Journalbd24.com

বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • কাহালুতে নৌকা মার্কার পরাজয়ের ৩টি বিষয়ে তুলে ধরলেন আঃলীগনেতা আব্দুল মান্নান
    কাহালু (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২১ ১৮:৫৭
    কাহালু (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২১ ১৮:৫৭

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    কাহালুতে নৌকা মার্কার পরাজয়ের ৩টি বিষয়ে তুলে ধরলেন আঃলীগনেতা আব্দুল মান্নান

    কাহালু (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২১ ১৮:৫৭
    কাহালু (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২১ ১৮:৫৭

    কাহালুতে নৌকা মার্কার পরাজয়ের ৩টি বিষয়ে তুলে ধরলেন আঃলীগনেতা আব্দুল মান্নান

    কাহালু পৌরসভা নির্বাচনী আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার পরাজিত প্রার্থী আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ গত ৩১ জানুয়ারী দলীয় নেতাকর্মীর কারণে নৌকার পরাজয় যে সংবাদ সম্মেলন করেন তার বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে বগুড়ার কাহালু চারমাথাস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে নৌকা মার্কার পরাজয়ের ৩টি বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে পাল্টা সংবাদ সম্মেলন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ৩০ জানুয়ারী পৌর নির্বাচনকে কেন্দ্র করে গত ৩১ জানুয়ারী পরাজিত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ দলীয় নেতৃবৃন্দের নামে যে সংবাদ সম্মেলন করেছেন তা সর্ম্পণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রকৃতপক্ষে পৌর নির্বাচনের শুরু থেকেই উদ্যেশ্য মূলকভাবে দলের মুল স্রোতধারাকে বাহিরে রেখে ধর্মান্ধ, উগ্র মৌলবাদী জামাত-শিবির ও হেফাজত, যারা গত ২০১৩ সালে এই কাহালু সহ বগুড়ায় তান্ডবলীলা চালায়। (১) পৌর নির্বাচনে সেই হেফাজতের কাহালু উপজেলার দায়িত্বপ্রাপ্ত আমীর আব্দুল মান্নান কবিরাজকে এই নির্বাচনের প্রধান সম্বনয়ক করে সুকৌশলে আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনকে নির্বাচনের বাহিরে রেখে একটি কোঠারি, পারিবারিক রাজনৈতির ধারায় নির্বাচনের সকল কর্মকান্ড পরিচালিত করা হয়। আমার জানামতে জামাত-শিবিরের সাথে আঁতাত করে দলের মুল স্রোতধারাকে পাশ কাটিয়ে সকল নির্বাচনি কর্মকান্ড পরিচালনা করায় দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ। (২) বিগত জেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ দলীয় সিদ্ধান্ত অমান্য করে জেলা শ্রম বিষয়ক সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও জেলা পরিষদ সদস্য রুহুল মোমিন তারিকের বিপক্ষে অবস্থান গ্রহণ করে দলীয় ভাবমুর্তিকে প্রশ্নবিদ্ধ করেছিলেন তিনি। (৩) বিগত কাহালু উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত নৌকার মার্কার প্রার্থীর বিরদ্ধে অবস্থান গ্রহন করে, নিজ সন্তানকে দাড় করায়। জামাত-শিবির ও বিএনপির সাথে আঁতাত করে নৌকার বিজয়কে ছিনিয়ে নেওয়ার কারণে নেতাকর্মীদের ভিতরে যে, কষ্ট ও ক্ষোভ, সেই নেতাকর্মীদেরকে মানষিক ভাবে সম্বনয় করতে আন্তরিক স্বদিচ্ছার ঘাটতিও এক্ষেত্রে নির্বাচনের পরাজয়ের কারণ বলে আমি মনে করি। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দ্ব^ার্থহীন ভাষায় বলতে চাই নির্বাচনের শুরু থেকে আমরা নৌকার পক্ষে অবস্থান নিয়ে গন-সংযোগ করি। প্রার্থীর বিজয়কে নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নৌকা পক্ষে জনমত সৃষ্টি করতে সংগঠনিক তৎপরতা চালায় যা কাহালুর গণ-মানুষ, পৌরবাসী, দলীয় নেতাকমী ও সাংবাদিকবৃন্দরা অবহিত। আসলে গত ৩১ জানুয়ারী পরাজিত মেয়র প্রার্থী আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজের সংবাদ সম্মেলন উদোর পিন্ডি বুধের ঘাড়ে চাপানোর অপচেষ্টা মাত্র। জননেত্রী শেখ হাসিনার ঘোষিত সুষ্ঠ, নিরপেক্ষ ও স্বচ্ছ পৌর নির্বাচনের জন্য কাহালু উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মুনসুর রহমান মুন্নু, শ্রম বিষয়ক সম্পাদক এস এম রুহুল মোমিন তারিক, কাহালু উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ আব্দুল হাকিম, নারহট্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল, উপজেলা যুবলীগের সভাপতি ও কাহালু সদর ইউ পি চেয়ারম্যান পি এম বেলাল হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন (নান্নু), আওয়ামীলীগনেতা আব্দুল হান্নান, শাফিকুল ইসলাম শফিক, ফজলুর রহমান, শামীম খন্দকার, জুয়েল, আব্দুল আলিম,উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম ফেরদৌস, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার, উপজেলা মৎস্যলীগের সদস্য সচিব মিলন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বায়জীদ, সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬