Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা   ভারতে ৭ আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • করোনায় ব্যাংকারের মৃত্যুতে ২৫-৫০ লাখ টাকা ক্ষতিপূরণ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১ ১৭:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১ ১৭:১৩

    আরো খবর

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা

    করোনায় ব্যাংকারের মৃত্যুতে ২৫-৫০ লাখ টাকা ক্ষতিপূরণ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১ ১৭:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১ ১৭:১৩

    করোনায় ব্যাংকারের মৃত্যুতে ২৫-৫০ লাখ টাকা ক্ষতিপূরণ

    করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কোনো ব্যাংক কর্মকর্তা বা কর্মচারীর অনাকাঙ্ক্ষিত মৃত্যু হলে সর্বোচ্চ ৫০ লাখ এবং সর্বনিম্ন ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন তার পরিবার। ব্যাংকে কর্মরত সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী পদ অনুযায়ী এ ক্ষতিপূরণের অর্থ পাবেন।

    এ বিষয়ে সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এর মাধ্যমে আগে জারি করা সার্কুলারটি বাতিল করা হয়েছে। ২০২০ সালের ২৯ মার্চ জারি সার্কুলারে কোনো ব্যাংকারের মৃত্যু হলে ৫ থেকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিধান ছিল। এবার তা পাঁচ গুণ বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংককে এ ক্ষতিপূরণ দিতে হবে।

    নতুন নির্দেশনাটি গত বছরের ২৯ মার্চ থেকে কার্যকর হবে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে। ফলে গত বছরের ২৯ মার্চ থেকে যেসব ব্যাংক কর্মকর্তা বা কর্মচারী করোনার কারণে মৃত্যুবরণ করেছেন তাদের প্রত্যেক পরিবারই নতুন হারে ক্ষতিপূরণের টাকা পাবেন। আগে যারা ৫ থেকে ১০ লাখ টাকা পেয়েছেন তারা এখন বাড়তি টাকা পাবেন।

    সার্কুলারে বলা হয়, এসব ক্ষতিপূরণের অর্থ মৃত ব্যাংকারের স্ত্রী, স্বামী বা সন্তানরা পাবেন। অবিবাহিত হলে পাবেন বাবা-মা। করোনায় সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর মৃত্যু হলে ব্যাংকের অন্য কোনো দায়দেনার সঙ্গে এ ক্ষতিপূরণের অর্থ সমন্বয় করা যাবে না। অন্য কোনো প্রজ্ঞাপন বা নীতিমালার আওতায় প্রদেয় অর্থের অতিরিক্ত হিসাবে এ ক্ষতিপূরণের অর্থ প্রাপ্য হবেন।

    সার্কুলারে ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে তিনটি ধাপে ব্যাংকের কর্মকর্তাদের বিভক্ত করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে প্রথম শ্রেণির কর্মকর্তা, সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, সমমান হতে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন। দ্বিতীয় ধাপে রয়েছেন, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, সমমান হতে প্রথম ধাপের আগ পর্যন্ত কর্মকর্তারা সাড়ে ৩৭ লাখ টাকা এবং তৃতীয় ধাপে স্টাফ, সাব স্টাফ (যে কোনো প্রক্রিয়ায় নিয়োজিত বা নিয়োগকৃত) হলে পাবেন ২৫ লাখ টাকা।

    উল্লেখ্য, করোনার সংক্রমণ ঠেকাতে চলমান বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং সেবাকে জরুরি হিসাবে ঘোষণা করে সীমিত আকারে চালু রাখা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা
    2. নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
    3. সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার
    4. নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার
    5. পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
    6. বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
    7. কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন
    সর্বশেষ সংবাদ
    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

    নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

     সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম
 গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    সৈয়দপুরে ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

    বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

        কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের
   টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬