Journalbd24.com

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বিদেশফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টিনে নিতে আইনি নোটিশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১ ১৬:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১ ১৬:১২

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বিদেশফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টিনে নিতে আইনি নোটিশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১ ১৬:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১ ১৬:১২

    বিদেশফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টিনে নিতে আইনি নোটিশ

    করোনাভাইরাসের সংক্রমনের পরিপ্রেক্ষিতে বিদেশ থেকে আগত সকল প্রবাসীকে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত হাসপাতাল বা আশ্রয় কেন্দ্রে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিইনে নিতে এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে হাইকোর্টের  নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন চেয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। একইসঙ্গে হাইকোর্টের চারদফা নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি দাখিল না করার কারণ জানতে চাওয়া হয়েছে।

    স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রী পরিষদ সচিবসহ ৭ জনকে আজ সোমবার এ নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে ২৪ ঘন্টার মধ্যে জবাব দাখিল করতে বলা হয়েছে। অন্যতায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ আজ এ নোটিশ দিয়েছেন।

    নোটিশ পাঠানোর পর ড. ইউনুছ আলী আকন্দ আজ কালের কণ্ঠকে বলেন, হাইকোর্ট একবছর আগে আদেশ দিলেও তা যথাযথভাবে পালন করা হয়নি। বিদেশ থাকা আসা ব্যক্তিদের যথাযথভাবে কোয়ারেন্টাইনে নেওয়া হলে দ্বিতীয় পর্যায়ে এভাবে করোনার বিস্তার হতে পারতো না। দায়িত্বশীলদের ব্যর্থতার কারণেই আজ দেশ ঝুঁকির মধ্যে পড়েছে। তিনি বলেন, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন ২০২০ সালের ১৬ এপ্রিলের মধ্যে দাখিল করার জন্য আদেশ ছিল। কিন্তু আজ পর্যন্ত মন্ত্রী পরিষদ সচিব কোনো প্রতিবেদন দাখিল করেনি। একারণে আদেশ বাস্তবায়ন চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

    হাইকোর্ট গতবছর ১৯ মার্চ রুল জারিসহ চারদফা অন্তবর্তীকালীন নির্দেশনা দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দের করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। আদালতের আদেশে বিমান বা জাহাজ থেকে নামার পরপরই ১৪ দিনের কোয়ারেন্টাইনে সকল প্রবাসীর স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়। বিমান বা জাহাজ থেকে নামার পরপরই স্বাস্থ্য পরীক্ষা ও কোয়ারেন্টাইনে নিতে তাদের আইন শৃংখলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য বেসরকারি বিমান চলাচল ও পর্যটন সচিবকে নির্দেশ দেওয়া হয়। আগতদের যাতে পাহারা দিয়ে কোয়ারেন্টাইনে নেওয়া যায় সেজন্য সকল বন্দরে(বিমান, স্থল ও সমুদ্র) আইন শৃংখলাবাহিনী মোতায়েন করতে স্বরাষ্ট্র সচিবের প্রতি নির্দেশ দেওয়া হয়। যদি কারো করোনা ভাইরাস চিহ্নিত হয় তবে তাকে সরকার কর্তৃক আয়োজিত যথাযথ স্থানে চিকিৎসা দিতে নির্দেশ দেওয়া হয়। এছাড়া যারা কোয়ারেন্টাইনে থাকবে তাদের সার্বিক চিকিৎসা ও কল্যানের বিষয়টি সংশ্লিষ্ট জেলা প্রশাসককে দেখভাল করতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেওয়া হয়। আদেশে কতজন বিদেশ থেকে এসেছে, কতজনকে কোয়ারেন্টাইনে

    রাখা হয়েছে, কোয়ারেন্টাইনে থাকা কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তাদের কতজনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং কতজনকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের তথ্য (২০২০ সালেল ১৬ এপ্রিলেল মধ্যে দাখিল করতে) আদালতে দাখিল করতে স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়।

    অন্তবর্তীকালীন এসব নির্দেশনার পাশাপাশি রুল জারি করা হয়েছে। রুলে বিদেশ থেকে আগতদের কেন বাধ্যতামূলকভাবে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত নিকটস্থ হাসপাতাল বা আশ্রয় কেন্দ্রে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা নিশ্চিত করতে ৫টি স্থল বন্দর, তিনটি বিমান ও তিনটি সমুদ্র বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হবে না, কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের তাৎক্ষনিকভাবে স্বাস্থ্য পরীক্ষা ও যথাযথ চিকিৎসা সুবিধা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং বিদেশ থেকে আগতদের জীবনধারণের জন্য মৌলিক প্রয়োজনীয় সকল কিছু সরবরাহ নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র, স্বাস্থ্য এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬