Journalbd24.com

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ২১ এপ্রিল থেকেই দোকান খুলতে চান ব্যবসায়ীরা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১ ১৪:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১ ১৪:৩০

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ২১ এপ্রিল থেকেই দোকান খুলতে চান ব্যবসায়ীরা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১ ১৪:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১ ১৪:৩০

    ২১ এপ্রিল থেকেই দোকান খুলতে চান ব্যবসায়ীরা

    করোনা সংক্রমণ রোধে বুধবার থেকে এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে সরকার। তবে তা ২০ এপ্রিলের পর আর মানতে চান না বাংলাদেশ দোকান মালিক সমিতি।

    সমিতি বলছে, গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে ২১ এপ্রিলের পর ব্যবসায়ীরা দোকান ও মার্কেট খোলার জন্য সবাই সম্মত হয়েছেন।

    মঙ্গলবার মগবাজারে এক সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

    ২০ এপ্রিলের পর লকডাউন আর না বাড়ানোর দাবি জানিয়ে সংগঠনটি বলেছে, লকডাউনকালে দৈনিক ক্ষুদ্র দোকানদারদের ক্ষতি ১ হাজার কোটি টাকা। তাই ২১ এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও মার্কেট খুলে দেয়ার দাবি জানান তারা।

    সংবাদ সম্মেলনের পর এ বিষয়ে জানতে চাইলে সমিতির সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন চ্যানেল বলেন, সারা দেশের ব্যবসায়ীদের একটাই দাবি তারা ২১ এপ্রিল থেকে কোনোভাবেই লকডাউন মানতে পারবে না। সবাই দোকান খোলার জন্য একমত হয়েছেন। কারণ গত বছরের লকডাউনে দোকানপাট বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে তা এখনো পুষিয়ে উঠতে পারেনি ব্যবসায়ীরা।

    তিনি বলেন, সরকারের দেয়া বর্তমান বিধিনিষেধ অবশ্যই মানবে ব্যবসায়ীরা। কিন্তু এই বিধিনিষেধের সময়সীমা কোনোভাবেই দীর্ঘ মেয়াদে করা যাবে না। করোনা সংক্রমণ রোধে সরকার যেমন কঠোর হবে তেমনি জনকল্যাণের কথাও ভাবতে হবে। ব্যবসায়ীদের টিকে থাকার ব্যবস্থাও করতে হবে।

    হেলাল উদ্দিন বলেন, সরকার ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রণোদনা ঋণ ঘোষণা করেছিল। কিন্তু দুঃখের বিষয় ছোট ব্যবসায়ীরা এই ঋণ পাচ্ছেন না। কারণ ব্যাংক গ্রাহকের সাথে সম্পর্কের ভিত্তিতে ঋণ দিচ্ছে। এতে বড় ব্যবসায়ীরা ঋণ পেলেও বঞ্চিত হচ্ছেন ছোটরা।

    “আমি মনেকরি বাংলাদেশ ব্যাংকের উচিত ছোট ব্যবসায়ীদের ঋণ বিতরণে ব্যাংকগুলোকে স্পষ্ট নির্দেশনা দেয়া।”

    এর আগে সীমিত পরিসরে মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবিতে রাজধানীর নিউমার্কেট এলাকাসহ কয়েকটি স্থানে বিক্ষোভ করেন দোকান মালিক ও কর্মচারীরা। সেসময় ঈদ সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার অনুমতির দাবি জানান তারা।

    দোকান মালিকরা বলেন, যদি বিকেল ৫টা পর্যন্ত খোলার অনুমতি দেয়া হয় তাহলেও তারা কিছুটা বেচাকেনা করতে পারবেন। তারা চান, এই ঈদের সিজনে দোকান খুলুক, বেচাকেনা হোক। তারপর তারা বাসায় থাকলেও কোনো সমস্যা হবে না।

    দেশে করোনার সংক্রমণ বাড়ছে খুব আশঙ্কাজনকহারে। সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে বুধবার থেকে দ্বিতীয় দফায় সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার।

    লকডাউনে জরুরি সেবা ছাড়া, সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে ব্যাংকিং সেবাও।

    তবে স্বাস্থ্যবিধি মেনে চলবে শিল্প কলকারখানা। ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত চলবে এই লকডাউন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬