Journalbd24.com

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সিটি করপোরেশন হলো বগুড়া   শিবগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী ও মাদ্রাসার জায়গা দখল করে নিয়েছে এক প্রভাবশালী পরিবার   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • করোনায় চলে গেলেন কিংবদন্তি শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২১ ১৪:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২১ ১৪:১৭

    আরো খবর

    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

    করোনায় চলে গেলেন কিংবদন্তি শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২১ ১৪:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২১ ১৪:১৭

    করোনায় চলে গেলেন কিংবদন্তি শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী

    স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ইন্দ্রমোহন রাজবংশী করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন।

    গত ৪ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় এই কিংবদন্তি সংগীতশিল্পীকে। এরপর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই আজ বুধবার মারা যান তিনি।

    খবরটি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ বিভাগ।

    উল্লেখ্য, ইন্দ্রমোহন রাজবংশী মূলত লোকগানের শিল্পী ও মুক্তিযোদ্ধা। তিনি শুরুর জীবনে ভাওয়াইয়া, ভাটিয়ালী, জারি, সারি, মুর্শিদি ইত্যাদি গান গেয়ে মুগ্ধতা ছড়িয়েছেন গ্রাম-বাংলায়। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়ে নিজেকে রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

    তিনি ২০১৮ সালে সংগীত বিভাগে একুশে পদক লাভ করেন। শিল্পী ইন্দ্রমোহন রাজবংশীর পরিবারের পাঁচ পুরুষ ধরে গান লেখার সাথে যুক্ত ছিলেন। তিনি নিজে মূলত লোকগানের শিল্পী। সংগীত কলেজে লোকসংগীত বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। ১৯৫৭ সালে ছোটদের আসরে গান করতে শুরু করেন তিনি। ১৯৭১ সালে সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করতে চেয়েছিলেন। কিন্তু পাকিস্তানিদের হাতে ধরা পড়ে ভিন্ন নামে দোভাষীর কাজ করতে হয় ক’দিন। পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিতে তিনি যুক্ত হলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। গান লেখা, সুর করা ও গাওয়া ছাড়াও লোকগান সংগ্রহ করতেন তিনি। গত ৫০ বছরে এক হাজার কবির লেখা কয়েক লাখ গান সংগ্রহ করেছেন গানের রাজবংশী। ইন্দ্রমোহন রাজবংশী মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী দীপ্তি রাজবংশী, পুত্র রবীন রাজবংশী ও মেয়ে প্রবাসীকে। তারা নিজেরাও লোকগানের সঙ্গে জড়িত।

    সর্বশেষ সংবাদ
    1. শিবগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী ও মাদ্রাসার জায়গা দখল করে নিয়েছে এক প্রভাবশালী পরিবার
    2. এআই দিয়ে কিশোরীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ
    3. নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
    4. নোয়াখালীতে খননের সময় মর্টার শেল উদ্ধার
    5. সৈয়দপুরে উপজেলা উন্নয়ন তহবিল থেকে অসহায়ও দুস্থদের মাঝে সেলাইমেশিন বিতরণ
    6. সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে - ডিজি আফজাল হোসেন
    7. বিশ্ব ধরিত্রী দিবস উদযাপনের মাধ্যমে সরকারি শাহ সুলতান কলেজে ‘তীর’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা
    সর্বশেষ সংবাদ
    
শিবগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী ও মাদ্রাসার জায়গা
দখল করে নিয়েছে এক প্রভাবশালী পরিবার

    শিবগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী ও মাদ্রাসার জায়গা দখল করে নিয়েছে এক প্রভাবশালী পরিবার

    এআই দিয়ে কিশোরীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে
 ছড়িয়ে দেয়ার অভিযোগ

    এআই দিয়ে কিশোরীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ

     নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

    নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

    নোয়াখালীতে খননের সময় মর্টার শেল উদ্ধার

    নোয়াখালীতে খননের সময় মর্টার শেল উদ্ধার

    সৈয়দপুরে উপজেলা উন্নয়ন তহবিল থেকে
 অসহায়ও দুস্থদের মাঝে সেলাইমেশিন বিতরণ

    সৈয়দপুরে উপজেলা উন্নয়ন তহবিল থেকে অসহায়ও দুস্থদের মাঝে সেলাইমেশিন বিতরণ

    সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন 
সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে - ডিজি আফজাল হোসেন

    সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে - ডিজি আফজাল হোসেন

    বিশ্ব ধরিত্রী দিবস উদযাপনের মাধ্যমে সরকারি শাহ সুলতান কলেজে ‘তীর’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা

    বিশ্ব ধরিত্রী দিবস উদযাপনের মাধ্যমে সরকারি শাহ সুলতান কলেজে ‘তীর’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬