Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করছে সরকার: খাদ্যমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১ ১৪:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১ ১৪:৫৭

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করছে সরকার: খাদ্যমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১ ১৪:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১ ১৪:৫৭

    নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করছে সরকার: খাদ্যমন্ত্রী

    খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে । এ সময় মন্ত্রী বলেন, আমাদের খাদ্য নিরাপত্তা থাকতে হবে, কেউ খাদ্য মজুদ করতে পারবে না, খাদ্যে কেউ ভেজাল দিতে পারবে না। এই জন্য আমাদের সচেতন থাকতে হবে।

    সোমবার দুপুরে সাপাহার উপজেলায় খাদ্যের নিরাপত্তা শীর্ষক ‘ক্যারাভান রোড শো’ এর ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    খাদ্যমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা, ডাক্তার, জনপ্রতিনিধিসহ সবাই মিলে আমরা নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করে যাবো। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নিরাপদ খাদ্য সরবরাহ, পুষ্টি সরবরাহ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটা আমরা গ্রহণ করবো।

    তিনি বলেন, প্রথম থেকে নতুন প্রজন্মকে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতন ও মাদকের বিরুদ্ধে সচেতন করতে হবে। স্কুল-কলেজে প্রথম ক্লাসে অন্তত ৫ মিনিট করে নিরাপদ খাদ্য ও মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে। তাহলে ওইসব ছাত্র-ছাত্রীরা বাড়িতে গিয়ে তাদের বাবা-মাকে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতন করতে পারবেন। এবং শুক্রবার জুম্মার নামাজের আগে ৫ মিনিট করে নিরাপদ খাদ্য ও মাদকের বিরুদ্ধে কথা বলার আহ্বান জানান। তাহলে আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশকে প্রতিটা সেক্টরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারব ও জনগণকে নিরাপদ খাদ্য দিতে পারব।

    সাধন চন্দ্র মজুমদার বলেন, যারা খাদ্যে ভেজাল দিবে তারা সৃষ্টিকর্তার কাছে দায়ী থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীনতার পরপরই ঘোষণা দিয়েছিলেন মজুদদারি, কালোবাজারি এবং খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে স্পেশাল মামলা করার কথা। এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডেরও কথা বলেছিলেন।

    এসময় মন্ত্রী হোটেল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, রেস্টুরেন্টের মান উন্নয়ন ও খাবারের মান উন্নয়ন করতে হবে এবং রেস্টুরেন্টের রান্নাঘর, গ্লাস-প্লেট সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যিনি রান্না করবে তাকেও জীবাণুমুক্ত রাখার আহ্বান জানান মন্ত্রী।

    এসময় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইউম সরকার, নওগাঁর নিরাপদ খাদ্য অফিসার আদ্দা আন সিনা, সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান, সহকারী ভূমি অফিসার, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস বেগমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্মকর্তা, ও হোটেল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬