Journalbd24.com

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ড্রাইভিং লাইসেন্সের জট খুলেছে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মার্চ, ২০২১ ১৬:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মার্চ, ২০২১ ১৬:১৩

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ড্রাইভিং লাইসেন্সের জট খুলেছে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মার্চ, ২০২১ ১৬:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মার্চ, ২০২১ ১৬:১৩

    ড্রাইভিং লাইসেন্সের জট খুলেছে

    দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। দরপত্র জটিলতায় প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবেদনকারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কাজ শুরু হয়েছে। মুজিববর্ষে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ‘বিশেষ সেবা সপ্তাহ’র প্রথম দিনে গতকাল রবিবার গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জসহ চার জেলায় ড্রাইভিং লাইসেন্সের বায়োমেট্রিক নিবন্ধন শুরু হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে তা উদ্বোধন করেন।

    গত দুই বছরে ওবায়দুল কাদের একাধিকবার বলেছিলেন, ড্রাইভিং লাইসেন্স দিতে না পারায় বিআরটিএর সব অর্জন মøান হয়ে গেছে। বছরখানেক আগে আবেদন ও পরীক্ষায় পাস করেও ড্রাইভিং লাইসেন্স না পাওয়া ব্যক্তিদের ভোগান্তি ছিল চরমে। প্রায় ১৫ লাখ আবেদন জমা পড়েছে বিআরটিএতে।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত সেবা সপ্তাহ পালন করবে বিআরটিএ। এর উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে বিভাগীয় পর্যায়েও লাইসেন্স প্রদানের কাজ শুরু করা হবে। লাইসেন্স সরবরাহকারী প্রতিষ্ঠানকে (ভেন্ডর) সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে বলেছেন মন্ত্রী।

    ‘ডুয়েল ইন্টারফেস পলিকার্বনেট স্মার্ট কার্ডে’ ছাপা ৪০ লাখ ড্রাইভিং লাইসেন্স সরবরাহের কাজ পেয়েছে ভারতীয় প্রতিষ্ঠান ‘মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স প্রাইভেট লিমিটেড’। গত বছরের ২৯ জুলাই প্রতিষ্ঠানটির সঙ্গে ১২০ কোটি টাকার এ প্রকল্পের চুক্তি হয় বিআরটিএর। এর সাত মাস পর লাইসেন্স মুদ্রণের কাজ শুরু হয়েছে। এর আগে ‘টাইগার আইটি’ ২০১৬ সালে পাঁচ বছরে ১৫ লাখ লাইসেন্স সরবরাহের কাজ পেয়েছিল। ২০১৮ সালের আগস্টে নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী ছাত্র আন্দোলনের পর লাইসেন্সের আবেদনকারীর সংখ্যা কয়েকগুণ বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই লাইসেন্স ফুরিয়ে যায়। সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেছেন, বিআরটিএর সেবা পেতে এখনো

    ভোগান্তি রয়েছে। এখনো দালালদের দৌরাত্ম্য রয়েছে। বিআরটিএর কিছু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে দালালদের সখ্য ও যোগাযোগ রয়েছে। তবে প্রযুক্তির ব্যবহারে তা কমে আসছে। ডিজিটাল সেবার আওতা বাড়ানো গেলে দুর্নীতি ও অনিয়ম অনেকটা কমে যাবে। বদলি ও পদোন্নতির জন্য রাজনৈতিক তদবির বন্ধ করতে হবে বিআরটিএ কর্মকর্তাদের। যারা তদবির করবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

    সড়ক পরিবহনমন্ত্রী বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দিয়ে বলেন, সড়কে অনিয়ম বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে। ফিটনেসবিহীন ও বেপরোয়া গাড়ি বন্ধ করতে হবে। সড়ক পরিবহন সচিব নজরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

    বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেছেন, লাইসেন্স সমস্যার সমাধান হলো। আর ভোগান্তিতে পড়তে হবে না আবেদনকারীদের। চেয়ারম্যান আশাবাদী, পর্যায়ক্রমে সব সার্কেলে লাইসেন্স প্রদানের কাজ শুরু যাবে। নির্ধারিত তারিখে আবেদনকারীদের লাইসেন্স দেওয়া সম্ভব হবে।

    মতপ্রকাশ মানে যা খুশি বলার অধিকার নয় : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু দুঃখজনক। তদন্তে মৃত্যুর কারণ জানা যাবে। ডিজিটাল বাংলাদেশের জন্য ডিজিটাল নিরাপত্তা যেমন জরুরি, তেমনি এ আইনের অপপ্রয়োগ যাতে না হয়, সে বিষয়ে সরকার সচেষ্ট। সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু স্বাধীনতা মানে যার যা খুশি বলার নিরঙ্কুশ বা একচেটিয়া অধিকার নয়। অন্যের মতামতকে সম্মান জানানোও মতপ্রকাশের সীমানাভুক্ত। মুশতাকের মৃত্যুতে যারা ‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন’ তাদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬