Journalbd24.com

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সমন্বিত যোগাযোগ ব্যবস্থায় রেলকে ঢেলে সাজানো হচ্ছে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ মার্চ, ২০২১ ১৫:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ মার্চ, ২০২১ ১৫:১৭

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    সমন্বিত যোগাযোগ ব্যবস্থায় রেলকে ঢেলে সাজানো হচ্ছে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ মার্চ, ২০২১ ১৫:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ মার্চ, ২০২১ ১৫:১৭

    সমন্বিত যোগাযোগ ব্যবস্থায় রেলকে ঢেলে সাজানো হচ্ছে

    'যেকোনো দেশের উন্নয়নের মূল চাবিকাঠি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। আর সমন্বিত যোগাযোগ ব্যবস্থা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই রেলকে অধিক গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।'

    আজ শনিবার (১৩ মার্চ) রাজশাহীতে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের স্টেশন এবং অপারেশন কর্মকাণ্ডের সঙ্গে  জড়িত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আদর্শ রেলওয়ে স্টেশন ও  যাত্রীসেবার মানোন্নয়নে পারস্পরিক শিখন ও ওয়াশবিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি।

    রেলমন্ত্রী আরো বলেন, 'অন্যান্য দেশের রেলওয়ে ব্যবস্থাপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে রেল ব্যবস্থার সার্বিক উন্নয়ন ঘটানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। অন্য দেশে রেল মানুষের জীবনযাত্রায় অনেকভাবে প্রভাব বিস্তার করছে। আমাদের দেশেও রেলকেন্দ্রিক অনেকের জীবনব্যবস্থা চালু আছে। যে অঞ্চলের পাশ দিয়ে রেললাইন গেছে সেখানে রেলকে কেন্দ্র করেই সবকিছু পরিচালিত হচ্ছে।

    সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে রেলকে ঢেলে সাজাতে সরকারের পদক্ষেপ নিয়ে মন্ত্রী বলেন, 'বিদ্যমান রেলওয়ে ট্র্যাকের সক্ষমতা বৃদ্ধি করে গতি বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে।' তিনি বলেন, 'যাত্রীসেবার মান বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন সবকিছুই আমরা করব। ইতোমধ্যেই স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা হচ্ছে। এ বছরের মধ্যে ৫০টি স্টেশনকে সংস্কার ও আধুনিক করা হবে।'

    নূরুল ইসলাম সুজন বলেন, 'প্রধানমন্ত্রী রেলকে অধিক গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় করে দিয়েছেন, প্রতিটি জেলায় রেল সংযোগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সমুদ্র বন্দরের সঙ্গে রেল সংযোগ প্রকল্প নেওয়া হয়েছে। প্রতিবেশী ভারতের সঙ্গে কয়েকটি আন্তঃসংযোগ খুলে দেওয়া হয়েছে।'

    কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, 'পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন লাইন নির্মাণ প্রকল্প, যমুনা বহুমুখী সেতু নির্মাণ, জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন নির্মাণ প্রকল্পসহ বর্তমানে রেলওয়েতে অনেক প্রকল্প চলমান রয়েছে। তিনি  বলেন, 'যুক্তরাষ্ট্র থেকে ৪০টি লোকোমোটিভ আসছে, দক্ষিণ কোরিয়া থেকে ইতোমধ্যে ১০টি বাংলাদেশে পৌঁছেছে। এভাবেই রেলকে ঢেলে সাজানোর জন্য বহুমুখী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।'

    আজকের এ কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ গ্রহণ করে লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে রেলযাত্রীদের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান রেলমন্ত্রী। বাংলাদেশ রেলওয়ে এবং ওয়াটার এইড যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে।

    বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারের সভাপতিত্বে কর্মশালায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক অপারেশন সরদার শাহাদত আলী, রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, ওয়াটার এইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বক্তব্য দেন। 

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬