Journalbd24.com

বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বঙ্গবন্ধুর ওপর লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২১ ১৮:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২১ ১৮:৩৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বঙ্গবন্ধুর ওপর লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২১ ১৮:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২১ ১৮:৩৮

    বঙ্গবন্ধুর ওপর লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস জানান, সোমবার অপরাহ্নে প্রধানমন্ত্রী তাঁর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : জনক আমার নেতা আমার’ এবং ‘জয় বাংলা (সাক্ষাৎকার ১৯৭০-৭৫) শেখ মুজিবুর রহমান’ শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। খবর বাসসর।

    তিনি বলেন, প্রথম বইটি বঙ্গবন্ধু এবং তাঁর পরিবার এবং সমসাময়িক ঘটনাবলির ওপর শেখ হাসিনার লেখাগুলোর সংকলন এবং দ্বিতীয়টি ১৯৭০ থেকে ’৭৫ সাল পর্যন্ত জাতির পিতা প্রদত্ত সাক্ষাৎকার এবং আলাপচারিতা। জাতির পিতার বড় মেয়ে শেখ হাসিনা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : জনক আমার নেতা আমার’ বইটির ভূমিকায় লিখেছেন, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : জনক আমার নেতা আমার’ বই প্রতিটি পাঠকের জন্যই এক অনন্য উপহার। তিনি বলেন, এই বইয়ে পাঠক বঙ্গবন্ধুর জীবন কথা ও সংগ্রাম গাথার সমান্তরালে খুঁজে পাবেন গোটা বাঙালী জাতির উন্মেষকথা ও বিজয় গাথা কারণ বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। পাশাপাশি, ১৫ আগস্ট ১৯৭৫-এর কালো অধ্যায়, হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে বাঙালীর কলঙ্কমোচন ও শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্পও খুঁজে পাওয়া যাবে। চারুলতা প্রকাশন প্রকাশিত বইটির সম্পাদনা করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ‘জয় বাংলা’ শীর্ষক বইটি সম্পর্কে শেখ হাসিনা ভূমিকায় লেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান তাঁর দেয়া সাক্ষাতকার ও আলাপচারিতা। তিনি বলেন, ‘জয় বাংলা (সাক্ষাৎকার ১৯৭০-৭৫) শেখ মুজিবুর রহমান’ গ্রন্থভুক্ত দেশী-বিদেশী লেখক, সাংবাদিক ও সাহিত্যিকদের সঙ্গে এই আলাপচারিতা ও সাক্ষাতকার পড়তে পড়তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচিত্র-বর্ণিল-ব্যতিক্রম ও বর্ণাঢ্য জীবনের বহু অজানা অধ্যায় উন্মোচিত হবে। পাশাপাশি, তার মহৎ, মানবিক, দক্ষ-দূরদর্শী রাজনৈতিক ও রাষ্ট্রনৈতিক সত্তা সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব হবে। শেখ হাসিনা আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শন পুরোপুরি বুঝতে হলে তাঁর এই ঐতিহাসিক গ্রন্থটি পড়তেই হবে। বইটির গ্রন্থনা ও সম্পাদনা করেছেন নুরুল ইসলাম নাহিদ এবং কবি ও লেখক পিয়াস মজিদ।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬