Journalbd24.com

বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • দেশে হচ্ছে আরও সাত নভোথিয়েটার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:৪০

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    দেশে হচ্ছে আরও সাত নভোথিয়েটার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:৪০

    দেশে হচ্ছে আরও সাত নভোথিয়েটার

    দেশের নাগরিক ও শিক্ষার্থীদের সহজে মহাকাশ সম্পর্কে ধারণা দেওয়া এবং মহাকাশ বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করতে আরও সাতটি নভোথিয়েটার নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয় এজন্য ঢাকার বাইরে অন্য আরও সাতটি বিভাগে নভোথিয়েটার-প্ল্যানেটেরিয়াম নির্মাণ করছে। ঢাকার পর এই নভোথিয়েটারগুলো নির্মাণ করা হবে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, রংপুর এবং ময়মনসিংহে।

    খোঁজ নিয়ে জানা যায়, এরই মধ্যে রাজশাহী বিভাগে নভোথিয়েটার স্থাপনের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রাজশাহীর ভৌত অবকাঠামোগত কাজ  ৬২ শতাংশ শেষ হয়েছে। এ ছাড়া বরিশাল নভোথিয়েটারের প্রকল্পটিও একনেকে অনুমোদন করা হয়েছে। এ প্রকল্পের জন্য প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে। করোনার কারণে কাজ কিছুটা পিছিয়ে পড়েছে। রংপুর নভোথিয়েটার প্রকল্পটিও শিগগিরই একনেকে যাবে। সিলেট, খুলনা, চট্টগ্রাম এবং ময়মনসিংহ নভোথিয়েটারের প্রকল্পগুলোর ডিপিপির (উন্নয়ন প্রকল্প ছক) কাজ প্রক্রিয়াধীন আছে। আশা করা হচ্ছে আগামী এক-দুই সপ্তাহের মধ্যেই একনেকে রংপুর নভোথিয়েটারের প্রকল্পটি অনুমোদনের জন্য পাঠানো হবে।

    রাজশাহী নভোথিয়েটারের নির্মাণকাজ গত বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও  মহামারীর কারণে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বরিশালে নভোথিয়েটার স্থাপনের লক্ষ্যে গত বছরের ৭ জানুয়ারি ডিপিপি একনেক সভায় অনুমোদিত হয়। গত বছর জুনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এজন্য প্রশাসনিক আদেশ জারি করা হয়। এ ছাড়া খুলনায় নভোথিয়েটার স্থাপনের লক্ষ্যে পুনর্গঠিত ডিপিপি গত বছর ফেব্রুয়ারিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

    ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের পরিচালক (চলতি দায়িত্ব) নায়মা ইয়াসমীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাজশাহী নভোথিয়েটারের অফিস ভবন ও প্ল্যানেটেরিয়াম নির্মাণের কাজ অনেক দূর এগিয়ে গেছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় যন্ত্রপাতির জন্য টেন্ডার আহ্বান করা হবে। আশা করছি ২০২২ সালে রাজশাহী নভোথিয়েটার নির্মাণের কাজ শেষ হবে। অন্য নভোথিয়েটারগুলোর কাজও প্রক্রিয়াধীন। বরিশাল নভোথিয়েটারের জন্য স্থান চূড়ান্ত করা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬