Journalbd24.com

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • করোনায় বিধি লঙ্ঘনে শাস্তি ১৬ এয়ারলাইন্সকে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২১ ১৫:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২১ ১৫:৫৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    করোনায় বিধি লঙ্ঘনে শাস্তি ১৬ এয়ারলাইন্সকে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২১ ১৫:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২১ ১৫:৫৮

    করোনায় বিধি লঙ্ঘনে শাস্তি ১৬ এয়ারলাইন্সকে

    করোনা মহামারীতে এয়ারলাইন্সগুলোকে অবশ্য পালনীয় স্বাস্থ্যবিধি দেওয়া হয়। কিন্তু অনেক দেশি-বিদেশি বিমান সংস্থা সরকারি নির্দেশনা অমান্য করেছে। কোভিড সনদ ছাড়া যাত্রী পরিবহনের দায়ে জরিমানা করেছে শাহজালাল বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত। গত ৯ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ রকম ঘটনা ঘটে। এর মধ্যে ৮৫টি মামলা এবং ১৬টি এয়ারলাইন্সকে শাস্তি পেতে হয়েছে। জরিমানা আদায় হয়েছে প্রায় ৫০ লাখ টাকা।

    বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল এ বিষয়ে আমাদের সময়কে বলেন, গেল তিন মাসে ৮৫ মামলায় প্রায় ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শাস্তির ধরন বিবেচনা করে সর্বনিম্ন ৫ হাজার থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা হয়েছে। কোভিড সনদ না আনা, কোভিড পজিটিভ যাত্রী পরিবহন, যুক্তরাজ্যের যাত্রীর বেলায় হেল্প ডেস্ককে অবহিত না করা এ রকম অপরাধই বেশি।

    কোভিড নেগেটিভ সনদ ছাড়া কোনো যাত্রী দেশে আনা যাবে না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এমন নির্দেশনা আছে। গত ডিসেম্বরে এমন নির্দেশনা পেলেও ৯ ডিসেম্বর ১১৮ যাত্রী আনে মালদিভ এয়ারলাইন্স। এ জন্য ২ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। এর একদিন পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পিসিআর রিপোর্ট ছাড়া ৬ জন যাত্রী পরিবহন করে। এর দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আবার কোভিড পজিটিভ যাত্রী আনার ঘটনা ঘটে ১২ ডিসেম্বর। এয়ার এশিয়াকে এ জন্য এক লাখ টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ পিসিআর সনদ আনার ঘটনা ঘটে ১৪ ডিসেম্বর। একই দিনে সনদবিহীন যাত্রী পরিবহন করে আরেকটি এয়ারলাইন্স। এভাবে প্রতিদিনই নিয়ম লঙ্ঘন করে যাত্রী পরিবহন করতে থাকে এয়ারলাইন্সগুলো। সৌদি এয়ারলাইন্স তিনটি ফ্লাইটে যথাক্রমে ২৫৯, ০৩ ও ২৫৪ জন যাত্রী পরিবহন করে কোভিড সার্টিফিকেট ছাড়া। এর একদিন বাদ দিয়ে ১৭ ডিসেম্বরেও যাত্রী পরিবহন চলে পিসিআর টেস্ট রিপোর্ট ছাড়াই। এভাবে ওমান, সৌদি আরবসহ বিভিন্ন গন্তব্য থেকে সনদবিহীন যাত্রী আসতে থাকে। এ জন্য ৫ হাজার, ১০ হাজার, ২০ হাজার, ৫০ হাজার, এক লাখ, দুই লাখ ও ৫ লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। অপরাধের মাত্রা বিবেচনা করে শাস্তি নির্ধারণ করেন বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ডিসেম্বর গড়িয়ে জানুয়ারিতেও এভাবে নিয়ম লঙ্ঘন করে এয়ারলাইন্সগুলো। ফেব্রুয়ারি মাসেও একই অবস্থার প্রমাণ পাওয়া গেছে। আবার হেল্প ডেস্ককে যাত্রীর বিষয়ে অবহিত না করার ঘটনাও আছে। ২০ ফেব্রুয়ারি কাতার এয়ারওয়েজে যুক্তরাজ্য থেকে ৯ যাত্রী আসেন। তাদের ব্যাপারে হেল্প ডেস্ককে অবহিত না করায় ৪০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে। একই অপরাধ করে ইত্তিহাদ এয়ারওয়েজ। ৪ ফেব্রুয়ারি ১৭ যাত্রী যুক্তরাজ্য থেকে আনে বিমান সংস্থাটি। এ জন্য ২৫ হাজার টাকা জরিমানা গুনতে হয়। ২৮ ফেব্রুয়ারি বৈরুত থেকে একজন কোভিড পজিটিভ রোগী আনে বিমান।

    দেখা যায়, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ দেশি বিদেশি অনেক এয়ারলাইন্সকে বিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হতে হয়। এর মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিয়ে অভিযোগ থেকে নিস্তারের ঘটনাও ঘটে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬