Journalbd24.com

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ   ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • প্রাথমিকের ১ লাখ ৩০ হাজার শিক্ষক পাচ্ছেন ইংরেজি প্রশিক্ষণ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২১ ১৫:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২১ ১৫:৪৬

    আরো খবর

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা

    প্রাথমিকের ১ লাখ ৩০ হাজার শিক্ষক পাচ্ছেন ইংরেজি প্রশিক্ষণ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২১ ১৫:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২১ ১৫:৪৬

    প্রাথমিকের ১ লাখ ৩০ হাজার শিক্ষক পাচ্ছেন ইংরেজি প্রশিক্ষণ

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে মাস্টার ট্রেইনার (ইংরেজি ভাষার প্রশিক্ষক) হিসেবে তৈরি করা হবে। ৪৬ কোটি টাকা ব্যয়ে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে দুই হাজার শিক্ষককে প্রথমে প্রশিক্ষণ দেয়া হবে। তাদের মাধ্যমে সারাদেশে প্রাথমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হবে।

    রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আমাদের ৪ কোটি শিক্ষার্থীদের ১২ বছর বাধ্যতামূলক ইংরেজি বিষয় পড়ার পরও তাদের ইংরেজি ভাষায় দুর্বলতা দেখা যায়। যে কারণে তাদের এই শেখার প্রক্রিয়া দীর্ঘদিন করা হয় এটি ফলপ্রসূ হচ্ছে না। বর্তমানে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মসূচি একটি ইতিবাচক ভূমিকা রাখবে।

    এছাড়াও ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে মাস্টার ট্রেইনারদের মাধ্যমে প্রাথমিকের শিক্ষকরা ইংরেজি ভাষায় দক্ষ হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, সরকার শিক্ষকদের ভাষাগত দক্ষতা বাড়াতে অনেক আন্তরিক। আর এর কর্মসূচি হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি ভাষার প্রতি ভীতি দূর করতে এক লাখ ৩০ হাজার শিক্ষককে এই প্রশিক্ষণ দেয়া হবে। তবে প্রথমে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে দুই হাজার শিক্ষককে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় মাস্টার ট্রেইনার হিসেবে তৈরি করা হবে।

    জাকির হোসেন বলেন, এই মাস্টার ট্রেইনাররা নিয়মিত দেশের সব ইংরেজি বিষয়ক প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলবেন। এ সংক্রান্ত প্রশিক্ষণে ব্রিটিশ কাউন্সিলের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ সেই কার্যক্রমের যাত্রা শুরু করা হলো। এ বাবদ ৪৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হাসিবুল আলম বলেন, প্রাথমিক বিদ্যালয়ে অনেক শিক্ষকদের মধ্যে ইংরেজি ভাষায় যে দুর্বলতা রয়েছে তা দূর করতে এই কার্যক্রম হাতে নিয়েছি। ফলে এসজিডি ৪ বাস্তবায়নে ভূমিকা রাখবে। ভবিষ্যতে বাংলা বিষয়েও এ ধরনের কর্মসূচি নেয়া হবে বলে জানান তিনি।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত
    2. আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ
    3. আদমদীঘি যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান
    4. বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট --আব্দুল মহিত তালুকদার এমপি
    5. সৈয়দপুরে হোটেলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ ব্যবসায়ীরা
    6. জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ
    7. সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়
    সর্বশেষ সংবাদ
    ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত

    ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত

    আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ

    আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ

    আদমদীঘি যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান

    আদমদীঘি যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান

    বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট
                        --আব্দুল মহিত তালুকদার এমপি

    বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট --আব্দুল মহিত তালুকদার এমপি

    সৈয়দপুরে হোটেলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ
ব্যবসায়ীরা

    সৈয়দপুরে হোটেলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ ব্যবসায়ীরা

    জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ

    জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ

    সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

    সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬