Journalbd24.com

বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • স্বাধীনতা বিরোধীরা আন্তর্জাতিক চক্রান্তে লিপ্ত: প্রধানমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:২১

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    স্বাধীনতা বিরোধীরা আন্তর্জাতিক চক্রান্তে লিপ্ত: প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:২১

    স্বাধীনতা বিরোধীরা আন্তর্জাতিক চক্রান্তে লিপ্ত: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরুদ্ধাচারণ করেছিল তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। আন্তর্জাতিকভাবে তাদের চক্রান্ত অব্যাহত আছে। বুধবার সকাল ১১টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী যুবলীগেরর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচানা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

    বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চলনায় সভায় সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

    নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করছে তারাই রাজনীতিতে টিকে আছে। আর যারা অর্থের লোভে রাজনীতিতে এসেছিল রাজনীতি থেকে তাদের নাম মুছে গেছে।

    এ সময় প্রধানমন্ত্রী সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করার আহ্বান জানান। তিনি বলেন, ৭৫-এর আগেও আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করা হয়। তারা সব চেষ্টা করেছে, কিন্তু বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বের কারণে তারা আওয়ামী লীগকে মুছে ফেলতে পারেনি।

    শেখ হাসিনা আরও বলেন, পাকিস্তান নামের রাষ্ট্রটি প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের নিয়ে ছিনিমিনি খেলতে থাকে। প্রথমে তারা আমাদের মায়ের ভাষার ওপর আঘাত করে। সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাংলা ভাষার আন্দোলন শুরু করেন। এই ভাষা আন্দোলনের জন্য তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। আন্দোলন না চালোনোর মুচলেকা নেওয়ার পরও বঙ্গবন্ধু তা চালিয়ে গেছেন। শেষ পর্যন্ত তিনি আমাদের স্বাধীনতা উপহার দিয়ে গেছেন।

    শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু একটি সোনার বাংলা গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন—সবার কাজ থাকবে, ঘর থাকবে, সবাই খাবার পাবে, সবাই শিক্ষিত হবে। ভালো চিকিৎসা পাবে। বঙ্গবন্ধু এ দেশের নিপীড়িত, অসহায়, বঞ্চিত, দারিদ্র্য-ক্ষুধাপীড়িত মানুষদের ভাগ্য পরিবর্তনে আজীবন সংগ্রাম করেছেন। সেই সংগ্রামের ফসল স্বাধীন বাংলাদেশ। মুক্তিযুদ্ধ শেষে জাতির পিতা দেশ গড়ার কাজ শুরু করেছিলেন। কিন্তু তাকে হত্যা করা হলো। যারা ক্ষমতা দখল করলো, তারা এটাকে ভোগ-বিলাসের বস্তুতে রূপান্তরিত করলো। জনগণের ভাগ্য পরিবর্তন না করে নিজেদের ভাগ্য পরিবর্তনে মনোযোগী ছিল তারা।’

    জাতির জনক যেভাবে চেয়েছিলেন, তেমনই একটি শিক্ষা-সংস্কৃতি-অর্থনীতিতে সমৃদ্ধ ও মর্যাদাশীল জাতি গড়ে তুলতে কাজ করছে সরকার- এ কথা উল্লেখ করে তিনি ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার জন্য গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, তারুণ্যই শক্তি। তরুণ সমাজের ব্যবসায় ও বিনিয়োগের ব্যবস্থা রেখেছি। সহজে তারা ঋণ নিতে পারে। তরুণদের ট্রেনিং দিলেই ভালো করবে। যুবকদের কর্মসংস্থান এবং যথাযোগ্যভাবে গড়ে তোলার জন্য যুবলীগকেও এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

    আওয়ামী লীগ সভাপতি বলেন, অনেক সংগ্রামের পর এ দেশে গণতন্ত্র ফিরেছে। সেই সংগ্রামে যুবলীগেরও অবদান ছিল। স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেন যুবলীগেরই ছিল। যুবলীগকে আগামীতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার নির্দেশ দেন তিনি।

    বঙ্গবন্ধুকন্যা বলেন, বিএনপি ভেবেছিল দুই হাজার কোটি টাকা থাকলে তাদের কেউ সরাতে পারবে না। কিন্তু তাদের সরতে হয়েছে। খালেদা জিয়া বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী তো দূরের কথা, আমি নাকি বিরোধী দলের নেতাও হতে পারবো না। আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না।’ কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে এখনও আমরা ক্ষমতায় আছি বলে মানুষের কল্যাণে কাজ করতে পারছি। এজন্য আমরা মানুষের কাছে কৃতজ্ঞ।

    করোনার ভ্যাকসিন গ্রহণ প্রসঙ্গে সরকার প্রধান বলেন, অপপ্রচারে মনোযোগ দেওয়া যাবে না। এত কিছু শুনলে সামনে এগুনো যায় না। যখন করোনার ভ্যাকসিন আসছে, নানাজন নানা কথা বলেছে। আমরা কিন্তু কোনও দিকে তাকাইনি। অ্যাডভান্স (ভ্যাকসিনের মূল্য) করে দিয়েছি। যাতে অনুমোদন হলে আমরাই প্রথমে টিকা পাই। পেয়েছিও। আগে মানুষের মাঝে কিছুটা দ্বিধা থাকলেও এখন সেটা কেটে গেছে বলে উল্লেখ করে তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, ‘ভ্যাকসিন গ্রহণে ভয়ের কিছু নেই। তবে ভ্যাকসিন নেওয়ার পরও সবাইকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলতে হবে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬