Journalbd24.com

বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা   ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • নির্যাতনের শিকার শিশুটির পড়ালেখা অব্যাহত রাখার নির্দেশ হাইকোর্টের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২১ ১৬:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২১ ১৬:২১

    আরো খবর

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা

    নির্যাতনের শিকার শিশুটির পড়ালেখা অব্যাহত রাখার নির্দেশ হাইকোর্টের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২১ ১৬:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২১ ১৬:২১

    নির্যাতনের শিকার শিশুটির পড়ালেখা অব্যাহত রাখার নির্দেশ হাইকোর্টের

    মাদ্রাসাসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সংবিধান ও প্রচলিত আইন মেনে চলতে সংশ্লিস্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। চট্টগ্রামের হাটহাজারীর একটি মাদ্রাসায় আট বছরের এক শিশু ছাত্রকে বেধড়ক মারধরের ঘটনাকে কেন্দ্র করে এ আদেশ দিলেন আদালত। এদিকে নির্যাতনের শিকার ওই শিশু ছাত্রের পড়ালেখা যাতে ব্যাহত না হয় সেদিকে নজর রাখতে চট্টগ্রামের স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শিশুটি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।

    বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ রবিবার স্ব-প্রণোদিত হয়ে এ আদেশ দেন। আট বছর বয়সী ছাত্রকে বেধড়ক মারধরের ঘটনায় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার আদালতের নজরে আনার পর আদেশ দেন।

    হাইকোর্ট গত ১১ মার্চ এক আদেশে সংশ্লিস্ট শিক্ষক মাওলানা ইয়াহিয়া ইসলামের বিরুদ্ধে আইনানুগভাবে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, নির্যাতনের শিকার শিশুর পরিবারকে কোনো চাপ সৃষ্টি করা হয়েছিল কীনা, শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়েছে কীনা, শিশুটির পরিবারকে নিরাপত্তা দেওয়া হয়েছে কীনা-এসব বিষয় জানতে চান। রবিবারের মধ্যে তা জানাতে চট্টগ্রামের জেলা প্রশাসক(ডিসি), পুলিশ সুপার(এসপি) ও হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়। এ আদেশে গতকাল নির্ধারিত দিনে চট্টগ্রামের জেলা প্রশাসক, এসপিসহ সংশ্লিস্টরা হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেন।

    প্রতিবেদনে বলা হয়, নির্যাতনের শিকার শিশুটির পিতা-মাতা অত্যন্ত ধর্মভীরু হওয়ায় তারা তার সন্তানের শিক্ষক এবং কোরআনের হাফেজের বিরুদ্ধে মামলা করতে রাজি হননি। পরে পুলিশ বাদি হয়ে মামলা করার সিদ্ধান্ত নেয় ও মামলা করা হয়। এরপর তথ্য-প্রযুক্তির ব্যবহার করে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। প্রতিবেদনে বলা হয়, শিশু শিক্ষার্থীকে মারধরের ভিডিও ভাইরালের পর ওই শিক্ষককে মাদ্রাসা থেকেও বহিস্কার করা হয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাদ্রাসা কর্তৃপক্ষকে সর্তক করা হয়েছে যেন ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী নির্যাতনের ঘটনা না ঘটে। এছাড়া শিশুটির গ্রামের বাড়িতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শিশুটিকে চিকিৎসাও দেওয়া হয়েছে। এই প্রতিবেদন দেখার পর আদালত স্থানীয় প্রশাসনকে শিশুটির পড়ালেখা ও নিরাপত্তার বিষয়ে উল্লেখিত নির্দেশনা দেন।

    চট্টগ্রামের হাটহাজারী সদরের মারকাযুল ইসলামিক একাডেমি নামের হাফেজি মাদ্রাসায় গত ৯ মার্চ আট বছর বয়সী এক ছাত্রকে বেধড়ক মারধর করেন মাওলানা ইয়াহিয়া ইসলাম। এই মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর ওইদিনই মাওলানা ইয়াহিয়া ইসলামকে মাদ্রাসা থেকে বহিস্কার করা হয়। কিন্তু ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করতে শিশুটির পিতা-মাতা রাজি না হওয়ায় পরদিন ১০ মার্চ পুলিশ বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করে। ওইদিনই (১০ মার্চ) সন্ধ্যায় গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ার সরফভাটা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। এর পরদিন ১১ মার্চ ওই শিক্ষককে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

    সর্বশেষ সংবাদ
    1. পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা
    2. নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
    3. সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার
    4. নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার
    5. পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
    6. বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
    7. কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন
    সর্বশেষ সংবাদ
    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

     সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম
 গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

        কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের
   টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬