Journalbd24.com

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ   ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • কাদের মির্জা অবশ্যই অভিনন্দন পাওয়ার যোগ্য: তথ্যমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১ ১৬:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১ ১৬:২৪

    আরো খবর

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা

    কাদের মির্জা অবশ্যই অভিনন্দন পাওয়ার যোগ্য: তথ্যমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১ ১৬:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১ ১৬:২৪

    কাদের মির্জা অবশ্যই অভিনন্দন পাওয়ার যোগ্য: তথ্যমন্ত্রী

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটো ভাই আবদুল কাদের মির্জার মেয়র পদে জয়লাভের বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘তাঁকে নিয়ে তো গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। শেষ পর্যন্ত দেখা গেছে আবদুল কাদের মির্জা বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামায়াতের প্রার্থীর সম্মিলিত ভোটের চেয়েও তিনি তিনগুণ বেশি ভোট পেয়েছেন। এজন্য কাদের মির্জা অবশ্যই অভিনন্দন পাওয়ার যোগ্য।’

    সচিবালয়ে নিজ দপ্তরে আজ সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

    এ সময় তথ্যমন্ত্রী আরো বলেন, ‘আবদুল কাদের মির্জা নির্বাচনের আগে যে বক্তব্যগুলো দিয়েছেন, আমাদের দলের অনেকেই অতীতে এ ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি স্থানীয় সংগঠন নিয়ে যে প্রশ্নগুলো তুলেছেন, সে অধিকার সবারই আছে। তিনি সেই অধিকার থেকেই প্রশ্নগুলো তুলেছেন। এগুলোর সত্যতা কতটুকু, তা নিয়ে অবশ্যই দলীয় ফোরামে আলোচনা হবে।’

    অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, বাংলাদেশে আল-কায়েদার উপস্থিতি আছে—যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আল-কায়েদার কোনো উপস্থিতি নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী অজ্ঞতাপ্রসূত যখন এই বক্তব্য দেন, সেটি খুবই দুঃখজনক। সরকারের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।’

    তথ্যমন্ত্রী আরো বলেন, ‘আজকের বাস্তবতায় মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে সহিংসতা দেখা দিয়েছে, ক্যাপিটলে হামলা চালিয়ে কয়েকজনকে হত্যা করা হয়েছে, আমাদের দেশে কিংবা আশপাশের কোনো দেশে এভাবে পার্লামেন্টে অধিবেশন চলাকালে হামলা হয়নি। যেদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শপথ গ্রহণ করবেন, এফবিআই তথ্য দিয়েছে, সেদিন মার্কিন যুক্তরাষ্ট্রে সহিংসতা ছড়াতে পারে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি, তাদের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে বেশি মনোযোগী হওয়া উচিত।’

    ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহিমের ডাকে ধানমণ্ডিতে আয়োজিত দোয়া মাহফিলের বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। দেশে আরো কিছু শক্তি ও গোষ্ঠী আছে, যারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। দোয়া মাহফিলকেও ষড়যন্ত্রের অংশ হিসেবে নেওয়া হচ্ছে। দোয়া মাহফিলকে বেছে নেওয়া হয়েছে ষড়যন্ত্র করার একটি উপলক্ষ হিসেবে, যেটি আসলে খুবই দুঃখজনক। আর এই ধরনের ষড়যন্ত্র তারা আগেও করেছে, বিভিন্ন সময় বৈঠক করেছে। এগুলো করে কোনো লাভ হবে না।’

    সর্বশেষ সংবাদ
    1. ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত
    2. আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ
    3. আদমদীঘি যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান
    4. বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট --আব্দুল মহিত তালুকদার এমপি
    5. সৈয়দপুরে হোটেলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ ব্যবসায়ীরা
    6. জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ
    7. সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়
    সর্বশেষ সংবাদ
    ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত

    ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত

    আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ

    আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ

    আদমদীঘি যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান

    আদমদীঘি যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান

    বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট
                        --আব্দুল মহিত তালুকদার এমপি

    বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট --আব্দুল মহিত তালুকদার এমপি

    সৈয়দপুরে হোটেলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ
ব্যবসায়ীরা

    সৈয়দপুরে হোটেলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ ব্যবসায়ীরা

    জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ

    জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ

    সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

    সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬