Journalbd24.com

বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • চলছে ৫৫ পৌরসভায় ভোটগ্রহণ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:০৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    চলছে ৫৫ পৌরসভায় ভোটগ্রহণ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:০৮

    চলছে ৫৫ পৌরসভায় ভোটগ্রহণ

    বসন্তের প্রথম দিন ও ভালোবাসা দিবসে চলছে ৫৫টি পৌরসভায় ভোটগ্রহণ। আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

    এদিকে, ভোটগ্রহণ চলাকালে সহিংসতা ও অনিয়মের আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে।

    আগের কয়েকটি ধাপের মতো চতুর্থ ধাপে ৩৪ জেলার এসব পৌরসভা নির্বাচনের প্রচার পর্বেও কোথাও কোথাও সহিংসতার ঘটনা ঘটেছে। ক্ষমতাসীন দলের নেতাদের প্রতিপক্ষকে এলাকা ছাড়ার হুমকি, কেন্দ্রে আধিপত্য বিস্তারের 'কায়দা' বাতলে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

    অবশ্য নির্বাচন কমিশন বলছে, তারা গ্রহণযোগ্য নির্বাচন চায়। এ জন্য যা যা করার তা-ই করতে হবে। ৫৫টি পৌরসভার ৭৯৩টি কেন্দ্রে একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বিঘ্নে ভোটগ্রহণের জন্য ১০ হাজার ৩০৯ জন পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। কেন্দ্রের বাইরের এলাকায় পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্ট গার্ডের মোবাইল ও স্ট্রাইকিং টিমও রয়েছে।

    গতকাল শনিবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের বলেন, ডিআইজি, ডিসি, এসপি ও রিটার্নিং অফিসারদের এই বার্তা দেওয়া হয়েছে যে নির্বাচনে যেন অন্য কোনো কিছু না ঘটে।

    আগের কয়েক ধাপের নির্বাচনে যেসব অনিয়ম ছিল, এবার তার পুনরাবৃত্তি বন্ধে ইসির অবস্থান জানতে চাইলে সচিব বলেন, আগের বা পরের যে নির্বাচনের কথাই বলেন না কেন, নির্বাচন কমিশনের একটাই অবস্থান। সেটা হলো সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করা। এ নির্বাচনে 'ডোর টু ডোর পার্টিসিপেশন' থাকে। তৃতীয় ধাপে দু-তিনটি জায়গায় সমস্যা হয়েছে। কমিশন সেগুলোর বিষয়ে ওয়াকিফহাল। সেগুলোর প্রতিবেদন এসেছে। সেগুলো কমিশনের কাছে পেশ করা হবে। গোপন কক্ষে ভোটার ছাড়া তৃতীয় ব্যক্তির উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, নিয়ম অনুযায়ী যেন নির্বাচন পরিচালনা করা হয়, সে জন্য রিটার্নিং অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

    আজ যেসব পৌরসভার নির্বাচন হতে যাচ্ছে তার মধ্যে ২৯টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং ২৬টিতে ব্যালট পেপারে ভোট হবে। এ ধাপে ফেনীর পরশুরামে মেয়র ও কাউন্সিলর পদগুলোতে ক্ষমতাসীন দলের প্রার্থীরা ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ার কারণে সেখানে সবাই বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছেন। আর মাদারীপুরের কালকিনি পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ পৌরসভায় ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থীকে দলের একজন শীর্ষ নেতার কাছে তুলে আনার অভিযোগ ওঠে। আর হাইকোর্টের আদেশে স্থগিত করা হয়েছে নাটোর পৌরসভার নির্বাচন। পরে এ ধাপে যুক্ত হয়েছে ময়মনসিংহের ত্রিশাল, নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভা।

    যেখানে ইভিএমে ভোট : ঠাকুরগাঁও, রাজশাহীর গোদাগাড়ী, লালমনিরহাট, নরসিংদীর মাধবদী, রাজবাড়ী, বরিশালের মুলাদী, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, বান্দরবান, বাগেরহাট, সাতক্ষীরা, হবিগঞ্জের চুনারুঘাট, কুমিল্লার হোমনা ও দাউদকান্দি, চট্টগ্রামের পটিয়া, কিশোরগঞ্জের বাজিতপুর, টাঙ্গাইলের গোপালপুর, পটুয়াখালীর কলাপাড়া, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, চাঁদপুরের কচুয়া, নেত্রকোনা, যশোরের চৌগাছা, রাঙামাটি, মুন্সীগঞ্জের মীরকাদিম, ময়মনসিংহের ফুলপুর, জয়পুরহাটের আক্কেলপুর, নোয়াখালীর চাটখিল, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এবং লক্ষ্মীপুরের রামগতি।

    ব্যালট পেপারে ভোট : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল, রাজশাহীর নওহাটা, তানোর ও তাহেরপুর, লালমনিরহাটের পাটগ্রাম, নরসিংদী, রাজবাড়ীর গোয়ালন্দ, বরিশালের বানারীপাড়া, শেরপুরের শ্রীবরদী, নাটোরের বড়াইগ্রাম, খাগড়াছড়ির মাটিরাঙা, চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশ, কিশোরগঞ্জের হোসেনপুর ও করিমগঞ্জ, টাঙ্গাইলের কালিহাতী, চুয়াডাঙ্গার জীবননগর, চাঁদপুরের ফরিদগঞ্জ, যশোরের বাঘারপাড়া, শরীয়তপুরের ডামুড্যা, জামালপুরের মেলান্দহ, জয়পুরহাটের কালাই, ফরিদপুরের নগরকান্দা, ময়মনসিংহের ত্রিশাল, নেয়াখালীর সোনাইমুড়ি এবং সিলেটের কানাইঘাট।

    সহিংসতা : ২৭ জানুয়ারি থেকে এ ধাপের পৌরসভাগুলোতে আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। এরই মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, পটুয়াখালীর কলাপাড়া, লালমনিরহাট সদরসহ বিভিন্ন পৌরসভায় সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। গতকাল ভোটের আগের দিন রাজশাহীর চারঘাটে পৌর নির্বাচনে পোস্টার লাগানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়াধাওয়ি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উপজেলা ছাত্রলীগ সভাপতি আল মামুন তুষারসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

    হবিগঞ্জের চুনারুঘাটে দুই বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন বিএনপির মেয়র পদপ্রার্থীর ভাতিজা। শুক্রবার রাতে পুলিশ তাঁদের আটক করে। গতকাল তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। বিএনপির মেয়র পদপ্রার্থী নাজিম উদ্দিন শামসুর অভিযোগ, নির্বাচনকে প্রভাবিত করতে পুলিশ তাঁর নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। আতঙ্কে তাঁর কর্মীরা এলাকাছাড়া। তবে চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফের ভাষ্য, সুর্নিদিষ্ট মামলায় ওই দুজনকে আটক করা হয়েছে।

    শরীয়তপুরের ডামুড্যায় পৌর নির্বাচনে প্রতিপক্ষের মাইক ভাঙচুর, প্রচারে বাধা, সংসদ সদস্যের আচরণবিধি লঙ্ঘন, পোস্টার লাগাতে বাধা-এসব অভিযোগ পাওয়া গেছে। বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাননি।

    লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে সব কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে। এ পৌরসভায় গতকাল ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন।

    ময়মনসিংহের ফুলপুরে নির্বাচনী কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬