Journalbd24.com

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ   ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • চট্টগ্রামে ফের সচল হচ্ছে ডেমু ট্রেন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:১৩

    আরো খবর

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা

    চট্টগ্রামে ফের সচল হচ্ছে ডেমু ট্রেন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:১৩

    চট্টগ্রামে ফের সচল হচ্ছে ডেমু ট্রেন

    দীর্ঘ ৭ বছর আগের অচল ডেমুকে (ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) ফের সচল করার তোড়জোড় শুরু করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। বেশ কয়েকটি ডেমু ট্রেন চালুর প্রস্তুতিও নেওয়া হয়েছে। তবে শঙ্কা কাটেনি যাত্রীদের। কারণ এই ট্রেন চালু হয় ঠিকই, কিন্তু ‘সচল’ থাকে না বেশি দিন। তাড়াতাড়িই এগুলো ‘অচল’ হয়ে পড়ে থাকে।

    রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-পটিয়া-দোহাজারী রুটে নতুন দুটি ডেমু ট্রেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রুটে আরও একটি ডেমু ট্রেন চলাচল শুরুর প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। এসব রুটে ট্রেন চলাচলের জন্য গতকাল পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দোহাজারী-পটিয়া রেললাইন পরির্দশন করেছেন।

    আগামী ৬ ফেব্রুয়ারি রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন উক্ত ডেমু ট্রেন দোহাজারী-পটিয়া ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে চলাচলের জন্য উদ্বোধন করবেন। তবে ৭ ফেব্রুয়ারি থেকে তা আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করবে। প্রথম ট্রিপে চট্টগ্রাম থেকে ভোর সাড়ে ৫টায় এ ট্রেন পটিয়ার উদ্দেশে ছেড়ে যাবে। ৭ ফেব্রুয়ারি থেকে পটিয়ায় পৌঁছবে সকাল ৬টা ৪০ মিনিটে। এরপর সকাল সাড়ে ৭টায় পটিয়া থেকে ছেড়ে সকাল ৯টা ৫ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছবে। দ্বিতীয় ট্রিপে বিকাল ৫টায় চট্টগ্রাম থেকে দোহাজারীর উদ্দেশে যাত্রা করবে ট্রেনটি। দোহাজারী পৌঁছবে সন্ধ্যা সাড়ে ৭টায় এবং দোহাজারী থেকে ছেড়ে আসবে ৭টা ৪০ মিনিটে। চট্টগ্রাম পৌঁছবে রাত ১০টা ৪০ মিনিটে।

    এছাড়া চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত নতুন একটি ডেমু ট্রেন চালুর কথা রয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্লাস শুরু হলে ডেমু ট্রেন চলাচল করবে। বর্তমানে চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। এছাড়া এই লাইনে দোহাজারীগামী পিকিং পাওয়ার প্লান্টের জন্য ফার্নেস অয়েলবাহী একটি ওয়াগন ট্রেন চলাচল করে। এদিকে অচল ডেমু ট্রেন চালু নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

    ‘আবারও যে কোনো সময় ডেমু ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে’ সেই আশঙ্কা এখন সবার। এ বিষয়ে রেলের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, পূর্বাঞ্চলে যখন ১০ সেট ডেমু চলাচল করত তখন দুই দিন পরপর একাধিক ট্রেনে ত্রুটি দেখা দিত। তাই পুরোদমে এসব ট্রেন চলাচল করানো যেত না। এমনকি এসব ডেমু ট্রেন ২০-৩০ কিলোমিটার দূরত্বে চলাচলের নির্দেশনা থাকলেও বেশির ভাগ চলত ৬০-১২০ কিলোমিটার দূরত্বে। অতিরিক্ত দূরত্বের কারণে এসব ট্রেনে সহসাই ত্রুটি দেখা দিত। বড় ধরনের ত্রুটি হওয়ায় বেশ কয়েকটি এখন চলাচলের অনুপযোগী।

    তিনি আরও বলেন, ডেমু  ট্রেন রক্ষণাবেক্ষণ ও মেরামতে যেসব যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রয়োজন তা দেশে নেই। তাই যন্ত্রপাতির অভাবে মেরামত করতে না পারায় অনেক ডেমু ট্রেন ওয়ার্কশপে অচল হয়ে পড়ে আছে।

    সর্বশেষ সংবাদ
    1. ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত
    2. আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ
    3. আদমদীঘি যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান
    4. বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট --আব্দুল মহিত তালুকদার এমপি
    5. সৈয়দপুরে হোটেলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ ব্যবসায়ীরা
    6. জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ
    7. সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়
    সর্বশেষ সংবাদ
    ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত

    ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত

    আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ

    আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ

    আদমদীঘি যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান

    আদমদীঘি যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠান

    বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট
                        --আব্দুল মহিত তালুকদার এমপি

    বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট --আব্দুল মহিত তালুকদার এমপি

    সৈয়দপুরে হোটেলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ
ব্যবসায়ীরা

    সৈয়দপুরে হোটেলের কালো ধোঁয়ায় অতিষ্ঠ ব্যবসায়ীরা

    জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ

    জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ

    সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

    সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬