Journalbd24.com

বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মালদ্বীপকে সাহায্য করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:২০

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    মালদ্বীপকে সাহায্য করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:২০

    মালদ্বীপকে সাহায্য করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সফররত মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহিদকে আশ্বস্ত করেছেন যে, মালদ্বীপের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ সব ধরনের সহযোগিতা প্রদান করবে। আব্দুল্লা শহীদ বুধবার প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এই আশ্বাস দেন। খবর বাসসর।

    প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বলেন, ‘ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতি হিসেবে শেখ হাসিনা আশ্বাস দিয়েছেন যে, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় মালদ্বীপকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে।’ এ সময় প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে বাংলাদেশ এখন তার নিজস্ব ‘প্রশমন’ ও ‘অভিযোজন’ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে।

    মালদ্বীপের সফররত পররাষ্ট্রমন্ত্রী দেশটিতে বসবাসরত বৈধ কাগজ বিহীন বাংলাদেশীদের বৈধ প্রক্রিয়ার মাধ্যমে বৈধতা দেয়ার বিষয়ে তার সরকারের আগ্রহ ব্যক্ত করেন। তিনি প্রধানমন্ত্রীকে আরও অবহিত করেন যে, সব বাংলাদেশী মালদ্বীপে অবস্থান করছেন, তাদের বিনামূল্যে কোভিড-১৯ এর ভ্যাকসিন দেয়া হবে। বাংলাদেশ জোরপূর্বক বাস্তুচ্যুত ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভাষানচরে উল্লেখযোগ্যসংখ্যক রোহিঙ্গাকে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তার সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন, বাংলাদেশে একজন লোকও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। মঙ্গলবার বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউএস) স্বাক্ষরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে এই দুটি চুক্তি স্বাক্ষরিত হওয়ায় তার সন্তোষ প্রকাশ করেন। প্রথম সমঝোতা স্মারকটি হলো বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগের জন্য দু’দেশে মধ্যে একটি সুদৃঢ় কাঠামো স্থাপন এবং দ্বিতীয় স্মারকটি হলো ফরেন সার্ভিস ইনস্টিটিউট অব মালদ্বীপ ও ফরেন সার্ভিস একাডেমি অব বাংলাদেশের মধ্যে দু’দেশের ফরেন সার্ভিস কর্মকর্তাদের প্রশিক্ষণের ওপর সহযোগিতা।

    এ সময় আব্দুল্লা শহীদ বাংলাদেশের বিভিন্ন খাতে অসামান্য উন্নয়ন ও সাফল্যের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রসংশা করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশ বা দক্ষিণ এশিয়াতেই নয়, বরং গোটা বিশ্বের জন্যও একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী।

    সফররত পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদশের স্বাধীনতা দিবস ও মুজিববর্ষের উৎসব উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মালদ্বীপের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানোয় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশেরই নয়, বরং বিশ্বের একজন মহান নেতা। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী কোভিড-১৯ মহামারী মোকাবেলায় মালদ্বীপকে চিকিৎসা সহায়তা দেয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬