Journalbd24.com

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • তাণ্ডব সৃষ্টিকারী হেফাজত নেতা-কর্মীদের চিহ্নিত করা হয়েছে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২১ ১৬:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২১ ১৬:১৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    তাণ্ডব সৃষ্টিকারী হেফাজত নেতা-কর্মীদের চিহ্নিত করা হয়েছে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২১ ১৬:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২১ ১৬:১৬

    তাণ্ডব সৃষ্টিকারী হেফাজত নেতা-কর্মীদের চিহ্নিত করা হয়েছে
    ফাইল ছবি

    স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে সারাদেশে তাণ্ডব সৃষ্টিকারী হেফাজত ইসলামের নেতা-কর্মীদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ছবি ও ভিডিও ফুটেজ দেখে সবগুলোকে শনাক্ত করা হয়েছে। এখন গ্রেফতার চলছে। তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    রবিবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৩০০ ধারায় দেওয়া বিবৃতিতে তিনি এ সব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিবৃতি প্রদানকালে তিনি হেফাজত ইসলামীর এ সকল নৈরাজ্য সৃষ্টিকারী কর্মকাণ্ডের পিছনে বিশেষ কোন উদ্দেশ্যে রয়েছে বলে দাবি করেন।

    তিনি বলেন, এই ধরণের তাণ্ডব হঠাৎ করেই হয়নি, নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে আছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। যারাই এর সঙ্গে থাকুন না কেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, সেদিন একজন ঘোড়ায় চড়ে তলোয়ার নিয়ে হাঁটছেন তাকেও ধরা হয়েছে। একজনকে দেখেছি পিস্তল উঁচিয়ে ফায়ার করছে। সবগুলোকে আইনের হাতে সোপর্দ করা হবে।

    প্রশাসন সতর্ক অবস্থায় আছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনাগুলি ঘটছে সবগুলি আমাদের কাছে মনে হচ্ছে উদ্দেশ্যে প্রণোদিত। স্বাধীনতাবিরোধী চক্র একখানে হয়ে এই কাজটি করে যাচ্ছে। আমরা সেগুলো তদন্তের মাধ্যমে উদঘাটন করে জানাবো এবং তার ব্যবস্থা নেব। অনেক কিছু আমরা মিডিয়ার মাধ্যমে প্রকাশ করছি, সবগুলোই দেশবাসীকে জানিয়ে দেব।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শনিবার নারায়ণগঞ্জের একটি রিসোর্টে মামুনুল হক একজন মহিলাকে নিয়ে অবস্থান করছিলেন। টিভিতে সুন্দরভাবে ওই মহিলা সম্পর্কে তথ্য দেখানো হয়েছে। মামুনুল হক নিজের মুখেই স্বীকার করেছেন ওই মহিলা তার স্ত্রী নন, যা হোক। সেগুলো তদন্ত করে আরো জেনে সবাইকে জানাবো।

    তিনি বলেন, শনিবারের এই ঘটনার পর কার আহ্বানে, কেন রিসোর্ট ভাঙচুর করা হলো? সেখানে বিদেশি কয়েকজন ছিল। পুলিশ এবং বিজিবি যেয়ে সেই বিদেশিদের রক্ষা করেছে।

    এর আগে আসাদুজ্জামান খান বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সব বাংলাদেশি তো বটেই বিভিন্ন দেশ থেকে শুভেচ্ছা জানাচ্ছিল এবং একাত্মতা ঘোষণা করেছিল। আমাদের দলীয় নেতা-কর্মীরাও মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছিল। সেদিন বায়তুল মোকাররম মসজিদেও দোয়া মাহফিলের আয়োজন হয়েছিল। কিন্তু সেখানে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কয়েকজন ছোটাছুটি করছেন এবং আমাদের নেতা-কর্মীদের দিকে দৌড়ে আসছে। নেতা-কর্মীরা ওই জায়গা ত্যাগ করলে দেখা গেল বৃষ্টির মতো ঢিল বর্ষণ করা হচ্ছে। তিনি আরো বলেন, শুধু এখানেই তারা শান্ত হননি, সারাদেশে বিভিন্নভাবে গুজব রটিয়ে দেওয়া হলো, সেখানে তাদের মুসল্লিদের ওপর আক্রমণ করা হয়েছে। এই গুজবের সূত্র ধরে অনেক জায়গায় সহিংস ঘটনা ঘটানো হয়েছে।

    মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা, সিলেট, নারায়ণগঞ্জে সহিংসতা দেখেছি। যা চরম ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। হাটহাজারীতে মাদ্রাসা ছাত্ররা বের হয়ে থানা আক্রমণ করে। সেখানে এক বাংলোতে থাকা পুলিশের একজন বিসিএস কর্মকর্তাকে মেরে আহত করে। তিনি সিএমএইচে চিকিৎসাধীন আছেন।

    তিনি আরো বলেন, পুলিশের  নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা এই আক্রমণ চালালো এবং পুলিশ বাধ্য হয়ে জানমাল রক্ষার জন্য গুলি করল। এই উত্তেজনা ছড়িয়ে দেওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসা থেকে বের হয়ে এসে বিভিন্ন জায়গায় ভাঙচুর শুরু করলো। বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পর্যন্ত ভাংচুর ও অগ্নিসংযোগ করা হলো। ওই সকল ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানান মন্ত্রী।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬