Journalbd24.com

বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা   ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সুয়েজ খালে আটকে থাকা জাহাজ উদ্ধার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১ ১৫:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১ ১৫:২৩

    আরো খবর

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা

    সুয়েজ খালে আটকে থাকা জাহাজ উদ্ধার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১ ১৫:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১ ১৫:২৩

    সুয়েজ খালে আটকে থাকা জাহাজ উদ্ধার

    মিসরের সুয়েজ খালে কনটেইনারবাহী জাহাজ আটকা থাকার ছয়দিন পর উদ্ধার করা সম্ভব হয়েছে।

    সোমবার জাহাজটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ।

    জানা যায়, সোমবার মিশরের স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় উদ্ধারকারীদের তৎপরতায় আটকে থাকা ৪০০ ফুট দৈর্ঘ্যের জাহাজটি পুনরায় ভাসানো সম্ভব হয়েছে।

    জাহাজটি আটকে থাকায় খালের দুই পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ জাহাজ জটের। তবে, জাহাজটি ভাসানো সম্ভব হলেও কবে নাগাদ সুয়েজ খাল খুলে দেওয়া হবে সে সম্পর্কে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

    সুয়েজ খাল কর্তৃপক্ষ জানায়, পূর্ণিমার কারণে সৃষ্ট জোয়ারের সময় বাড়তি স্রোতের ব্যবহার করে আটকে থাকা জাহাজটি ভাসানো সম্ভব হয়েছে।

    এ বিষয়ে সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওসামা রেবেই জানান, উদ্ধারকারী ও কর্মীরা এখনো সেখানে কাজ করছে। জাহাজটি সম্পুর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে উদ্ধার অভিযান শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

    কাতারভিত্তিক আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার সকালে সুয়েজ কাল অতিক্রমের সময় প্রবল বাতাস আর ধূলিঝড়ের কবলে পড়ে ৪০০ মিটার দীর্ঘ কনটেইনারবাহী জাহাজটি। তাইওয়ানের এভারগ্রিন মেরিন করপোরেশন লিজ নিয়ে এটি পরিচালনা করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হঠাৎ প্রবল বাতাস আর ধূলিঝড়ে জাহাজটির গতিপথ বদলে যায়। এটির নিচের অংশ আড়াআড়িভাবে তীরের মাটিতে আটকে যায়।

    বুধবার থেকে উদ্ধার অভিযান শুরু করে সুয়েজ খাল কর্তৃপক্ষ (এসসিএ)। উদ্ধার কাজে শুরুতে যুক্ত হয় মিসরের আটটি টাগবোট। কোনোভাবেই আড়াআড়ি হয়ে আটকে থাকা বিশাল জাহাজটির মুখ ফিরিয়ে আবারও জলে ভাসানো সম্ভব হচ্ছিল না। তাই শনিবার (২৭ মার্চ) উদ্ধার কাজে যুক্ত হয় ১৪টি টাগবোট।

    মেরিটাইম সার্ভিস সংস্থা ইনচেক জানিয়েছে, সুয়েজ খালে আটকে থাকা কনটেইনারবাহী জাহাজটি মুক্ত হয়েছে।

    মিশরের মধ্য দিয়ে প্রবাহিত ব্যস্ততম সুয়েজ খালের গুরুত্ব বিশ্ববাণিজ্যে অনেক।

    সর্বশেষ সংবাদ
    1. পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা
    2. নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
    3. সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার
    4. নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার
    5. পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
    6. বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
    7. কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন
    সর্বশেষ সংবাদ
    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

     সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম
 গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

        কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের
   টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬