Journalbd24.com

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ   ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি: আইনমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১ ১৪:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১ ১৪:৪১

    আরো খবর

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা

    আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি: আইনমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১ ১৪:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১ ১৪:৪১

    আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি: আইনমন্ত্রী

    নির্বাচন ব্যবস্থা নিয়ে রাজপথের বিরোধী দল বিএনপি থেকে ধন্যবাদ প্রত্যাশা করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, নির্বাচন কিভাবে সুষ্ঠু করতে হয় সেটা কারো কাছ থেকে শেখার প্রয়োজন নাই। ওনাদের (বিএনপি নেতাদের) ধন্যবাদ দেওয়া উচিত ছিল যে আমরা নির্বাচন করছি, জনগণের ভোট দেওয়ার অধিকার চলে গিয়েছিল, সেই অধিকার ফিরে দিয়েছি।

    বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব উপস্থাপন করলে সেই প্রস্তাবের ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব করেন বিরোধী দলীয় সংসদ সদস্যগণ। সেই প্রস্তাবের পক্ষে কথা বলতে গিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ ও রুমিন ফারহানা নির্বাচন নিয়ে কথা বলেন। তার জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

    আইনমন্ত্রী বলেন, ওনারা নির্বাচন নিয়ে কথা বলেন। আমরা সকলেই একেবারে কালকে জন্ম নিয়েছি তা তো না। আমরা জিয়াউর রহমানের হ্যাঁ না ভোট সেটাও দেখেছি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনও দেখেছি। সব দেখেই এখানে এসেছি। ব্যালট বাক্স পাওয়াই যেত না। এই যাদের ইতিহাস তাদের কাছ থেকে অন্তত আমাদের নির্বাচন কিভাবে সুষ্ঠু করতে হয়, সেটা শেখার প্রয়োজন নাই। ওনাদের ধন্যবাদ দেওয়া উচিত ছিল, যে আমরা নির্বাচন করছি, জনগণের ভোট দেওয়ার অধিকার চলে গিয়েছিল, সেই অধিকার ফিরে দিয়েছি।

    তার আগে নির্বাচন ব্যবস্থা নিয়ে হারুনুর রশীদ বলেন, আইন করে কি করব? সংবিধানের সংশোধনী নিয়ে আসুন। সংবিধানের ১১তম অনুচ্ছেদে বলা হচ্ছে প্রশাসনের সর্বস্তরে নির্বাচিত প্রতিনিধিরাই তারা দায়িত্ব পালন করবে। কিন্তু আজকে নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। নির্বাচনের নামে দেশে তামাশা হচ্ছে ভোটারদের সাথে। সুতরাং আপনি আইনটা সংশোধন করে আইন নিয়ে আসেন। সংসদ নেতা প্রশাসনে যে যে জায়গায় বাছাই করে নিয়োগ দেবে তারাই দায়িত্ব পালন করবে তাহলে তো ভোটের নামে তামাশা, ভোটের নামে প্রহসন করার কোন প্রয়োজন নাই। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হচ্ছে সেখানে নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। আমি একটুও অসত্য বলছি না যদি অসত্য বলি এক্সপান্স করে দেবেন। তথ্যসহই বলছি।

    রুমিন ফারহানা বলেন, এখন অবস্থা এমন হয়েছে যে সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে ছিল জনগণ। ভোট যদি এরকম না করে তাহলেই হয়। আর ভোট দেওয়া কারো কাছ থেকে শিখতে হবে কেন? ভোটটা যদি ভোটার তার পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারে এইটুক সুযোগ দেওয়া হয়। যদি ব্যালট বাক্স আগে ভরে না রাখা হয় যদি নৌকা মানেই জেতা এই অবস্থা না করা হয় তাহলেই হবে। ভোট কারো কাছ থেকে শিখতে হবে না। ভোট কিভাবে হয় সারা বিশ্ব জানে। স্বাধীনতার ৫০ বছরে যদি ভোট কারো কাছ থেকে শিখতে হয় তাহলে এর চেয়ে বড় দুঃখজনক।

    সর্বশেষ সংবাদ
    1. ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত
    2. আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ
    3. আদমদীঘি যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান
    4. বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট --আব্দুল মহিত তালুকদার এমপি
    5. সৈয়দপুরে হোটেলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ ব্যবসায়ীরা
    6. জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ
    7. সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়
    সর্বশেষ সংবাদ
    ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত

    ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত

    আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ

    আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ

    আদমদীঘি যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান

    আদমদীঘি যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান

    বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট
                        --আব্দুল মহিত তালুকদার এমপি

    বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট --আব্দুল মহিত তালুকদার এমপি

    সৈয়দপুরে হোটেলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ
ব্যবসায়ীরা

    সৈয়দপুরে হোটেলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ ব্যবসায়ীরা

    জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ

    জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ

    সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

    সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬