Journalbd24.com

বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা   ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • স্বেচ্ছায় পদত্যাগেও পেনশন পাবেন সরকারি চাকরিজীবীরা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২১ ১৬:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২১ ১৬:৪৫

    আরো খবর

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা

    স্বেচ্ছায় পদত্যাগেও পেনশন পাবেন সরকারি চাকরিজীবীরা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২১ ১৬:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২১ ১৬:৪৫

    স্বেচ্ছায় পদত্যাগেও পেনশন পাবেন সরকারি চাকরিজীবীরা

    সরকারি চাকরি বিধিমালার ৩০০ নম্বর বিধিকে অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে কেউ সরকারি চাকরি স্বেচ্ছায় ছেড়ে দিলে চাকিরর মেয়াদ অনুযায়ী পেনশনসহ চাকরির অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি কাজী জিনাত হকের ডিভিশন বেঞ্চ গত বৃহস্পতিবার এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী মো. মাহবুব মোরশেদ স্বয়ং। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।

    আদেশের বিষয়ে সরকারপক্ষীয় এই আইন কর্মকর্তা গতকাল শনিবার জানান, সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে কেউ স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিলে বাংলাদেশ সার্ভিস রুলসের বিধি ৩০০ অনুযায়ী চাকরি ‘বাজেয়াপ্ত’ বলে গণ্য হওয়ায় কেউ পেনশন সুবিধা পেতেন না। বিধি উল্লেখিত ‘পদত্যাগ করলে চাকরি বাজেয়াপ্ত বলে গণ্য হবে’ এই অংশটুকুকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছেন।

    পিটিশনার অ্যাডভোকেট মাহবুব মোরশেদ বলেন, সরকারি চাকরি থেকে ‘পদত্যাগ’ করলে চাকরি বাজেয়াপ্ত হবে বাংলাদেশ সার্ভিস রুলসের (বিএসআর) বিধি-৩০০ অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এ রায়ের ফলে কোনো সরকারি চাকরিজীবী যদি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন তাহলে তার চাকরি ‘বাজেয়াপ্ত’ হিসেবে বিবেচিত হবে না।

    প্রসঙ্গত: মাহবুব মোরশেদ সহকারী জজ হিসেবে ১৯৯১ সালের ১১ ডিসেম্বর চাকরিতে যোগ দেন। ২০১১ সালে স্বেচ্ছায় বিচারকের চাকরি স্বেচ্ছায় ছেড়ে দেন। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ওই বছরের ৩১ জানুয়ারি থেকে তার পদত্যাগপত্রটি কার্যকর হয়। পরে এককালীন পেনশন ও অন্যান্য সুবিধা মঞ্জুরের জন্য মাহবুব মোরশেদ আইন মন্ত্রণালয়ে আবেদন করেন। ওই আবেদন মঞ্জুর হয়েছে জানিয়ে মাহবুব মোরশেদ যাতে স্বল্প সময়ের মধ্যে এককালীন আনুতোষিক পেতে পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ২০১৫ সালে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে চিঠি দেন।

    এ পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৫ মার্চ প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে মাহবুব মোরশেদের পেনশন সংক্রান্ত কেসটি ফেরত দিয়ে আইন মন্ত্রণালয়ে ওই বিষয়ে চিঠি পাঠান। মাহবুব মোরশেদের পেনশন সুবিধা আটকে যায়। চিঠিতে বলা হয়, সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে আগের চাকরিকাল বাজেয়াপ্ত হবে। অর্থাৎ পেনশনের জন্য গণনাযোগ্য হবে না। আলোচ্য ক্ষেত্রে পেনশনারের (মাহবুব মোরশেদ) চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়নি। তিনি ২৫ বছর পূর্তি সাপেক্ষে সংশ্লিষ্ট বিধানের আলোকে পেনশনের জন্য কোনো আবেদন করেননি বলে পেনশনপ্রাপ্ত নন (১৯৭৪ সালের গণকর্মচারী অবসর আইনের ৯ ধারা)।

    এ অবস্থায় বিধি-৩০০ ও ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে মাহবুব মোরশেদ ২০১৬ সালে রিট করেন।

    প্রাথমিক শুনানি নিয়ে ২০১৬ সালের ৮ মে হাইকোর্ট রুল দেন। রুলে বাংলাদেশ সার্ভিস রুলসের (বিএসআর) ৩০০ বিধি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং ওই চিঠি কেন আইনগত কর্তৃত্ববহিভর্‚ত ঘোষণা করা হবে না-এই মর্মে কারণ জানতে চাওয়া হয়। রুলের চূড়ান্ত শুনানি শেষে উপরোক্ত আদেশ দেন হাইকোর্ট।

    তিনি আরো জানান, পেনশন পাওয়া না-পাওয়া সংক্রান্ত বাংলাদেশ সার্ভিস রুলসের (কাটল) বিধি ৩০০ অসাংবিধানিক ঘোষণা করেছেন হাইকোর্ট। এই রায়ের ফলে সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় কেউ পদত্যাগ করলে চাকরির মেয়াদ অনুযায়ী পেনশনসহ চাকরির অন্যান্য সুবিধা পাবেন।

    সর্বশেষ সংবাদ
    1. পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা
    2. নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
    3. সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার
    4. নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার
    5. পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
    6. বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
    7. কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন
    সর্বশেষ সংবাদ
    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

     সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম
 গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

        কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের
   টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬