Journalbd24.com

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • দেশের ইমেজ সবার আগে: প্রধান বিচারপতি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২১ ১৬:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২১ ১৬:৩৯

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    দেশের ইমেজ সবার আগে: প্রধান বিচারপতি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২১ ১৬:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২১ ১৬:৩৯

    দেশের ইমেজ সবার আগে: প্রধান বিচারপতি

    দেশের ভাবমূর্তি (ইমেজ) ক্ষুন্ন হয় সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য ও লেখার বিষয়ে সতর্ক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় গতকাল রবিবার এক আসামির জামিন শুনানিকালে আসামির আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, ‘দেশের ইমেজ সবার আগে। লিখেন, কিন্তু এরকম কিছু করবেন না, যা একজন শিক্ষিত মানুষের জন্য শোভা পায় না। আমেরিকাতেও স্যাটায়ার (ব্যঙ্গাত্মক রচনা) করে। কিন্তু আমাদের দেশের মতো এত কুৎসিতভাবে করে না।’

    তিন বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে আসামিকে হাইকোর্টের দেওয়া জামিনের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনটি খারিজ করে দেয়। একই সঙ্গে আসামিপক্ষকে সতর্ক করে আদালত।

    প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে কটাক্ষ ও নেতিবাচক বিভিন্ন পোস্ট ও ছবি বিকৃত করে ফেইসবুকে পোস্ট, শেয়ার করা ও ধর্মীয় উসকানির অভিযোগে গত বছরের মার্চের মাঝামাঝি সময়ে সিলেটে গোলাম সারোয়ারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এ মামলায় গত বছরের ১১ অক্টোবর তার অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে ১৮ অক্টোবর চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া আদেশটি স্থগিত করে। এর ধারাবাহিকতায় গতকাল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে রাষ্ট্রপক্ষের আবেদনটি শুনানির জন্য আসে। 

    আদালতে গোলাম সারোয়ারের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) বিশ^জিত  দেবনাথ। অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, ‘হাইকোর্টের দেওয়া আদেশটি আপিল বিভাগে বহাল রয়েছে। মেডিকেল গ্রাউন্ডে তাকে জামিন দিয়েছে আপিল বিভাগ।’ ডিএজি বিশ^জিত দেবনাথ বলেন, ‘আসামিকে জামিন দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু লিখতে সতর্ক করেছে আদালত।’  

    শুনানিতে আইনজীবী আসাদুজ্জামান আদালতকে জানান, আসামি অসুস্থ তার হৃদ্যন্ত্রে সমস্যা রয়েছে। প্রায় একবছর ধরে তিনি কারাগারে রয়েছেন। মামলায় এখন পর্যন্ত অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়নি। হাইকোর্ট স্বাস্থ্যগত কারণেই তাকে জামিন দিয়েছিল। এ সময় প্রধান বিচারপতি আইনজীবীকে সতর্ক করে বলেন, ‘দেশের ইমেজ সবার আগে। এটি যেন নষ্ট না হয়। আমেরিকাতেও মানুষ স্যাটায়ার করে। কিন্তু আমাদের দেশের মতো এত কুৎসিতভাবে নয়। একজন শিক্ষিত মানুষ কীভাবে এমন লিখতে পারেন? স্যাটায়ার করেন কিন্তু পরিশীলিতভাবে করেন। এমনভাবে নয়, যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণœ হয়। ভবিষ্যতে এমন করলে আর জামিন নয়।’

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬