Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • করোনার টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তথ্যমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২১ ১৫:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২১ ১৫:৩২

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    করোনার টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তথ্যমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২১ ১৫:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২১ ১৫:৩২

    করোনার টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তথ্যমন্ত্রী

    তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, যারা করোনা মহামারির শুরুতে নানা শঙ্কা-আশঙ্কার কথা বলে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়িয়েছিল তারাই এখন করোনার টিকা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা করোনার শুরুতে বলেছিল, বাংলাদেশের রাস্তায় লাশ পড়ে থাকবে, অনাহারে-অর্ধাহারে মানুষ মারা যাবে। তাদের সেই আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে। করোনা মোকাবেলায় এ উপমহাদেশে আমরা সবচেয়ে ভালো অবস্থানে রয়েছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে  করোনা মোকাবেলায় সক্ষমতার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে ২০তম।

    শুক্রবার দুপুরে রংপুর বিটিভি উপকেন্দ্র পরিদর্শনে এসে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, 'করোনার টিকা নিয়ে কোনো শঙ্কা নেই। টিকা চুক্তি অনুযায়ী যথাসময়ে আসবে। একটি ভুল সংবাদের ভিত্তিতে বিভ্রান্তি তৈরি হয়েছিল, সেরাম ইন্সটিটিউট গণমাধ্যমে বিবৃতি দিয়ে বিষয়টি নিষ্পত্তি করেছে। এছাড়া ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতও নিশ্চিত করেছেন, চুক্তি অনুযায়ী যথা সময়ে করোনা টিকা পাবে বাংলাদেশ।'

    তিনি আরও বলেন, 'বাংলাদেশের গণমাধ্যম উন্নত দেশের চেয়েও স্বাধীন। তারা যে পরিমান স্বাধীনতা ভোগ করে এবং স্বাধীনভাবে কাজ করে সেই পরিমাণ স্বাধীনতা উন্নত দেশেও নেই। গণমাধ্যমে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ পরিবেশিত হলে সরকার ও রাষ্ট্রের পক্ষে ব্যবস্থা নেওয়া সহজ হয়। তবে কোনো সময় কাউকে নিগৃহীত করার উদ্দেশ্যে অসত্য বা ভুল সংবাদ প্রচার করা সমীচিন নয়। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আর কোনো সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হলে এবং তা আমাদের নজরে এলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি।'

    হাছান মাহমুদ বলেন, 'ঢাকা ও চট্টগ্রাম ছাড়া ৬টি বিভাগীয় শহরে বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপন করবে সরকার। আগামী ২ থেকে আড়াই বছরের মধ্যে রংপুর কেন্দ্র থেকে আনুষ্ঠান সম্প্রচারিত শুরু হবে।'

    এ সময় উপস্থিত ছিলেন- রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শহিদুল্লাহ্ কাওসার, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল মওলা প্রমুখ।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬