Journalbd24.com

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মুজিববর্ষে গান্ধী শান্তি পুরস্কার পেলেন বঙ্গবন্ধু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২১ ১৫:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২১ ১৫:০৫

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    মুজিববর্ষে গান্ধী শান্তি পুরস্কার পেলেন বঙ্গবন্ধু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২১ ১৫:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২১ ১৫:০৫

    মুজিববর্ষে গান্ধী শান্তি পুরস্কার পেলেন বঙ্গবন্ধু

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করেছে ভারত সরকার। অহিংস ও গান্ধীর মতো অন্যান্য উপায়ে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তরে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কারের জন্য নির্বাচন করা হয়। পুরস্কার হিসেবে থাকছে এক কোটি রুপি, একটি মানপত্র এবং তাঁত বা হস্তশিল্প সামগ্রী। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে ওই পুরস্কারের কথা জানায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শুক্রবার দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন। এর প্রাক্কালে ওই পুরস্কার ঘোষণা করা হলো। 

    পিআইবি জানায়, গতকাল ২০১৯ ও ২০২০ সালের গান্ধী শান্তি পুরস্কার ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধুকে ২০২০ সালের গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে।

    অন্যদিকে ২০১৯ সালের গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন ওমানের প্রয়াত সুলতান কাবুজ বিন সাঈদ (১৯৪০-২০২০)।

    পিআইবির বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কিছু মন্তব্যও স্থান পেয়েছে। মোদি বলেন, বঙ্গবন্ধু মানবাধিকার ও স্বাধীনতায় চ্যাম্পিয়ন। তিনি ভারতীয়দের কাছেও একজন নায়ক।

    মোদি আরো বলেন, বঙ্গবন্ধুর উত্তরাধিকার ও অনুপ্রেরণা দুই দেশের ঐতিহ্যকে আরো সমন্বিত ও সুগভীর করেছে। বঙ্গবন্ধুর দেখানো পথ গত দশকে দুই দেশের অংশীদারি, অগ্রগতি ও সমৃদ্ধির জোরালো ভিত্তি হিসেবে কাজ করেছে। বাংলাদেশ মুজিববর্ষ উদযাপন করছে। বাংলাদেশ ও এর জনগণের সঙ্গে বঙ্গবন্ধুর স্মৃতি, উত্তরাধিকার যৌথভাবে উদযাপন করতে পেরে ভারতও সম্মানিত বোধ করছে।

    ভারতের প্রধানমন্ত্রী বলেন, গান্ধী শান্তি পুরস্কার বাংলাদেশের মুক্তির অনুপ্রেরণা, নতুন রাষ্ট্রে স্থিতিশীলতা আনা, বাংলাদেশ ও ভারতের মধ্যে নিবিড় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের ভিত্তি রচনা এবং ভারতীয় উপমহাদেশে শান্তি ও অহিংসার প্রসারে বঙ্গবন্ধুর অপরিসীম ও অতুলনীয় অবদানের স্বীকৃতি।

    পিআইবি জানায়, ১৯৯৫ সাল থেকে ভারত সরকার গান্ধী শান্তি পুরস্কার দিয়ে আসছে। বর্তমানে গান্ধী শান্তি পুরস্কারের জন্য জুরি বোর্ডের সভাপতি হিসেবে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পদাধিকারবলে ওই বোর্ডে আছেন ভারতের প্রধান বিচারপতি এবং লোকসভায় একক বৃহত্তম বিরোধী দলের নেতা। এর আগে গান্ধী শান্তি পুরস্কার পাওয়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে তাঞ্জানিয়ার সাবেক প্রেসিডেন্ট ড. জুলিয়াস নিয়েরি, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার আর্চ বিশপ ডেসমন্ড টুটো উল্লেখযোগ্য। বাংলাদেশের গ্রামীণ ব্যাংকও গান্ধী শান্তি পুরস্কার পেয়েছিল।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬