Journalbd24.com

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • রানা প্লাজা ধসের ৮ বছর আজ, নিহতদের স্মরণে ১১৩৮ গোলাপ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১ ১৪:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১ ১৪:৩৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    রানা প্লাজা ধসের ৮ বছর আজ, নিহতদের স্মরণে ১১৩৮ গোলাপ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১ ১৪:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১ ১৪:৩৬

    রানা প্লাজা ধসের ৮ বছর আজ, নিহতদের স্মরণে ১১৩৮ গোলাপ

    রানা প্লাজা ধসের আট বছর পূর্ণ হচ্ছে আজ। দিবসটি উপলক্ষে এবারও নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন নিহতের স্বজন, আহত শ্রমিকসহ অনেকেই।

    বিশ্বব্যাপী আলোচিত এ দুর্ঘটনার পর থেকে প্রতিবছর মোমবাতি জ্বালিয়ে স্মরণ করেন বিভিন্ন শ্রমিক সংগঠন, উদ্ধারকর্মী ও হতাহত শ্রমিকদের স্বজনরা। ধসে পড়া ওই ভবনের সামনে মোমবাতি জ্বালিয়ে এবং অস্থায়ী বেদিতে ফুল দিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। নেওয়া হয় অন্য কর্মসূচিও।

    তবে এবার শ্রদ্ধা নিবেদনে ব্যতিক্রম আয়োজন করেছে শ্রমিক সংগঠন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ। সংগঠনের নেতাদের উদ্যোগে রানা প্লাজায় ১ হাজার ১৩৮ জন শ্রমিক নিহতের ঘটনায় ১ হাজার ১৩৮টি গোলাপ ফুল দিয়ে একটি পুষ্পাঞ্জলি তৈরি করা হয়।

    আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রানা প্লাজার নিহত শ্রমিকদের অস্থায়ী বেদিতে অর্পণ করা হয় সেই পুষ্পাঞ্জলি।

    কর্মসূচি উপলক্ষে সকাল থেকে রানা প্লাজার সামনে আসতে শুরু করে নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিকরা, শ্রমিক সংগঠনগুলো ও প্রশাসন। এ সময় নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনদের বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়ে রানা প্লাজা এলাকা। হারিয়ে যাওয়া পরিবারের সদস্যকে স্মরণ করে কাঁদতে দেখা যায় অনেক স্বজনকে। ওই দুর্ঘটনায় অনেক আহত ও পঙ্গু শ্রমিকও জড়ো হন। সহকর্মীদের শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন তাঁরাও।

    গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সাভার-আশুলিয়া-ধামরাই এলাকার আহ্বায়ক রফিকুল ইসলাম সুজন বলেন, রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৮ জন শ্রমিক নিহত হয়েছেন এবং ২ হাজার ৪৩৮ জন শ্রমিক আহত হয়েছেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে ১ হাজার ১৩৮টি গোলাপ ফুল দিয়ে একটি পুষ্পাঞ্জলি তৈরি করে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানানো হয়েছে। এ ছাড়া তাদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়েছে।

    এর আগে বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন সভাপতি রফিকুল ইসলাম সুজন রানা প্লাজা ধসের আট বছর পূর্ণ হওয়ার আগমুহূর্তে আক্ষেপের সঙ্গে বলেন, ‘রানা প্লাজা ধসের আট বছর পূর্ণ হচ্ছে। অথচ ওই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের এখনো শাস্তি হয়নি। আহতদের সুচিকিৎসা হয়নি। নিহত-আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারগুলোকে সেভাবে সাহায্য করা হয়নি, তাদের পুনর্বাসন করা হয়নি। দিনটিকে শোক দিবস ঘোষণা করে গার্মেন্ট কারখানাগুলো ছুটি ঘোষণা করার দাবি থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। এমনকি একটি স্থায়ী স্মৃতিস্তম্ভও নির্মাণ করা হয়নি।’

    বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখ্তার বলেন, যে শ্রমিকের শ্রমে-ঘামে চলে উৎপাদনের চাকা, প্রবৃদ্ধি ঘটে অর্থনীতির, সেই শ্রমিকের অবদানকে অস্বীকার করার আয়োজন চলছে। রানা প্লাজার ঘটনাকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। রানা প্লাজা ধসের আট বছর হয়ে গেলেও আজ পর্যন্ত সোহেল রানাসহ দোষী সরকারি কর্মকর্তা ও ওই ভবনের পাঁচ গার্মেন্টের মালিকদের শাস্তি নিশ্চিত করা হয়নি। রানা প্লাজার জায়গা দখলের চেষ্টা হচ্ছে। এই খালি জায়গার সামনে দোকানপাট বসিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা হচ্ছে, যাতে সবাই ভুলে যায় এখানে কী নির্মমতা ঘটেছিল।

    ঢাকা জেলা প্রশাসক অফিসের হিসাব অনুযায়ী, রানা প্লাজার ধংসস্তূপ থেকে এক হাজার ১১৭ জনকে মৃত উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১৯ জন মারা যান। সব মিলিয়ে মৃতের সংখ্যা এক হাজার ১৩৬ জন। সর্বশেষ ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি পাবনার বেড়ায় রানা প্লাজা দুর্ঘটনায় আহত শ্রমিক আবদুস সোবহান মারা যান। বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা আরও বেশি।

    ভবন ধসের ওই ঘটনায় আহত ও নিহতদের ক্ষতিপূরণ দিতে ২০১৪ সালের ১৩ মার্চ আদালতের নির্দেশে রানা প্লাজার মালিক সোহেল রানার ব্যক্তিগত সব সম্পদ বাজেয়াপ্ত করা হয়।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬