Journalbd24.com

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • পঞ্চগড়ে ভ্যানচালক আলমগীর হত্যার সাথে জড়িত সন্দেহে ৩ জন গ্রেফতার
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২ এপ্রিল, ২০২১ ১৬:০৬
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২ এপ্রিল, ২০২১ ১৬:০৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    পঞ্চগড়ে ভ্যানচালক আলমগীর হত্যার সাথে জড়িত সন্দেহে ৩ জন গ্রেফতার

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২ এপ্রিল, ২০২১ ১৬:০৬
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২ এপ্রিল, ২০২১ ১৬:০৬

    পঞ্চগড়ে ভ্যানচালক আলমগীর হত্যার সাথে জড়িত সন্দেহে ৩ জন গ্রেফতার

    পঞ্চগড়ে ভ্যানচালক আলমগীর হোসেন (১৭) হত্যা ও চার্জারভ্যান ছিনিয়ে নেয়ার ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার জেলা পুলিশ ও সিআইডি’র যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলো পঞ্চগড় সদর উপজেলার সুকদেবপাড়া গ্রামের মৃত জরিফ হোসেনের ছেলে ইউসুফ আলী (২৫), কামারভিটা গ্রামের আজগর আলীর ছেলে আশিক ওরফে বাবু (২১) এবং পাটোয়ারী পাড়া গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৫)। তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া চার্জার ভ্যান ও আলমগীরের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করছে।

    বৃহস্পতিবার রাতে পঞ্চগড় জেলা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার দিন ইউসুফ ও আশিক ওরফে বাবু দুই জনই ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তেঁতুলিয়ার শালবাহান বাজারে যাবে বলে দুইশত টাকায় আলমগীরের ভ্যানটি ভাড়া করে। পরে তারা ভ্যান চালককে বসিয়ে চা নাস্তার নাম করে সময় ক্ষেপন করতে থাকে। আসামীদ্বয় ভ্যান চালক আলমগীরকে নিয়ে নিউ মার্কেট রাস্তা হয়ে শালবাহান বাজারের দিক দিয়ে ভজনপুর কলেজ হয়ে দেবনগর হয়ে ময়নাগুড়ি যায়। তারপরে বকশিগঞ্জ জোতগাঁও এলাকায় নদীর পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় চার্জার ভ্যানের চার্জ শেষ হয়ে যায়। পরে আসামীদ্বয় ধাক্কা দিয়ে ভ্যান চালক আলমগীরকে রাস্তায় নামায় এবং আসামী ইউসুফ আলমগীরের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে লাথি মেরে রাস্তার নিচে গর্তে ফেলে দেয়। আসামী ইউসুফ সাথে সাথে রাস্তার নিচে গর্তে নামে। আসামী আশিক ওরফে বাবু ও ইউসুফ পরিকল্পনামতে ইউসুফের কোমরে থাকা ছুরি দিয়ে ইউসুফ আলমগীরকে এলোপাথারিভাবে ছুরিকাঘাত করতে থাকে। এক পর্যায়ে আলমগীর আঘাতের ফলে নিস্তেজ হয়ে পড়লে আসামীদ্ব আলমগীরের মৃত্যু নিশ্চিত করে। ইউসুফ তার ব্যবহৃত ছোরাটি বাঁশ ঝাড়ের দিনে জঙ্গলে ছুড়ে ফেলে দেয়। পরে আসামীদ্ব আলমগীরের ভ্যানটি ঠেলে নিয়ে কিছুদুর এসে আরেক ভ্যান চালককে চার্জ নেই বলে তার ভ্যানের সাথে বেধে জগদল বাজারে নিয়ে আসে। পরবর্তিতে তারা জগদল বাজার থেকে ভ্যানটি পঞ্চগড় পৌরসভাস্থ পাটোয়ারী পাড়ায় এনে চোরাই ভ্যান ক্রেতা নামে পরিচি আসামী রফিকের নিকট সাত হাজার ৫শ টাকায় বিক্রয় করে।

    প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামী ইউসুফ ও আশিক ওরফে বাবু গত ৯ জানুয়ারি কাজী ফার্মের নিকট একটি ব্যাটারী চালিত অটো একইভাবে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে অটোর যান্ত্রীক ত্রুটির কারণে অটোটি নিতে ব্যর্থ হয়। তবে অটো চালক পঞ্চগড় সদরের চাকলাহাট ইউনিয়নের নমলাগ্রামের মৃত মনজুরুল ইসলামের ছেলে লাবু ইসলাম (১৮) কে ধারালো অস্ত্র দিয়ে গলায় রক্তাক্ত জখম করে। অত্র মামলার ঘটনায় জড়িত ও গ্রেফতারকৃত আসামীরা পেশাদার অপরাধী। তারা বিভিন্ন সময় যাত্রী বেশে চার্জার ভ্যান ছিনিয়ে নিয়ে ক্রয় বিক্রয় করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

    অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও (অতিরিক্ত দায়িত্বে সদর সার্কেল) আলমগীর রহমান ও সিআইডি’র সহকারী পুলিশ সুপার আব্দুল হামিদ।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬