Journalbd24.com

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • জুন-জুলাই পর্যন্ত ৪ কোটি ডোজ ভ্যাকসিন আসবে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২১ ১৫:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২১ ১৫:১৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    জুন-জুলাই পর্যন্ত ৪ কোটি ডোজ ভ্যাকসিন আসবে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২১ ১৫:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২১ ১৫:১৮

    জুন-জুলাই পর্যন্ত ৪ কোটি ডোজ ভ্যাকসিন আসবে

    সরকারিভাবে জুন-জুলাই পর্যন্ত ৪ কোটি ডোজ ভ্যাকসিন আনার লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

    তিনি বলেছেন, আমাদের যে পরিকল্পনা তাতে আগামী জুন-জুলাই পর্যন্ত ৪ কোটি ডোজ ভ্যাকসিন বিভিন্ন সময়ে আসবে।

    বুধবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মিটিং শেষে ব্রিফিংকালে মন্ত্রী এ তথ্য জানান। এসময় স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের ভ্যাকসিনেশন কার্যক্রমে দেশবাসী সকলে সন্তুষ্ট, সাংবাদিক ভাইয়ের সন্তুষ্ট, আমাদের প্রধানমন্ত্রীও সন্তুষ্ট।

    তিনি বলেন, আমার এখন পর্যন্ত ৩৩ লাখের বেশি লোককে ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি। তাছাড়া ভ্যাকসিন নিতে রেজিস্ট্রেশন করেছে ৪৫ লাখের বেশি।

    মন্ত্রী বলেন, যারা ভ্যাকসিন নিয়েছে ৩৩ লাখের অধিক তারা প্রত্যেকে সুস্থ আছে, কোথাও কোন অঘটন ঘটেনি।

    তিনি বলেন, আমাদের স্কুল কলেজ খুলে দেওয়া হচ্ছে, তাই শিক্ষক-কর্মচারী, কিছু সংখ্যক ছাত্র যাদের হল খুলে দেওয়া হবে তাদেরও ভ্যাকসিন দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। তাছাড়া বাংলাদেশে অবস্থানরত বিদেশিদেরও ভ্যাকসিন দিতে হবে। সেক্ষেত্র পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের কাছে তালিকা দিলে সে অনুযায়ী ভ্যাকসিন দেব। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে কর্মরত বিদেশি যারা রয়েছে ওই মন্ত্রণালয় তালিকা দিলে তাদেরও ভ্যাকসিন দিতে হবে।

    পাঁচতারকা হোটেলে কর্মরতদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। তাছাড়া সকল পোর্টে কর্মরতদের ভ্যাকসিন দিচ্ছি। আগামী জুন-জুলাই পর্যন্ত কর্মসূচি নিয়ে আজ আলোচনা হয়েছে। আমাদের যে অর্ডার আছে এবং কোভ্যাক্স যে ভ্যাকসিন দেবার কথা সেসব যদি ঠিকমত পাই তাহলে ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমাদের হাতে থাকবে। এই ৪ কোটি ডোজ বিভিন্ন সময় বিভিন্ন মাসে আসবে, এরমধ্যে যদি কোন পরিবর্তন লাগে সেটা করব। আমরা সিদ্ধান্ত নিয়েছি ১৫ দিনের মধ্যে একদিন ভ্যাকসিন নিয়ে আলোচনা করব।

    তিনি সাংবাদিকদের বলেন, আপনারা এরইমধ্যে দেখেছেন কোভ্যাক্স থেকে ১ কোটি ৯ লাখ ডোজ ভ্যাকসিন এসেছে।

    মন্ত্রী বলেন, সেরাম থেকে ভ্যাকসিন আনার পাশাপাশি অন্য কোন প্রতিষ্ঠানের ভ্যাকসিন যদি বিশ্বস্বাস্থ্য সংস্থার অনুমোদন পায় সেগুলো নিয়েও আলোচনা করব।

    তিনি বলেন, আমরা ভ্যাকসিন গ্রহণের বয়সসীমা ৪০ বছর নির্ধারণ করেছি, যদিও ভারতে ৬০ বা তার ঊর্ধ্বে লোকদের ভ্যাকসিন দিচ্ছে। আমাদের কাছে প্রস্তাব এসেছে বয়সসীমা কমিয়ে আনার আমরা সেটা নিয়েও পরিকল্পনা করছি। তবে আমাদের যে বয়সসীমা দেওয়া তাতে ৪ কোটি লোককে ভ্যাকসিন দিতে হবে। যদি বেশি ভ্যাকসিন আসে তাহলে বয়সের বিষয় চিন্তা করতে পারব। আমাদের টার্গেট দ্বিতীয় ডোজ যেন হাতে থাকে সেটা চিন্তা করেই কাজ করছি।

    তিনি আরও বলেন, বিভিন্ন সংস্থা সাড়ে ৩ মিলিয়ন টাকা ভ্যাকসিন কিনতে দিতে চায়। আমরা প্রয়োজন অনুযায়ী অর্থটা বিবেচনা করব।

    বেসরকারি পর্যায়ে ভ্যাকসিন আনা হলে সেটা কিভাবে প্রদান হবে জানতে চাইলে বলেন, সরকার যদি অনুমোদন দেয়। সেক্ষেত্রে কোন কোন কোম্পানি ভ্যাকসিন আনতে পারে সেটা তারা নিজ অর্থে ক্রয় করবে আর সেই ভ্যাকসিন যারা গ্রহণ করবে তাদেরও নিজ অর্থ ক্রয় করতে হবে। এখানে সরকারের কোন হাত নেই। তবে যে ভ্যাকসিনই আসুক সেটা ডব্লিউএইচও আমাদের ওষুধ প্রশাসনের অনুমোদন গাইড লাইন মেনে আনতে হবে।

    মন্ত্রণালয়ের তথ্যমতে ২ মার্চ পর্যন্ত সারাদেশে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছে ৪৫ লাখ ৭৭ হাজার ৮০৩ জন। আর ভ্যাকসিন গ্রহণ করেছে ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জন। তারমধ্যে পুরুষ ২১ লাখ ৫০ হাজার ৩৫৫ জন এবং নারী ১১ লাখ ৯১ হাজার ১৫০ জন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬