Journalbd24.com

বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • পূর্বাচলের স্থায়ী কমপ্লেক্সে বাণিজ্যমেলা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২১ ১৩:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২১ ১৩:৪৯

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    পূর্বাচলের স্থায়ী কমপ্লেক্সে বাণিজ্যমেলা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২১ ১৩:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২১ ১৩:৪৯

    পূর্বাচলের স্থায়ী কমপ্লেক্সে বাণিজ্যমেলা

    দীর্ঘ একযুগের চেষ্টার পর অবশেষে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা পূর্বাচলের স্থায়ী কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল রবিবার চীনা কর্তৃপক্ষ ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’ নামে কমপ্লেক্সটি সরকারের কাছে হস্তান্তর করবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর দিন আগামী ১৭ মার্চ বাণিজ্যমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার স্থায়ী কমপ্লেক্সে মেলার ২৬তম আসর আয়োজনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে রফতানি উন্নয়ন ব্যুরো-ইপিবি।

    জানা গেছে, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনুষ্ঠানের স্থায়ী কমপ্লেক্স হওয়ায় দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো বাংলাদেশের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পরই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা স্থায়ী কমপ্লেক্সে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। পরে এই প্রকল্পের সহযোগিতার হাত বাড়ায় চীন। বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে অবশেষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহরে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বাণিজ্যমেলার স্থায়ী কমপ্লেক্স হওয়া আরেকটি স্বপ্নের বাস্তবায়ন।

    গত ২৫ বছর ধরে রাজধানীর ঢাকার ব্যস্ততম এলাকা আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে প্রতিবছরের ১ থেকে ৩১ জানুয়ারি মাসব্যাপী মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। এতে করে সেই সময় ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয়ে পুরো ঢাকা শহর চলাচলের অযোগ্য হয়ে পড়ত। এছাড়া ব্যবসায়ীদের প্রতিবছর লাখ লাখ টাকা খরচ করে প্যাভিলিয়ন ও স্টোর নির্মাণ করতে হতো। অস্থায়ী কমপ্লেক্স হওয়ায় সেখানে বছরের অন্য কোন সময় পণ্যসামগ্রী প্রদর্শন বা বিক্রি করা সম্ভব হতো না। কিন্তু স্থায়ী কমপ্লেক্স হওয়ায় এসব সমস্যা দূর হবে বলে মনে করা হচ্ছে। দর্শনার্থী ও ক্রেতারাও এখন থেকে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করে বাসায় ফিরতে পারবেন। এজন্য মেলাকালীন সময়ে ঢাকার প্রধান প্রধান সড়ক থেকে পূর্বাচল পর্যন্ত যাওয়ার বিশেষ পরিবহন সার্ভিস চালু করার চিন্তাভাবনা করে রেখেছে ইপিবি।

    জানা গেছে, চীনা কর্তৃপক্ষ এক্সিবিশন সেন্টারটি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে হস্তান্তর করার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে-আগামী রবিবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ প্রসঙ্গে সম্প্রতি বাণিজ্য সচিব ড. মোঃ জাফর উদ্দীন জনকণ্ঠকে বলেন, বাণিজ্যমেলার স্থায়ী কমপ্লেক্স পাওয়া বর্তমান সরকারের আরেকটি বড় অর্জন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার পাশাপাশি সারাবছরই এখন কমপ্লেক্সে মেলা করা যেতে পারে। দেশী-বিদেশী যে কোন প্রতিষ্ঠান বা উদ্যোক্তারা যাতে তাদের পণ্যসামগ্রী নিয়ে এখানে যে কোন সময় মেলার আয়োজন করতে পারেন সে ধরনের সুযোগ-সুবিধা সৃষ্টি করা হবে। তিনি বলেন, এটি দেশের জন্য গর্বের, আমাদের একটি স্থায়ী কমপ্লেক্স হয়েছে।

    স্থায়ী কমপ্লেক্স পুরোপুরি প্রস্তুত ॥ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৬তম আসর আয়োজনের জন্য এখন পুরোপুরি প্রস্তুত পূর্বাচলে নির্মিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারটি। রাজউকের নতুন শহর পূর্বাচলে ২০ একর জমির ওপর নির্মিত এক্সিবিশন সেন্টারে রয়েছে দুটি বড় হলরুম। এখানেই বসবে ৯ বর্গফুট আয়তনের ৮০০টি স্টল। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা পূর্বাচলে আগামী ১৭ মার্চ শুরুর প্রস্তুতি নেয়া হয়েছে। এটির অবস্থান শেরেবাংলা নগর থেকে ২৫ কিলোমিটার দূরে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬