসলে গণতন্ত্রের ছদ্মাবেশে একদলীয় শাসন ব্যবস্থা আছে। আমরা চেষ্টা করছি, আমরা কথা বলছি। আমরা বেরিয়ে আসার জন্য কাজ করছি। কিন্তু এটাই যথেষ্ট নয়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।’শনিবার জাতীয় প্রেস ক্লাবে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদ আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মরণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    নতুন বছরের প্রত্যাশা নিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা চাই এই বছর অনেক সুন্দর হয়ে আসবে। করোনাসহ সবকিছু মিলিয়ে আমাদের জীবন যে দুর্বিষহ হয়ে উঠেছিল সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা স্বপ্ন দেখতে চাই, সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমরা স্বাধীন বাংলাদেশ চাই, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই।’তিনি বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের ওপর ভিত্তি করে স্বাধীন জনগণের জন্য একটি রাষ্ট্র, যে রাষ্ট্র হবে বহুদলীয়। অর্থাৎ আমাদেরকে অবশ্যই ভিন্নমতকে ধারণ করতে হবে, অন্যের কথা বলার স্বাধীনতা দিতে হবে-সেইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। ২০২১ সাল আমাদেরকে সেই পথ দেখাক। এটা আমাদের প্রত্যাশা।’

    ফখরুল বলেন, ‘আমরা কোনো প্রভুতে বিশ্বাস করি না, আমরা কারো পদানত হতে চাই না, আমরা সেবাদাসে পরিণত হতে চাই না। আমরা মাথা উঁচু করে বিশ্বের দরবারে চলতে চাই। এটাই হচ্ছে আমাদের রাজনীতি, এই রাজনীতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ করতেন।বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে বাংলাদেশকে বলা হচ্ছে একটা হাইব্রিড রেজিমের দেশ। কিন্তু বাংলাদেশের জনগণ তাদের অধিকার ফিরে পেতে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করে জনগণের সরকার, জনগণের সংসদ, জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করবে।’তিনি বলেন, ‘আজকে দেশের গণতন্ত্রের জন্য খালেদা জিয়া বন্দিজীবন যাপন করছেন। ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা, পাঁচশ’র উপরে মানুষ গুম হয়ে গেছে, এখানে হাজারের উপরে মানুষ খুন হয়েছে। এরা কিন্তু রাজনৈতিক নেতাকর্মী। এমনকি ১৫৭ জন সাংবাদিকদের বিরুদ্ধে গত বছর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়েছে। তাহলে কোথায় গণতন্ত্র? আমাদের এখানে সবই আছে, এখানে সরকার আছে। বলা হয় গণতন্ত্র আছে, জাতীয় সংসদ আছে, বুরোক্রেসি আছে কিন্তু মানুষের অধিকার নেই।’

    মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে, ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড নাকী কেউ ভাংগতে পারবে না। তিনি কী ভাঙতে চান? তিনি এই জিনিসটা ভাঙতে চান বলেই ২০১৮ সালে চরম ভোট ডাকাতি করেছেন ভোটের আগের রাতে? এই কোন সমাজে আমরা আসলাম? এই কোন রাষ্ট্রে আমরা বাস করছি, যেখানে আমাদের রাজনীতিবীদরা বলছেন যে, তারা ভোট ডাকাতির রেকর্ড ভাঙতে চান। এভাবে যদি আমরা এগুতে থাকি তাহলে কোনোদিনই আমরা ১৯৭১ সালে স্বাধীনতার যে স্বপ্ন ছিলো, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করতে পারবো না।’বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, শাহজাদা মিয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মহিলা দলের হেলেন জেরিন খান, প্রয়াত নেতার মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ প্রমূখ বক্তব্য রাখেন।

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী
    2. গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন
    3. ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ
    4. নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    5. ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    6. মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    7. নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল 
সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী

    ঢাকাস্থ রাশিয়ান হাউসে কল সাইন ‘বুখাঙ্কা’ চলচ্চিত্র প্রদর্শনী

    গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন

    গাবতলীতে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপন কর্মসূচির উদ্বোধন

    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ

    ঢাকায় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় রাশিয়ান হাউসের অংশগ্রহণ

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬