Journalbd24.com

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ৫ দেশের সঙ্গে ১৮ সমঝোতা স্মারক সই হতে পারে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ মার্চ, ২০২১ ১৭:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ মার্চ, ২০২১ ১৭:১২

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ৫ দেশের সঙ্গে ১৮ সমঝোতা স্মারক সই হতে পারে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ মার্চ, ২০২১ ১৭:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ মার্চ, ২০২১ ১৭:১২

    ৫ দেশের সঙ্গে ১৮ সমঝোতা স্মারক সই হতে পারে

    বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের ঢাকা সফরকালে ১৮টি সমঝোতা স্মারক সই হবে। সে কারণে শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই এ সফর থাকছে না। সফরে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারকও গুরুত্ব পাচ্ছে।

    সূত্র জানায়, ১৭-২৭ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে ৫ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান ঢাকায় আসছেন। আজ ১৭ মার্চ প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকা সফরকালে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সে সময় মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন খাতে ৪ টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়েও আলোচনা হবে।

    শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ঢাকায় আসবেন কাল ১৯ মার্চ। সেসময় তিনি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠককালে দু’দেশের সঙ্গে ৫ টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী ঢাকায় আসবেন আগামী ২২ মার্চ। বাংলাদেশে এটাই প্রথম নেপালের কোনো প্রেসিডেন্টের আনুষ্ঠানিক সফর। নেপালের প্রেসিডেন্টের ঢাকা সফরকালে দু’দেশের মধ্যে ৪ টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

    ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং আসবেন ২৪ মার্চ। ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকালে দু’টি সমঝোতা স্মারক সই হতে পারে। আগামী ২৬ মার্চ ঢাকায় আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৭ মার্চ দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে ৩ টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভারতের সঙ্গে যে ৩ টি সমঝোতা স্মারক সই হবে, তার মধ্যে একটি হলো দুর্যোগ মোকাবিলা সহযোগিতা। আর বাকি দু’টি হলো- দুই দেশে ইনস্টিটিউটশনের মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতা।

    পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ৫ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সফরকালে প্রতিটি দেশের সঙ্গেই সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে। তবে অনেক দেশের সঙ্গে এ নিয়ে এখনও আলোচনা অব্যাহত রয়েছে। শেষ সময়ে এসব সমঝোতার যোগ বিয়োগ হতে পারে।

    এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, ৫ টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের ঢাকা সফরকালে অনেকগুলো সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬