Journalbd24.com

বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা   ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • লিঙ্গবৈষম্য সূচকে দ. এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২১ ১৬:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২১ ১৬:৪১

    আরো খবর

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা

    লিঙ্গবৈষম্য সূচকে দ. এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২১ ১৬:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২১ ১৬:৪১

    লিঙ্গবৈষম্য সূচকে দ. এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ

    স্বাধীনতার ৫০ বছরে প্রবেশ করেছে বাংলাদেশ। স্বাধীনতার পাঁচ দশকে কাঙ্ক্ষিত অগ্রগতি নিয়ে যেমন খেদ রয়েছে, তেমনি কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ শুধু পার্শ্ববর্তী দেশ ভারত নয়, গোটা দক্ষিণ এশিয়াতে সবাইকে পেছনে ফেলে দিয়েছে। এর মধ্যে অন্যতম হলো বৈশ্বিক লিঙ্গবৈষম্য সূচকে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো থেকে সবার উপরে স্থান করে নিয়েছে বাংলাদেশ। ৫০ বছর আগে যে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সে দেশটির অবস্থা দক্ষিণ এশিয়াতে এ সূচকে সবার নিচে। আর ভারত চারটি সূচকের মধ্যে তিনটিতেই পেছনে পড়েছে বাংলাদেশের। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদনে ২০২০ এসব তথ্য উঠে এসেছে।

    আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। জাতিসংঘ দিবসটি পালন শুরু করে ১৯৭৫ সাল থেকে। পৃথিবীর অধিকাংশ দেশেই নারী দিবস পালিত হয়। জার্মানির বামপন্থি পার্টির নেতা ক্লারা জেটকিন ১৯১০ সালে ‘ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট ওম্যান কনফারেন্স’ বছরের একটি দিনকে সমাজে নারীর অবদানকে তুলে ধরার জন্য পালনের প্রস্তাব দেন। এরপরের বছর যুক্তরাষ্ট্রে ৮ মার্চ নারী দিবস হিসেবে পালন করা হয়। এরপর অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি ও সুইজারল্যান্ডে দিবসটি পালিত হয়। ১৯১৭ সালে রুশ বিপ্লবের পরে সোভিয়েত ইউনিয়ন, চীনসহ পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নারী দিবস পালন করা হয়। বাংলাদেশেও দিবসটি পালিত হয়। বাংলাদেশে স্বাধীনতার পর গত ৫০ বছরে নারীর অগ্রগতি কতটা হয়েছে তা নিয়ে বিতর্ক থাকলেও সামগ্রিকভাবে আগের চেয়ে অবস্থা বদলেছে। তবে এখানেই নারীর যাত্রা থেমে গেলে চলবে না বলে মনে করেন নারী আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। সামগ্রিকভাবে বাংলাদেশে নারীর অবস্থা আগের চেয়ে বদলেছে তা বৈশ্বিক লিঙ্গবৈষম্য চারটি প্রধান সূচকে দেখলেই বোঝা যায়। এগুলো হলো, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ, শিক্ষায় অংশগ্রহণ, স্বাস্থ্য ও আয়ু এবং রাজনৈতিক ক্ষমতায়ন। নারী-পুরুষের সমতার দিক থেকে সারা বিশ্বে বাংলাদেশ এখন ৫০তম অবস্থানে রয়েছে। এই প্রতিবেদনে ১৫৩টি দেশের মধ্যে নারী-পুরুষের সমতার চিত্র দেখা হয়েছে।

    বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন চারটি সূচকের অধীনে ১৪টি উপসূচক রয়েছে। এর মধ্যে চারটি উপসূচকে বাংলাদেশ বিশ্বের সব দেশের ওপরে স্থান পেয়েছে। এই চারটি উপসূচক হলো, ছেলে ও মেয়েশিশুদের বিদ্যালয়ে ভর্তি, মাধ্যমিকে ছেলে ও মেয়েদের সমতা, জন্মের সময় ছেলে ও মেয়েশিশুর সংখ্যাগত সমতা ও সরকারপ্রধান হিসেবে কত সময় ধরে একজন নারী রয়েছেন।

    তবে এখনো নারী-পুরুষের সমতার চিত্র খারাপ। অনেক দেশের তুলনায় বাংলাদেশ নারী পুরুষের সমতায় পিছিয়ে আছে। নারীদের যোগ্যতা থাকা সত্ত্বেও যথাযথ চাকরি পেতে, কর্মক্ষেত্রে ও রাজনীতিতে সম্মানজনক পদ পেতে এখনো বহু বেগ পেতে হয়। সেক্ষেত্রে যোগ্যতা থাকা সত্ত্বেও নারীর যথাযথ মূল্যায়ন হচ্ছে না। এসব ক্ষেত্রে বাংলাদেশকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।

    ডব্লিউইএফ প্রতিবেদেন অনুযায়ী, লিঙ্গবৈষম্য সূচকে বাংলাদেশ ৭২.৬০ পয়েন্ট পেয়ে বৈশ্বিক অবস্থান ৫০। আর দক্ষিণ এশিয়ার মধ্যে ১ নম্বরে। বাংলাদেশের পরেই ৬৮ পয়েন্ট নিয়ে নেপাল দক্ষিণ এশিয়াতে দুই ও বৈশ্বিক অবস্থানে ১০১ রয়েছে। ৬৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ এশিয়াতে শ্রীলঙ্কা ৩ নম্বরে অবস্থানে ও বৈশ্বিক অবস্থান ১০২ নম্বরে আছে। এরপরেই দক্ষিণ এশিয়াতে ভারতের অবস্থান ৪ নম্বরে আর ৬৮.৮ পয়েন্ট নিয়ে বৈশ্বিক অবস্থান আছে ১১২ নম্বরে। ৬৪.৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ এশিয়াতে ৫ নম্বরে আর বৈশ্বিক অবস্থানে ১২৩ নম্বরে আছে মালদ্বীপ। ভুটান ৬৩.৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ এশিয়াতে ৬ নম্বরে আর বৈশ্বিক অবস্থানে ১৩১ অবস্থানে। এ সূচকে দক্ষিণ এশিয়ায় তলানিতে বা ৭ নম্বরে আছে পাকিস্তান। দেশটি ৫৬.৪ পয়েন্ট নিয়ে বৈশ্বিক অবস্থানে ১৫১ নম্বরে।

    তিন সূচকে ভারত থেকে এগিয়ে বাংলাদেশ : ডব্লিউইএফ বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদনে ২০২০ নারীর অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ, শিক্ষায় অংশগ্রহণ, স্বাস্থ্য ও আয়ু এবং রাজনৈতিক ক্ষমতায়নচারটি প্রধান সূচকে প্রতিটি দেশের লৈঙ্গিক বৈষম্য দেখা হয়। এই চার সূচকের মধ্যে তিনটিতে ভারতের চেয়ে বাংলাদেশে ভালো করেছে। গতবারের তুলনায় ভারত এবার সামগ্রিক সূচকেও খারাপ করেছে। গতবারে তাদের বৈশ্বিক সূচকে অবস্থান ছিল ১১৮ নম্বরে, এবার তা বেড়ে ১২২ দাঁড়িয়েছে।

    শিক্ষায় অংশগ্রহণ সূচকে বাংলাদেশের অবস্থান সারা বিশ্বে ১২০ নম্বর। এ সূচকে ভারতের অবস্থান ১১২। নারীর অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ শীর্ষক সূচকে বাংলাদেশের অবস্থান ১৪১। আর এ সূচকে ভারতের অবস্থান ১৪৯।

    শিক্ষায় অংশগ্রহণ সূচকের প্রাথমিক ও মাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে নারী-পুরুষের সমতার দিক থেকে অবশ্য বাংলাদেশ সারা দুনিয়ার মধ্যে এক নম্বরে।

    নারী-পুরুষের সমতার দিক থেকে রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৭ নম্বরে। এ সূচকে ভারতের বৈশ্বিক অবস্থান ১৮। স্বাস্থ্য ও আয়ু এই সূচকে স্বাস্থ্যকর জীবনযাপনে বাংলাদেশের অবস্থান ১১০। আর এ সূচকে ভারতের বৈশ্বিক অবস্থান ১৫০।

    নারী অধিকার নিয়ে কাজ করেন এমন ব্যক্তিরা বলছেন, সমাজে পুরুষ যে চোখে নারীকে দেখে তা পরিবর্তন না করলে নারী পুরুষের সমতাভিত্তিক সমাজ গঠন সম্ভব না। বাংলাদেশে সবত্র এখনো প্রবল পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত হয়। সবার আগে এটির অবসান ঘটাতে হবে। এর জন্য বাংলাদেশকে এখনো অনেক দূর পাড়ি দিতে হবে বলে তাদের মত।

    বাংলাদেশের নারীদের অগ্রযাত্রা সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম গতকাল রবিবার টেলিফোনে দেশ রূপান্তরকে বলেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক লিঙ্গবৈষম্য সূচকে আমরা এগিয়েছি অনেকটা এটা সত্য। কিন্তু সামগ্রিকভাবে নারী-পুরুষের বৈষম্য বিলোপে আমরা এখনো বহু পিছিয়ে আছি। নারী স্বাস্থ্যে বাংলাদেশ এগিয়েছে, শিক্ষায় এগিয়েছে। আবার দেখা যাচ্ছে বাল্যবিবাহের হার যদি বেড়ে যায়, তাহলে আমাদের নারীর সামগ্রিক পরিস্থিতি খারাপ হবে। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপে বাংলাদেশকে এখনো অনেকটা পথ যেতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

    সর্বশেষ সংবাদ
    1. পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা
    2. নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
    3. সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার
    4. নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার
    5. পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
    6. বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
    7. কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন
    সর্বশেষ সংবাদ
    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

     সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম
 গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

        কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের
   টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬